এক্সপ্লোর

TMC : পার্কের বদলে ভ্যাট তৈরি নিয়ে বিবাদ, নারকেলডাঙায় দলের গোষ্ঠী-সংঘর্ষে মাথা ফাটল তৃণমূলকর্মীর

Beleghata Tussle : গত ৩০ এপ্রিল, বেলেঘাটায় ফের প্রকাশ্যে চলে আসে তৃণমূল কাউন্সিলর অলকানন্দা দাসের সঙ্গে স্থানীয় তৃণমূল নেতা রাজু নস্করের গোষ্ঠীর দ্বন্দ্ব!

নারকেলডাঙা : বেলেঘাটার (Beleghata) পর এবার নারকেলডাঙা (Narkeldanga)। তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত নারকেলডাঙার ৩৬ নম্বর ওয়ার্ড। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে মাথা ফাটল তৃণমূলকর্মীর। ক্যানেল ওয়েস্ট রোডে পার্কের বদলে ভ্যাট তৈরি নিয়ে বিবাদ। তৃণমূল কাউন্সিলর ও তাঁর অনুগামীদের সঙ্গে দলেরই একাংশের বিবাদ। ঘটনা ঘিরে দু’পক্ষের হাতাহাতিতে এলাকায় উত্তেজনা ছড়ায়। ‘স্থানীয় বাসিন্দারা চাইলেও পার্ক তৈরি করতে দেননি তৃণমূল কাউন্সিলর’, এমনই অভিযোগ করে তৃণমূলকর্মীদের একাংশ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর (TMC Councilor) সচিন সিংহ।

গত ৩০ এপ্রিল, বেলেঘাটায় ফের প্রকাশ্যে চলে আসে তৃণমূল কাউন্সিলর অলকানন্দা দাসের সঙ্গে স্থানীয় তৃণমূল নেতা রাজু নস্করের গোষ্ঠীর দ্বন্দ্ব! পুলিশের সামনেই গুলি চালানোর অভিযোগ ওঠে রাজু নস্করের বিরুদ্ধে।  ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এলাকায়। দু'পক্ষের সংঘর্ষের আহত হন বেশ কয়েকজন। 

ঘটনার দিন দুপুর ১২টা থেকে বিকেল চারটে পর্যন্ত এলাকাতেই ছিলেন অন্যতম অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা রাজু নস্কর। বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের পাশেই তাঁকে দেখা গিয়েছিল! কিন্তু তারপর হঠাৎ তাঁকে ফেরার বলে দাবি করে পুলিশ। 
এর ৮ দিনের মাথায়, ওড়িশার গোপালপুরের একটি রিসর্ট থেকে গিরিশ পার্ক থানার পুরনো একটি অস্ত্র মামলায় রাজুকে গ্রেফতার করে লালবাজারের গুন্ডাদমন শাখা। 

কিন্তু, কীভাবে কলকাতা থেকে ৬১১ কিলোমিটার দূরের ওড়িশার গোপালপুরে হদিশ মিলল রাজু নস্করের ? পুলিশ সূত্রে খবর, 
রাজুর ফেরার হওয়ার পর বেলেঘাটা চত্বর থেকেই পুলিশের হাতে আসে একটি সিসিটিভি ফুটেজ। সেখানে একটি জিঙ্ক কালারের ফরচুনার গাড়ির ছবির সূত্র ধরেই ওড়িশার গোপালপুরের রিসর্টে পৌঁছে যায় লালবাজারের গুন্ডা দমন শাখা। 

পুলিশ সূত্রে খবর, শুক্রবার, ওড়িশা চত্বরে ঘুরলেও কোনও হোটেল বা রিসর্ট নেননি রাজু নস্কররা। রিসর্ট কর্তৃপক্ষ জানায়,
শনিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ জিঙ্ক কালারের ফরচুনার গাড়িতে আসেন রাজু-সহ ৪জন। রিসেপশনে আধার কার্ড দেখিয়ে রিসর্টের ১০৬ ও ১০৭ নম্বর রুম নেন তাঁরা। 

খবর পেয়ে, গোপালপুর থানার পুলিশ আধিকারিকদের নিয়ে এই রিসর্টে আসে লালবাজারের গুন্ডাদমন শাখার অফিসাররা। জিঙ্ক কালারের ফরচুনার গাড়ির ছবি দেখিয়ে পুলিশ নিশ্চিত হয়, এই রিসর্টেই রয়েছেন রাজু ও তাঁর শাগরেদরা। সূত্রের খবর, বেলেঘাটার অশান্তির ঘটনায় ইতিমধ্যে লালবাজারে গিয়ে রাজু নস্করকে জিজ্ঞাসাবাদ করেছে বেলেঘাটা থানার পুলিশ। এই প্রেক্ষাপটে নতুন করে ৫ জনকে গ্রেফতার করে বেলেঘাটা থানার পুলিশ। এ নিয়ে বেলেঘাটার অশান্তির ঘটনায় মোট ২৮ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'যতই ফ্লাইওভার বানান, যতই ভাল ভাল রাস্তা বানান, শিক্ষা ছাড়া কখনও...', বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 
'যতই ফ্লাইওভার বানান, যতই ভাল ভাল রাস্তা বানান, শিক্ষা ছাড়া কখনও...', বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 
West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: ১ অগাস্ট থেকে কলকাতার স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন, মিলবে ডিমও; জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 
১ অগাস্ট থেকে কলকাতার স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন, মিলবে ডিমও; জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget