এক্সপ্লোর

Kolkata News: ভর সন্ধ্যেয় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, ব্যাপক ভাঙচুর-হিংসা, উত্তপ্ত ফুলবাগান এলাকা

Kolkata Violent Clash: পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় পুলিশকেই কাঠগড়ায় তুলেছেন স্থানীয়রা

সত্যজিৎ বৈদ্য, কলকাতা:

সত্যজিৎ বৈদ্য, কলকাতা: ভর সন্ধে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ (Clash Between Two Groups)। তাতে তেতে উঠল ফুলবাগান থানা এলাকা। বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ভাঙচুর চালানো হয় একাধিক গাড়িতেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত নামতে হয় পুলিশকে। যদিও এই ঘটনায় পুলিশকের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

থানা থেকে অনতিদূরেই সংঘর্ষ

শুক্রবার সন্ধ্যায় ফুলবাগান (Phoolbagan) থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে, সিআইটি রোডের উপর দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে (Violent Clash)। বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই গোষ্ঠীর সদস্যরা (Kolkata News)। এর পর হিংসা ছড়ায় অনেক দূর। এলাকার বেসয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় একাধিক গাড়িতেও। তাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা।

আরও পড়ুন:

Enforcement Branch: মাছ-মাংস-সবজির লাগামছাড়া দাম, একাধিক বাজারে হানা দিলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা ।Bangla News

এর পর স্থানীয়দের তরফেই ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় পুলিশকেই কাঠগড়ায় তুলেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, মাস কয়েক আগেও, এই দুই গোষ্ঠী মধ্যে বিবাদ বাদে। এমনকি এলাকায় বোমাবাজি পর্যন্ত হয়। নির্মাণকার্য নিয়ে বিবাদের জেরেই পরিস্থিতি তেতে ওঠে বলে অভিযোগ।

নির্মাণকার্য ঘিরে ঝামেলা বলে অভিযোগ

তবে ঝামেলায় লিপ্ত দুই পক্ষই তৃণমূল বিধায়ক পরেশ পালের অনুগামী বলে স্থানীয়দের দাবি। রাত সাড়ে ৮টা নাগাদ গন্ডগোলের সূত্রপাত হয়। গভীর রাত পর্যন্ত এলাকায় উত্তেজনা ছিল। ফুলবাগান থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূল বিধায়কের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

এ দিকে, শুক্রবার সন্ধেয় জনবহুল পলতার জনবহুল এলাকায় গৃহবধূ খুন হন এক গৃহবধূ। তিনি এয়ারফোর্স সার্জেন্টের (Air Force Sergeant) স্ত্রী। তাঁর গলাকাটা দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগেই অসম থেকে বদলি হয়ে স্ত্রী রঞ্জনা দেবীকে নিয়ে পলতায় আসেন এয়ারফোর্স সার্জেন্ট অমর লাল। গতকাল বিকেলে অফিস থেকে ফিরে দুই মেয়েকে নিয়ে পার্কে বেড়াতে যান। তাঁর দাবি, ফিরে এসে বিছানার ওপর স্ত্রীর রক্তাক্ত দেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দুই মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। স্বামীকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget