এক্সপ্লোর

Kolkata Police: তোলাবাজির অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের ২ কর্মী

Kolkata Police 2 Policemen Arrested: কলকাতা পুলিশের ডিসি নর্থের যে অফিস রয়েছে সেখানকার একটি PCR ভ্যান শ্যামপুকুর থানা এলাকায় কর্তব্যরত ছিল। সেখানে কর্ত্যব্যে থাকা ২ পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : তোলাবাজির অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের ২ কর্মী। কলকাতা পুলিশের PCR ভ্যানে শ্যামপুকুর এলাকায় কর্তব্যরত অবস্থায় তোলাবাজির অভিযোগ। বাঁকুড়ার বারিকুলের বাসিন্দা ব্যবসায়ীর কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ। অভিযোগ সামনে আসতেই লালবাজারের পদক্ষেপ, ২ পুলিশকর্মী গ্রেফতার। তোলাবাজির অভিযোগে মামলা রুজু, নেওয়া হবে বিভাগীয় পদক্ষেপ, খবর লালবাজার সূত্রে।                   

কলকাতা পুলিশের ডিসি নর্থের যে অফিস রয়েছে সেখানকার একটি পিসিআর ভ্যান শ্যামপুকুর থানা এলাকায় কর্তব্যরত ছিল। সেখানে কর্ত্যব্যে থাকা ২ পুলিশকর্মীর বিরুদ্ধেই অভিযোগ উঠেছে। শ্যামপুকুর থানা এলাকায় কর্ত্যব্যে থাকাকালীন এই পিসিআর ভ্যানের তরফে বাঁকুড়ার বারিকুলের এক ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযোগ এরপর তাঁর থেকে এটিএম কার্ড এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে নেওয়া হয়। এমনকী এটিএম থেকে টাকা তোলার জন্য জোর দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। মূলত তোলাবাজির অভিযোগ উঠেছে। কলকাতা পুলিশের কাছে অভিযোগ পৌঁছলে তারা তদন্ত শুরু করে। ওই ব্যবসায়ী অর্থাৎ অভিযোগকারীর সঙ্গে কথা বলা হয়। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয়। পুলিশ আধিকারিকরা নিশ্চিত হন যে শ্যামপুকুর থানা এলাকায় অপরাধ হয়েছে।              

এরপর অভিযুক্ত ২ পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশের তরফে স্পষ্ট ভাবে জানানো হয়েছে, আগামী দিনে কখনও এরকম অভিযোগ এলে, সেক্ষেত্রেও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং যে ২ পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের ক্ষেত্রেও গ্রেফতারি শেষ হয়ে গেলে তাঁদের কর্মক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।                 

'খুব ভাল লাগছে, দায়িত্ব পালন করতে হবে, কারওর উপর রাগ নেই, সবাইকে ক্ষমা', বলছেন রাজ্যের নতুন মন্ত্রী অর্জুন সিং 

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে কোনও ধরনের বেআইনি কাজের রেয়াত করা হবে না, তা সে অভিযুক্ত যেই হোক না কেন। সম্প্রতি কলকাতা পুলিশের অ্যাকশনেও ফের একবার তা স্পষ্ট হল। তোলাবাজি রুখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার যে কড়া পদক্ষেপ নেওয়ার কথা শুরু থেকেই বলেছেন, সেই ব্যাপারে একদম অ্যাকশন মোডেই রয়েছে পুলিশও। জেলায় জেলায় চলছে ব্যাপক ধরপাকড়। তোলাবাজির অভিযোগে একাধিক তৃণমূল কাউন্সিলর ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। বেআইনি কাজের অভিযোগে পুলিশের জালে ধরা পড়েছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক থেকে শুরু করে অনেকেই।          

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Bankura Accident: ছটপুজোর ভিড়ে পা পিছলে নদীতে পড়ে গেল ৩ বছরের শিশু, জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ পুলিশ অফিসারের, বাঁচালেন প্রাণ
ছটপুজোর ভিড়ে পা পিছলে নদীতে পড়ে গেল ৩ বছরের শিশু, জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ পুলিশ অফিসারের, বাঁচালেন প্রাণ
ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget