এক্সপ্লোর

Vidyasagar Setu Closed: রবিবার ৬ ঘণ্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু

এদিন কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে এই খবরটি জানানো হয়েছে নাগরিকদের উদ্দেশে।

কলকাতা: রবিবার অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি ২০২২ বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu) বা দ্বিতীয় হুগলি সেতু (2nd Hooghly Bridge) বন্ধ থাকবে ৬ ঘণ্টার জন্য। এদিন কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে এই খবরটি জানানো হয়েছে নাগরিকদের উদ্দেশে।

কলকাতা ট্রাফিক পুলিশের (Kolkata Traffic Police) ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করে জানানো হয়েছে যে, '১৩ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে (Both Ways)। সমস্ত রকমের যানবাহন চলাচল বন্ধ থাকবে এই সময়টায়। জিওমেট্রিক্যাল সার্ভের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

আরও পড়ুন - Kolkata News: নারকেলডাঙায় বিধ্বংসী আগুন, আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা, ঘটনাস্থলে দমকলের ৮ ইঞ্জিন

নাগরিকদের উদ্দেশে জানানো হচ্ছে যে, যাঁরা বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার করে কলকাতা শহরে প্রবেশ করবেন বা কলকাতা শহর থেকে বেরিয়ে যাবেন, তাঁরা রবিবার ১৩ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত অন্য রাস্তা ব্যবহার করুন।

কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নাগরিকদের সুরক্ষার কথা চিন্তা করে সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হবে এইদিন। রবিবার ছুটির দিন হলেও বহু মানুষ বিদ্যাসাগর সেতু ব্যবহার করে যাতায়াত করেন। কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে সেতুর ভারবহন ক্ষমতা পরীক্ষা করা জরুরি। তাই রবিবার সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত সেতুর উভয় দিক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিকল্প রাস্তা হিসেবে যেগুলি জানানো হয়েছে-

এজেসি বোস রোড ধরে জিরুট আইল্যান্ডের দিক থেকে দ্বিতীয় হুগলি সেতু-গামী যানবাহনগুলিকে টার্ফ ভিউ থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। তাতে যানবাহনগুলি সেন্ট জর্জেস রোড ও স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজে উঠতে পারবে। 

দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকার ফলে চলাচল নিয়ন্ত্রণ করা হবে খিদিরপুর রোড, এজেসি বোস রোড, জিরুট আইল্যান্ড,  সেন্ট জর্জেস রোডে।

কেপি রোড ধরে আসা গাড়িকে ওয়াই পয়েন্ট থেকে ফারলং রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। যাতে সেগুলি রেড রোড ধরে হাওড়া যেতে পারে।

জে এন আইল্যান্ডের দিক থেকে কে পি রোড ধরে দ্বিতীয় হুগলি সেতুগামী গাড়িগুলিকে ফারলং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এতে সেগুলি স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজে উঠতে পারবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বার্থ-ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন পেতে এই কাজ করতে হবে, নতুন নিয়ম জানালেন মুখ্যমন্ত্রী
বার্থ-ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন পেতে এই কাজ করতে হবে, নতুন নিয়ম জানালেন মুখ্যমন্ত্রী
Live News Update : NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস , কড়া পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের, কেন্দ্রকে কী জানালেন বিচারপতিরা?
NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস , কড়া পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের, কেন্দ্রকে কী জানালেন বিচারপতিরা?
NEET Protest : প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...
প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...

ভিডিও

INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট
Shivmandir Rath Yatra 2026: দক্ষিণ কলকাতার শিবমন্দিরের উদ্য়োগে শুরু হল 'রথের মেলা ২০২৬', চলবে চারদিন
CJP Protest: আন্দোলনের ঝাঁঝ যেমন বাড়ছে, আন্দোলনকারী ছাত্রদের পাশে দাঁড়াচ্ছেন একের পর এক তারকা
Ghantakhanek Sange Suman
Ghantakhanek Sange Suman |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget