এক্সপ্লোর

Kolkata News: নারকেলডাঙায় বিধ্বংসী আগুন, আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা, ঘটনাস্থলে দমকলের ৮ ইঞ্জিন

Kolkata News: রান্নার গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) ফেটে অগ্নিকাণ্ড বলে প্রাথমিক তদন্তে অনুমান। আগুন নেভানোর চেষ্টা চলছে।

সত্যজিৎ বৈদ্য, কলকাতা: নারকেলডাঙায় (Narkeldanga News) দোতলা বাড়িতে আগুন (Fire)। ঘিঞ্জি এলাকায় (Slum Area) আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা। ঘটনাস্থলে দমকলের আটটি ইঞ্জিন (Fire Brigade)। রান্নার গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) ফেটে অগ্নিকাণ্ড বলে প্রাথমিক তদন্তে অনুমান। আগুন নেভানোর চেষ্টা চলছে। এখনও পর্যন্ত প্রাণহানির খবর মেলেনি। আগুন লাগার কারণ জানার চেষ্টা চলছে। 

শনিবার রাতে এই অগ্নিকাণ্ড ঘটে। যে বাড়িতে আগুন লেগেছে, তার আশেপাশে ঘিঞ্জি এলাকা রয়েছে। সেখানে আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকলবাহিনী। এই মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। আগুনের লেলিহান শিখা চোখে পড়ছে দূর থেকেও।

তবে আগুন নেভাতে গিয়ে সমস্যায় পড়েছেন দমকল কর্মীরা। নারকেলডাঙা নর্থ রোড থেকে আগুন নেভাতে গাড়ি ঢোকানোয় সমস্যা হয়। ঘিঞ্জি এলাকায় সরঞ্জাম নিয়ে ঢুকতেও অসুবিধার মুখে পড়তে হচ্ছে তাঁদের। ফলে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। 

আরও পড়ুন: Municipal Election: 'দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া, শান্তিপূর্ণ ভোট হয়েছে', মত রাজ্য নির্বাচন কমিশনের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন রাত সাড়ে ১০টা নাগাদ পর পর দু'টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তাতে সকলে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তখনই দেখতে পান এলাকার একটি দোতলা বাড়ি দাউ দাউ করে জ্বলছে আচমকা এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। 

এর আগে, বছরের শুরুতেই নারকেলডাঙার ছাগলপট্টি বস্তিতে বিধ্বংসী আগুন লাগে। তাতে ভস্মীভূত হয়ে যায় ২০-২৫ টি ঝুপড়ি। সে বার স্থানীয়রা অভিযোগ করেন, খবর দেওয়ার পর অনেকটা দেরিতে আসে দমকল। তার জেরে এলাকায় উত্তেজনা তৈরি হয়। যদিও দমকলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘিঞ্জি এলাকায় ঢুকতে অসুবিধা হয় বলে জানায় তারা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget