এক্সপ্লোর

Kolkata News: শহরের আনাচে-কানাচে জল-যন্ত্রণার ছবি, কোথাও হাঁটুজল, কোথাও বা ডুবছে গোড়ালি

Waterlogged Areas: আনন্দ পালিত রোডের একটি হোটেলের একতলায় জমা জল পাম্প চালিয়ে বের করার চেষ্টা চলছে। এখনও জলমগ্ন সিআইটি রোডের একটা বড় অংশ।

অনির্বাণ বিশ্বাস, সুকান্ত মুখোপাধ্যায়, হিন্দোল দে, সুদীপ্ত আচার্য, কলকাতা : সোমবার রাতে ৫ ঘণ্টার টানা বৃষ্টি। তার জেরে এখনও জল যন্ত্রণায় ভুগছেন শহরবাসী। অনেক জায়গায় জল নেমে গেলেও, এখনও বহু এলাকা জলমগ্ন। তার মধ্যে কিছু এলাকায় জল বের করার প্রক্রিয়া চলছে। কোথাও হাঁটুজল, কোথাও বা ডুবছে গোড়ালি। আনন্দ পালিত রোডে জমে রয়েছে জল। একটি হোটেলের এক তলায় জমা জল পাম্প চালিয়ে বের করার প্রক্রিয়া চলছে। হোটেলের রিসেপশনে রাখা সোফা উঁচুতে তোলা হয়েছে। পুরো একতলা জলমগ্ন। সিআইটি রোডের একটা বড় অংশে জমে রয়েছে জল। রাস্তার একদিন দিয়ে চলেছে যান চলাচল। বেলা বাড়লে অফিস টাইমে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। দুর্ভোগে নাকাল হতে পারেন নিত্যযাত্রীরা। ওই এলাকার একটি দুর্গা পুজোর প্যান্ডেলেও ঢুকে গিয়েছে জল। পটারি রোড এবং সিআইটি রোডে যাওয়ার অংশে এখনও বেশ অনেকটাই জল জমে রয়েছে। তবে স্থানীয়দের কথায়, গতকাল আরও জল ছিল। আজ অনেকটাই কমেছে। কিন্তু তাতেও প্রচুর জল রাস্তায়। ভিতরের দিকের রাস্তায় জলের পরিমাণ তুলনায় বেশি। সেখান থেকে মেন রোডে আসার একমাত্র মাধ্যম এখন রিকশা। জল নামতে এখনও কিছুটা সময় লাগবে বলে জানানো হয়েছে পুরসভার কর্মীদের তরফে। 

উত্তর কলকাতা ঠনঠনিয়া এলাকাতেও এখনও জমে রয়েছে বেশ অনেকটা জল। ট্রাম লাইন রয়েছে জলের নীচে। জল জমেছে সুকিয়া স্ট্রিটে। একধিক দোকানের ভিতর দেখা গিয়েছে জল থইথই অবস্থা। এছাড়াও জল জমেছে বালিগঞ্জ ফাঁড়ি এলাকায়। বৃষ্টি থেমে রোদ উঠলেও জলমগ্ন মূল রাস্তার অনেকটা অংশ। নিউ গড়িয়ার আবাসনের ভিতরেও জমে রয়েছে জল। এখনও শহরের অনেক রাস্তার পাশেই দেখা গিয়েছে গাড়ি ডুবে রয়েছে জলের নীচে। পাটুলি এলাকাতেও দেখা গিয়েছে জলমগ্ন রাস্তা। জমা জলে তীব্র যানজট দেখা দিয়েছে শহরের বিভিন্ন প্রান্তে। নাজেহাল নিত্য যাত্রীরা। বাইপাসের ধারে টেগোর পার্ক এলাকাতেও বেশ অনেকটা জায়গা জুড়ে জমে রয়েছে জল। কলকাতার অন্যতম বিখ্যাত পুজো চালতাবাগানের। সেখানেও দেখা গিয়েছে জলমগ্ন রাস্তা। চালতাবাগানের প্যান্ডেলের ভিতর কার্যত বইছে জলের স্রোত। কলকাতার একাধিক পুজো প্যান্ডেলের ভিতর জল এখনও জমে রয়েছে। জমা জলে দুর্ভোগে বাইপাসের ধারে ভিআইপি বাজারের বাসিন্দারা। শহরের বিভিন্ন প্রান্তে জলমগ্ন অবস্থায় রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। এদিকে আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ফলে আরও দুর্যোগ এবং দুর্ভোগের আশঙ্কা থেকেই যাচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...
West Bengal News LIVE: শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ
শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
NCPI in NDA: গতকাল সুদীপ-শুভেন্দু বৈঠক, আজই কি বিজেপির সঙ্গে মিশে যাবে এনসিপিআই?
গতকাল সুদীপ-শুভেন্দু বৈঠক, আজই কি বিজেপির সঙ্গে মিশে যাবে এনসিপিআই?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় চালাতে বিনিয়োগ আসত কীভাবে? অভিষেকের কর্মসূচি ঘিরে প্রশ্ন ববির
BJP Holds Tiranga Yatra | রণক্ষেত্র হয়েছিল ধর্মতলা, সেই রুটেই তিরঙ্গা যাত্রা করল বিজেপি
Supreme Court | বিক্ষোভ চলছে বলেই লাঠিচার্জ, সমর্থনযোগ্য নয়! পুলিশের ভূমিকায় মন্তব্য শীর্ষ আদালতের
CJP Protest Withdraw |
Parliament Session: প্রশ্ন ফাঁসে কড়া বিল, তা নিয়েই সোমবার উত্তাল সংসদের দুই কক্ষ | NEET Protest

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget