এক্সপ্লোর

Kolkata News: সাতসকালে শিয়ালদা স্টেশনের কাছে কোমরে আগ্নেয়াস্ত্র গোঁজা অবস্থায় গ্রেফতার যুবক ! নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Arms Recovered: বুধবার সাতসকালে শিয়ালদা স্টেশনের কাছে বেলেঘাটা রোড থেকে এই যুবককে গ্রেফতার করা হয়েছে। আজ সকাল পৌনে ছ'টা নাগাদ ওই যুবককে প্রথম রাস্তায় দেখা গিয়েছিল।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : শিয়ালদা স্টেশনের কাছে বেলেঘাটা মেন রোডে আগ্নেয়াস্ত্র সমেত পাকড়াও দুষ্কৃতী। আজ সকাল ৬টা-র কিছু আগে নাগাদ শিয়ালদা আদালতের কাছে ডিউটিতে ছিলেন এক হোমগার্ড ও এক সিভিক ভলান্টিয়ার। ২ জনকে দেখেই এক যুবক বেলেঘাটা মেন রোড ধরে দৌড়তে শুরু করে। মোবাইল চোর সন্দেহে ধাওয়া করে তাকে পাকড়াও করেন হোমগার্ড ও সিভিক ভলান্টিয়ার। তল্লাশিতে দেখা যায়, যুবকের কোমরে গোঁজা রয়েছে একটি আগ্নেয়াস্ত্র। এরপর সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেফতার করে এন্টালি থানা। ধৃতের নাম পঙ্কজ বিশ্বাস, বাড়ি বেলেঘাটার পটারি রোডে। যুবককে দেখেই সন্দেহ হয়েছিল ওই হোমগার্ড এবং সিভিক ভলান্টিয়ারের। আর তাঁদের চোখে চোখ পড়তেই আচমকা দৌড়ে পালাতে শুরু করে ওই যুবক। এরপরই ধাওয়া করে অস্ত্রসমেত যুবককে পাকড়াও করে ওই হোমগার্ড এবং সিভিক ভলান্টিয়ার। 

বুধবার সাতসকালে শিয়ালদা স্টেশনের কাছে বেলেঘাটা রোড থেকে এই যুবককে গ্রেফতার করা হয়েছে। আজ সকাল পৌনে ছ'টা নাগাদ ওই যুবককে প্রথম রাস্তায় দেখা গিয়েছিল। সেই সময় ওই এলাকায় কর্তব্যরত ছিলেন এক হোমগার্ড এবং এক সিভিক ভলান্টিয়ার। যুবককে দেখে সন্দেহ হয় তাঁদের। এদিকে যুবকও এই হোমগার্ড এবং সিভিক ভলান্টিয়ারকে দেখেই দৌড়াতে শুরু করে। প্রাথমিক ভাবে হোমগার্ড এবং সিভিক ভলান্টিয়ারের সন্দেহ হয় সম্ভবত এই যুবক মোবাইল চোর। ফলত যুবককে দৌড়ে পালাতে দেখে ধাওয়া করেন ওই হোমগার্ড এবং সিভিক ভলান্টিয়ার। কিন্তু যুবককে পাকড়াও করতেই দেখা যায় তাঁর কোমরে গোঁজা রয়েছে একটি আগ্নেয়াস্ত্র। তৎক্ষণাৎ কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে গোটা ব্যাপারটা জানানো হয়। এরপর এন্টালি থানার পুলিশ এসে ওই যুবককে গ্রেফতার করে। 

শহরের রাস্তায় সকালবেলায় এভাবে আগ্নেয়াস্ত্র কোমরে গুঁজে ঘুরে বেড়াচ্ছেন এক যুবক, এই ঘটনা নিঃসন্দেহে আতঙ্কের। সামনেই স্বাধীনতা দিবস। তারপরেই দুর্গাপুজো। তার আগে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে স্বভাবতই উঠছে প্রশ্ন। কীভাবে ওই যুবকের কাছে অস্ত্র এল, কেন তাঁর কাছে এই অস্ত্র, কারা তাঁকে এই অস্ত্র দিয়েছে, কী উদ্দেশ্য ছিল যুবকের, ব্যস্ত শিয়ালদা স্টেশনের কাছাকাছি সাতসকালে আগ্নেয়াস্ত্র নিয়ে কী করছিলেন ওই যুবক, আর কেউ তাঁর সঙ্গে ছিলেন কিনা- সবটাই খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তথ্য জানার চেষ্টা চলছে। ওই আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়েছে। কোথা থেকে এই অস্ত্র এল তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget