এক্সপ্লোর

Kolkata Newtown News : 'লাইট সব ভাঙা ...মদ খায় লোকে' নিরাপত্তাহীনতায় ভুগছেন নিউটাউনের বাসিন্দা থেকে অফিসযাত্রী মহিলারা

Newtown Girl Molested : যে নিউটাউনে ভয়াবহ পরিণতি হয় স্কুল ছাত্রীর, সেখানেই তো রাত-বিরেতে, নিঝুম সন্ধেয়, আলো-আঁধারি রস্তায় পথ চলা স্থানীয় বাসিন্দা থেকে নিত্য যাত্রীদের।

অবির দত্ত, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, ব্রতদীপ ভট্টাচার্য,  কলকাতা : রাজ্যের তথ্যপ্রযুক্তি কেন্দ্র নিউটাউন। ঝাঁ চকচকে অফিস পাড়ায় রোজ অন্তত ৫৫ হাজার আইটি কর্মী কাজের সূত্রে যাতায়াত করেন। সেখানেই টোটোয় করে বাড়ি ফিরতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি হয়েছে ১৪ বছরের কিশোরীর। টোটো চালকের  স্ত্রীর বয়ানে উঠে এসেছে হাড়হিম করা ঘটনার বর্ণনা, যা স্বাভাবিকভাবেই ঘুম ওড়াবে মানুষের। কারণ যে নিউটাউনে ভয়াবহ পরিণতি হয় স্কুল ছাত্রীর, সেখানেই তো রাত-বিরেতে, নিঝুম সন্ধেয়, আলো-আঁধারি রস্তায় পথ চলা স্থানীয় বাসিন্দা থেকে নিত্য যাত্রীদের।

সেক্টর ফাইভ, নিউ টাউন। একের পর এক অফিস।  আইটি কর্মী থেকে মিডিয়া কর্মচারী, অনেককেই রাত পর্যন্ত কাজ করতে হয়। রাত বিরেতে বাস মেলে না। তখন বাড়ি-ফেরার ভরসা অটো-টোটোই।  সেই টোটো-চালকের বিরুদ্ধেই খুন-ধর্ষণের মতো অভিযোগ উঠেছে, যা ঘিরে আতঙ্ক বাড়ছে তথ্যপ্রযুক্তি কর্মীদের মধ্যে। ঘটনাস্থল থেকে মাত্র ৩ কিলোমিটারের মধ্যে নিউটাউন থানা। এখানেই রাজ্যের অন্যতম তথ্যপ্রযুক্তি কেন্দ্র, সেক্টর ফাইভের অফিস পাড়া। শুধু তথ্য প্রযুক্তি কর্মীরা নন,সেক্টর ফাইভ এখন এ শহরের অফিস পাড়া। কিন্তু সন্ধে পেরোলেই অধিকাংশ রাস্তা হয়ে যায় শুনশান। এহেন গুরুত্বপূর্ণ জায়গায় নাবালিকাকে ধর্ষণ-খুনের মতো ভয়ঙ্কর ঘটনা।

পরিসংখ্যান বলছে নিউটাউন, সেক্টর ফাইভ মিলিয়ে অন্তত ৫৫ হাজার আইটি কর্মী রোজ কাজের সূত্রে এখানে যাতায়াত করেন। 
কিন্তু প্রদীপের নীচে থাকা অন্ধকারের মতো, সেই নিউটাউনের নিরাপত্তাতেই একটা বড়সড় প্রশ্ন চিহ্ন বসিয়ে দিয়েছে এই ঘটনা।তথ্যপ্রযুক্তি কর্মী  সপ্তরা চক্রবর্তী  এবিপি আনন্দের কাছে তাঁর উদ্বেগপ্রকাশ করলেন। টেনে আনলেন আর জি কর প্রসঙ্গ। প্রশ্ন তুললেন, ট্রাফিক পুলিশ ক'টা জায়গায় থাকে, পুলিশের পেট্রোলিং তো নেইই। কাজের জায়গায় আসা-যাওয়ার পথে নিরাপত্তা কোথায় ? 

নিউটাউনের আরেক বাসিন্দার গলাতেও আতঙ্কের সুর। তিনি জানালেন, আগে রাত ১১ টা অবধি দোকান চালালেও, ইদানিং ৮ টার মধ্যেই শাটার নামিয়ে দেন। রাস্তাতেই চলে মদ্যপান, নজরদারি নেই, অভিযোগ তাঁর। বহু দিনই বেশ রাত পর্যন্ত কাজ করতে হয় তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের। রাত বিরেতে বাস না পেলে অটো, টোটোই তো ভরসা! আর সেই টোটোচালকের বিরুদ্ধেই কি না খুন-ধর্ষণের অভিযোগ ! 

ঝাঁ চকচকে, ঝলমলে নিউটাউন। আইটি হাব।  সেখানেই এই ভয়ঙ্কর ঘটনা উদ্বিগ্ন করছে স্থানীয় হাইপ্রোফাইল বাসিন্দাদেরও। অবসরপ্রাপ্ত অরূপ রাহা বললেন, এসব কারণে দিল্লি ছেড়ে এসেছিলেন, এখানেও এমন ঘটবে কী ভাবে ভাবব। প্রাক্তন DIG, BSF নিউটাউনের বাসিন্দা সমীর মিত্র জোর দিলেন পুলিশের নাইট পেট্রোলিংয়ের উপর। তাঁর পরামর্শ নাইট পেট্রোলিং, সারপ্রাইজ চেকিং বাড়লেই পুলিশের উপর ভরসা ফিরবে।

গোটা নিউটাউন কার্যত CC ক্যামেরায় মোড়া। কিন্তু যেখান থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়েছিল, রাতে সেই জায়গাটি কার্যত জনশূন্য থাকে। পোস্ট থাকলেও, তাতে আলো জ্বলে না। নেই সিসি ক্যামেরাও। নিউটাউন জুড়ে একের পর এ অভিজাত বহুতল! হাজার হাজার মানুষের যাতায়াত। সেখানেও নিরাপদ বোধ করছেন না মেয়েরা।  পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ঠিকই কিন্তু এই খারাপ ঘটনাগুলো আটক ? প্রশ্নটা থেকেই যাচ্ছে। 

সেরা শিরোনাম

Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
West Burdwan: রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর
রান্না করা ডালের পরিমাণ নিয়ে ক্ষুব্ধ, মিড ডে মিলের কর্মীদের ধমক বিধায়ক জিতেন্দ্র তিওয়ািরর

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget