এক্সপ্লোর

Kolkata Fire : একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ভয়াবহ আগুন নিউটাউনের বাজারে

West Bengal News : ঘুম জড়ানো চোখে দেখেন দাউদাউ করে জ্বলছে এলাকার বাজারের একাংশ। আকাশ ছুঁয়েছে আগুনের লেলিহান শিখা। ঘন ধোঁয়া আর পোড়া গন্ধে ভারী হয়ে গেছে বাতাস।

সত্যজিৎ বৈদ্য ও রঞ্জিত সাউ, কলকাতা : নিউটাউনের (Newtown) শাপুরজির মোড়ে অস্থায়ী বাজারে ভয়াবহ আগুন (Fire)। ভস্মীভূত ৮টি দোকান। গতকাল রাত ৩টে নাগাদ শাপুরজির (Sapoorji) মোড়ে অস্থায়ী বাজারে আগুন লাগে। একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে (Gas Cylinder Blast) আতঙ্ক ছড়ায়। দমকলের (Fire Tenders) ৩টি ইঞ্জিনের সাহায্যে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিকট আওয়াজে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ

গভীর রাতের নিস্তব্ধতা চিরে একের পর এক বিস্ফোরণে শব্দ। বিকট আওয়াজে ঘুম ভেঙে যায় নিউটাউনের শাপুরজি মার্কেট সংলগ্ন এলাকার বাসিন্দাদের। ঘুম জড়ানো চোখে দেখেন দাউদাউ করে জ্বলছে এলাকার বাজারের একাংশ। আকাশ ছুঁয়েছে আগুনের লেলিহান শিখা। ঘন ধোঁয়া আর পোড়া গন্ধে ভারী হয়ে গেছে বাতাস। ঘড়ির কাঁটায় তখন রাত ৩ টে। 

হাইটেনশন তার থেকে আগুন !

আচমকা আগুন লাগে নিউটাউনের শাপুরজির মোড়ের একটি অস্থায়ী দোকানে। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় বাজারের একাংশ। আগুনকে বাগে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় দমকলকর্মীদের। বাজারের ওপর দিয়েই গেছে হাইটেনশন তার। প্রত্যক্ষদর্শীদের অনুমান, সেই তার ছিঁড়েই কোনওভাবে আগুন লাগে। দমকল আসার আগেই আগুনের গ্রাসে চলে যায় বাজারের একাংশ। নিউটাউনের এক বাসিন্দা বলেছেন, বিস্ফোরণের আওয়াজ পাই। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে হাত লাগাই। বাজারের আশেপাশে থাকা লোকজনকে সরিয়ে নিয়ে আসি।

আরও পড়ুন- স্কুলে নিয়োগে দুর্নীতি, চাকরি-হারা ১৯১১ জনের মধ্যে একের পর এক তৃণমূল নেতা !

ধ্বংসস্তূপের মাঝে কান্না

দোকানের মধ্যে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়ায় বিধ্বংসী রূপ নেয় আগুন। পুড়ে ছাই হয়ে যায় ৮টি দোকান। ভোররাতে দোকান খুলতে এসে তাজ্জব হয়ে যান ক্ষতিগ্রস্ত দোকানগুলির মালিক ও কর্মীরা। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। দমকলের ৩টি ইঞ্জিনের সাহায্যে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পকেট ফায়ার নেভাতে বেশ কিছুক্ষণ সময় লাগে। বছর তিনেক আগে আরও একবার নিউটাউনের শাপুরজির মোড়ের এই অস্থায়ী বাজারে আগুন লাগে। 

সেই একই জায়গায় ফের আগুন লাগায় অন্তর্ঘাতের আশঙ্কাও করছেন অনেকেই। দমকলসূত্রে খবর, বাজারটির অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

কয়েকদিন- আগেই বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় দুর্গাপুরের (Durgapur)বেনাচিতি বাজার সংলগ্ন এলাকার ঝুপড়ির একাংশ।  দমকলের (Fire Brigade) ৫টি ইঞ্জিনের ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ২০টি ঘর ভস্মীভূত হয়ে গেলেও হতাহতের কোনও খবর নেই। কী কারণে আগুন জানতে তদন্ত শুরু করেছে দমকল। ক্ষতি গ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

সেরা শিরোনাম

Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget