এক্সপ্লোর

TMC Internal Rift : গোষ্ঠীকোন্দলে পুড়ল তৃণমূলের বুথ সভাপতির গাড়ি, নিউটাউনের বনমালীপুরে

Kolkata : এর আগেও প্রবীর মণ্ডল তাঁকে মারধর করেন বলে অভিযোগ করেছেন তৃণমূলের বুথ সভাপতি বাপি মণ্ডল।

রঞ্জিত সাউ, কলকাতা : নিউটাউনের বনমালীপুরে গোষ্ঠীকোন্দলে পুড়ল তৃণমূলের (TMC) বুথ সভাপতির গাড়ি। অভিযোগের তির রাজারহাটের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য প্রবীর মণ্ডল ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। তৃণমূল বুথ সভাপতি বাপি মণ্ডলের অভিযোগ, গতকাল রাতে তাঁর গাড়িতে আগুন লাগিয়ে দেয় দলেরই পঞ্চায়েত সদস্যের অনুগামীরা।

এর আগেও প্রবীর মণ্ডল তাঁকে মারধর করেন বলে অভিযোগ করেছেন তৃণমূলের বুথ সভাপতি বাপি মণ্ডল। গতকালের ঘটনায় টেকনোসিটি থানায় (Techno City Police Station) মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছে। গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করে যান্ত্রিক গোলযোগের কারণে এই ঘটনা ঘটে থাকতে বলে দাবি করেছেন তৃণমূল সদস্য প্রবীর মণ্ডল। 

কিছুদিন আগেই মুরারিপুকুরের হরিশ নিয়োগী রোডের একটি বাড়ির একাংশ বেআইনিভাবে নির্মাণের অভিযোগ উঠেছিল। বাড়ির বেআইনি সেই অংশ ভেঙে দেয় কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের এই বাড়ির একাংশ ভাঙাকে কেন্দ্র করেই প্রকাশ্যে আসে শাসকদলের অন্দরের দ্বন্দ্ব। বাড়ির যে অংশ ভেঙে দেওয়া হল, সেই অংশের মালিক স্থানীয় তৃণমূল নেতা গোপাল রায়। তাঁর অভিযোগ, স্থানীয় কাউন্সিলর অমল চক্রবর্তীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে প্রতিবাদ করায় বাড়ি ভেঙে দেওয়া হল। গোপালের কথায়, 'কাউন্সিলরের দুর্নীতির প্রতিবাদ করেছি। তাই আমার বাড়ি ভেঙে দেওয়া হল। এখানে প্রায় সব বাড়িরই অংশ বেআইনি আছে। কিন্তু, আমার বাড়িই ভেঙে দেওয়া হল।' কিন্তু যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই অমল চক্রবর্তী কী বলছেন? 'মিথ্যে অভিযোগ, কাউন্সিলরের কথায় নয়, পুরসভা নিজের মতো করে কাজ করে। পুরসভা থেকে থানার সঙ্গে যোগাযোগ করে বাড়ি ভাঙা হয়েছে। ওর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। বাড়ির একাংশের মালিকের সঙ্গে ওর ঝামেলা আছে। তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন।'

                                                                                                               

আরও পড়ুন- মেট্রো-বিভ্রাটে সমস্যায় কয়েক হাজার যাত্রী, ট্রামে-বাসে-অটোয় বাদুড়ঝোলা ভিড়

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget