এক্সপ্লোর

Kolkata Metro Service Disrupted : মেট্রো-বিভ্রাটে সমস্যায় কয়েক হাজার যাত্রী, ট্রামে-বাসে-অটোয় বাদুড়ঝোলা ভিড়

Kolkata : টালিগঞ্জ থেকে রাসবিহারীর অটো ভাড়া ১৪ টাকার বদলে ৫০ টাকা চাওয়া হয় বলে দাবি। অ্যাপ ক্যাব থেকে হলুদ ট্যাক্সিতে বেশি ভাড়া চাওয়ার অভিযোগ ওঠে।

সঞ্চয়ন মিত্র ও অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : শনিবার সকালে ৮টা থেকে ১১ টা, অফিস টাইমে ৩ ঘণ্টা মেট্রো চলাচল ব্যাহত হয়। যার জেরে চূড়ান্ত ভোগান্তির শিকার হলেন যাত্রীরা। চরম সমস্য়ায় পড়তে হয় পরীক্ষার্থীদের। বাস-ট্রামে বাদুড় ঝোলা ভিড়। অটোস্ট্য়ান্ডে লম্বা লাইন। অটো চালকদের বিরুদ্ধে বেশি ভাড়া চাওয়ার অভিযোগ। সুযোগ বুঝে বেশি ভাড়া হাঁকে হলুদ ট্যাক্সি। অ্যাপ ক্যাব (App Cab) পেতে কালঘাম ছোটে যাত্রীদের। 

অফিস টাইমে মেট্রোয় যান্ত্রিক গোলযোগে ৩ ঘণ্টা বন্ধ রইল পরিষেবা। দিনটা শনিবার হলেও, মেট্রো-বিভ্রাটে সমস্যায় পড়েন কয়েক হাজার যাত্রী। মেট্রো স্টেশনগুলির সামনে থিকথিকে ভিড়। বাসে বাদুড়ঝোলা অবস্থা। ট্রামেও মাছি গলবার জায়গা নেই। অটো স্ট্য়ান্ডে দীর্ঘ লাইন। সেই সুযোগে ট্য়াক্সির ভাড়া আকাশ-ছোঁয়া। 

কেউ অফিস যাচ্ছিলেন, কারও বা পরীক্ষা ছিল। তার মধ্য়েই মারাত্মক দুর্ভোগ। কখনও বেশি ভাড়া, কখনও আবার ক্যান্সেলেশনের সমস্যা, অ্যাপ ক্যাব পেতে কালঘাম ছোটে যাত্রীদের। সুযোগ বুঝে বেশি ভাড়া হাঁকে হলুদ ট্যাক্সি (Yellow Taxi)। অটো চালকদের বিরুদ্ধে বেশি ভাড়া চাওয়ার অভিযোগ ওঠে। টালিগঞ্জ থেকে রাসবিহারীর ভাড়া ১৪ টাকার বদলে ৫০ টাকা চাওয়া হয় বলে দাবি। তবে বেলা গড়াতে, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

মেট্রো সূত্রে খবর, কালীঘাট স্টেশনের (Kalighat Metro Station) কাছে থার্ড লাইনে বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দেয়। সকাল ৭টা ৫০-এর ট্রেনটি টালিগঞ্জ থেকে ছেড়ে কালীঘাটে পৌঁছনোর পর, থার্ড লাইনে বিদ্যুৎ সরবরাহের সমস্যায় দাঁড়িয়ে পড়ে। তার জেরে, সকাল ৮ টা ১২ মিনিটে, রবীন্দ্র সরোবর ও যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের মধ্যে পাওয়ার ব্লক করে দেওয়া হয়। 

যার ফলে, টালিগঞ্জ থেকে ময়দান স্টেশন, আপ ও ডাউন দুদিকেই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। আর মেট্রো পরিষেবা বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী। এদিন, দুর্ভোগের জেরে, টালিগঞ্জ (Tollygung) থেকে ময়দান পর্যন্ত পরিষেবা বন্ধ থাকলেও, দক্ষিণেশ্বর থেকে ময়দান ও নিউগড়িয়া থেকে টালিগঞ্জ ট্রেন পরিষেবা সচল ছিল।                                             

আরও পড়ুন- ‘মধ্যরাতে কী হয় দেখুন’, ফের চ্যালেঞ্জ রাজ্যপালের, ‘ভ্যাম্পায়ার হইতে সাবধান’, কটাক্ষ ব্রাত্যের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Municipal Election 2026 : পুরভোটে বিজেপি কি NCPI-এর সঙ্গে জোট করে লড়বে ?
পুরভোটে বিজেপি কি NCPI-এর সঙ্গে জোট করে লড়বে ?
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
News Live: শেষ হল ডেঙ্গি নিয়ে স্বাস্থ্যভবনের বৈঠক, জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর
শেষ হল ডেঙ্গি নিয়ে স্বাস্থ্যভবনের বৈঠক, জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর
Municipal Election: পুজো মিটতেই রাজ্যে হতে চলেছে পুরভোট, প্রথম পর্যায়ে কোন পুরসভাগুলিতে হওয়ার সম্ভাবনা ?
পুজো মিটতেই রাজ্যে হতে চলেছে পুরভোট, প্রথম পর্যায়ে কোন পুরসভাগুলিতে হওয়ার সম্ভাবনা ?

ভিডিও

Abhishek Banerjee : 'সাইনবোর্ড নামাতে ১ হাজার লোক এনেছিল', মন্তব্য অভিষেকের | ABP Ananda Live
Abhishek Banerjee: প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর শেক্সপিয়র সরণির থানা থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Government : 'উনি দীর্ঘদিন চাপড়াতে কোনও কাজ করেনি', বললেন বিজেপির মণ্ডল সভাপতি
BJP Government : 'বিজ্ঞাপনে সেলিব্রেটিতে আনা হয় কারণ সচেতনতা বাড়বে'। বললেন শারদ্বত
Rahul Sinha : চারিদিকে তো মৃত্যুমিছিল করে গিয়েছিল তৃণমূল কৃংগ্রেস : রাহুল সিনহা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chirag Paswan : বেনামি চিঠি, কেন্দ্রীয়মন্ত্রীকে প্রাণনাশের হুমকি; 'শিগগির আপনাকে...'
বেনামি চিঠি, কেন্দ্রীয়মন্ত্রীকে প্রাণনাশের হুমকি; 'শিগগির আপনাকে...'
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Viral Video: কেরলে বিশ্বজয়ী লামিন ইয়ামাল? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল
কেরলে বিশ্বজয়ী লামিন ইয়ামাল? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল
Vi New Look : বদলে যাচ্ছে Vi, শাহরুখকে সামনে রেখে নতুন উদ্যোগ, এবার কী পাবেন ?
বদলে যাচ্ছে Vi, শাহরুখকে সামনে রেখে নতুন উদ্যোগ, এবার কী পাবেন ?
Sukanta Majumdar: সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
Mumbai Indians: হার্দিকের ভবিষ্যৎ ঘিরে সংশয়, মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী অধিনায়ক নির্ধারণ করবেন রোহিত শর্মা?
হার্দিকের ভবিষ্যৎ ঘিরে সংশয়, মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী অধিনায়ক নির্ধারণ করবেন রোহিত শর্মা?
Janmashtami Pujo: ১৫ বছর পর বিরল যোগ, রাতের এই সময়টাতেই জন্মাষ্টমী শুভ মুহূর্ত—জেনে নিন নিশীথ পুজোর সময়
১৫ বছর পর বিরল যোগ, রাতের এই সময়টাতেই জন্মাষ্টমী শুভ মুহূর্ত—জেনে নিন নিশীথ পুজোর সময়
Camac Street Case: বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
Embed widget