এক্সপ্লোর

Kolkata Low Corona Test : যন্ত্র আছে কিন্তু নেই নমুনা, অতিমারীও ঠিকমতো ব্যবহার হচ্ছে না নাইসেডের উন্নতমানের RTPCR পরীক্ষার যন্ত্র

অত্যাধুনিক এই RT PCR যন্ত্রে একসঙ্গে ৩ থেকে সাড়ে ৩ হাজার নমুনা পরীক্ষা করা যায়। কিন্তু, NICED সূত্রে খবর, বর্তমানে এখানে দিনে মেরেকেটে ১ হাজারের মতো নমুনা আসছে।

ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকার, কলকাতা :  যন্ত্র আছে। কিন্তু আসছে না পর্যাপ্ত নমুনা (Covid Testing Samples)। অভিযোগ, এর ফলে অতিমারী (Corona Pandemic) সময়েও পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না কলকাতায় নাইসেডে (NICED) থাকা RTPCR টেস্টের উন্নতমানের যন্ত্র (Machine)। কীভাবে এই যন্ত্রকে পুরোপুরি ব্যবহার করা যায়, তা নিয়ে আলোচনা চলছে বলে স্বাস্থ্য দফতর (West Bengal Health Deaprtment) সূত্রে খবর।

নতুন বছরের শুরুতেই রাজ্যে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। বাংলায় দৈনিক সংক্রমণের হার নিম্নমুখী হলেও, পরিস্থিতি এখনও উদ্বেগজনক।  ডেল্টা (Delta) তো আছেই। সেই সঙ্গে বহুরূপী ভাইরাসের ওমিক্রন (Omicron) ভ্যারিয়ান্ট দ্রুততম এবং সর্বাধিক সংক্রামক হিসেবে কাঁপুনি ধরিয়েছে। করোনার এই জোড়া আগ্রাসনের মধ্যে কেন্দ্রীয় সংস্থা National Institute of Cholera and Enteric Diseases বা NICED’এর কলকাতা ল্যাবের ছবিটা ভিন্ন।এখানে RTPCR টেস্টের একটি উন্নতমানের যন্ত্র রয়েছে। ভারতে এরকম যে যন্ত্রগুলি রয়েছে, এটি তার মধ্যে সবচেয়ে আধুনিকতম ও দামী। কিন্তু, অদ্ভুত বিষয় হল, উন্নতমানের এই যন্ত্রের জন্য, পর্যাপ্ত নমুনাই আসছে না বলে অভিযোগ।

করোনার দ্বিতীয় ওয়েভের সময় কলকাতার, NICED’এ অত্যাধুনিক RTPCR যন্ত্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অত্যাধুনিক এই RT-PCR যন্ত্রে একসঙ্গে ৩ থেকে সাড়ে ৩ হাজার নমুনা পরীক্ষা করা যায়। কিন্তু, NICED সূত্রে খবর, বর্তমানে এখানে দিনে মেরেকেটে ১ হাজারের মতো নমুনা আসছে। নাইসেড সূত্রে খবর, তাদের কলকাতা ল্যাবে নমুনা এতটাই কম এসেছে, যে তার জন্য বহু কোভিড টেস্টিং কিট মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে ভিন রাজ্যে ICMR-এর ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে যে সব কোভিড টেস্টিং কিটের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, তা নষ্ট হওয়ার আগেই ওড়িশা ও ঝাড়খণ্ডে পাঠানো হয়। 

জানুয়ারির গোড়ার দিকেই সাপ্তাহিক সংক্রমণের হারে দেশের মধ্যে শীর্ষে উঠে আসে বাংলা। ৭ দিনের ব্যবধানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বৃদ্ধির নিরিখেও দেশের মধ্যে প্রথম হয় এই রাজ্য। সংক্রমণের নিরিখে দেশের সমস্ত জেলার মধ্যে শীর্ষে উঠে আসে কলকাতা। তারপরেও কলকাতার নাইসেডের ল্যাবে পর্যাপ্ত নমুনা নেই।

আরও পড়ুন- কিছুটা স্বস্তি সংক্রমণে, রাজ্যে করোনায় মৃত্যু-পজিটিভিটি রেটে সঙ্গী উদ্বেগ

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Hotel Fire: তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন
তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন
Durga Puja 2026 : কার দখলে দুর্গাপুজো ? খাস কলকাতায় বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল চরমে, থানায় তালা লাগিয়ে হুমকি-বিক্ষোভ
কার দখলে দুর্গাপুজো ? খাস কলকাতায় বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল চরমে, থানায় তালা লাগিয়ে হুমকি-বিক্ষোভ
West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Kidney Smuggling: চাকরির টোপ দিয়ে ভিনরাজ্যে নিয়ে গিয়ে কিডনি বের করে নেওয়ার অভিযোগে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য
চাকরির টোপ দিয়ে ভিনরাজ্যে নিয়ে গিয়ে কিডনি বের করে নেওয়ার অভিযোগে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Titagarh News: রমরমিয়ে চলছিল বেআইনি কারবার, ভোটার কার্ড তৈরির চক্র ফাঁস টিটাগড়ে
BJP Inner Clash | খুঁটি পুজো নিয়ে বিবাদ, পার্কে ঝুলছে তালা! খাস কলকাতার বুকে বিজেপির 'গোষ্ঠীকোন্দল'!
Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget