এক্সপ্লোর

Dearness Allowance : বকেয়া ডিএ-র দাবিতে ফের কর্মবিরতির ডাক সংগ্রামী যৌথ মঞ্চের

Movement over DA Demand : মঙ্গলবার ২ ঘণ্টার কর্মবিরতির ডাক সংগ্রামী যৌথ মঞ্চের

কলকাতা : বকেয়া ডিএ-র (Dearness Allowance) দাবিতে মঙ্গলবার ফের কর্মবিরতির ডাক। মঙ্গলবার ২ ঘণ্টার কর্মবিরতির (Strike) ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। সরকারি এক কর্মী বলেন, "সরকারের সঙ্গে অসহযোগিতা। তার প্রথম ধাপ হিসাবে আমরা ঠিক করেছি, নির্বাচন কমিশন থেকে আগামী পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) জন্য ভোটকর্মীদের যে তথ্য সংগ্রহ করা হচ্ছে, সেটায় কোনও তথ্য সরকারি কর্মচারী বা শিক্ষকরা দেবেন না। সরকারি দফতরগুলিতে আমাদের অতিরিক্ত বোঝা নিয়ে কাজ করতে হয়, সাতটা-আটটা পর্যন্ত কাজ করতে হয়। সেসব কাজ এবার থেকে বন্ধ হবে। ৫ তারিখ এই ময়দানে বড় জমায়েত করা হবে। সেখানে ছাত্র-যুবরা যেমন আসবে, চাকরিপ্রার্থী এবং যাঁরা চাকরি করছেন, তাঁরা জমায়েত হবেন।" 

প্রসঙ্গত, এক মাস হয়ে গেল ! বকেয়া DA'র দাবিতে শহিদ মিনার চত্বরে অবস্থানে অনড় রয়েছে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের একাংশ। রবিবার ১৭ দিনে পড়েছে তাঁদের অনশন কর্মসূচি। 

মার্চ মাস থেকে বেতনের সঙ্গে ৩ শতাংশ হারে DA মিলবে। রাজ্য বাজেটে ঘোষণার পর শুক্রবার এনিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর। কিন্তু, রাজ্য সরকার ৩ শতাংশ DA বৃদ্ধির পরেও, ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের DA-র ফারাক এখন ৩২ শতাংশ। এই প্রেক্ষাপটে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। অবস্থান-বিক্ষোভ, অনশন, টানা ২ দিনের কর্মবিরতি, ধিক্কার দিবসের পর আগামী ১০ মার্চ রাজ্যের সমস্ত সরকারি অফিসে ধর্মঘটের ডাক দিয়েছে তারা। পাশাপাশি, গতকাল ফের পঞ্চায়েত ভোটে অংশ না নেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। 

পাশে বিরোধী রাজনৈতিক দল-

এদিন শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের ধর্নামঞ্চে যান সিপিএম নেতা সুজন চক্রবর্তী। ধর্মঘটে আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দেন তিনি। ধর্নামঞ্চে একটি নাটক মঞ্চস্থ করেন আন্দোলনকারীরা। যেখানে দেখানো হয়, লটারি প্রাপকরা রাজ্যের কল্যাণে টাকা দান করছেন।

এদিকে সংগ্রামী যৌথমঞ্চের সমর্থনে পথে নামার সিদ্ধান্ত নিয়েছে বিজেপিপন্থী সরকারি কর্মচারী পরিষদ। সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা আগামী ১০ ই মার্চের ধর্মঘটকে সমর্থন জানাবে তারা।

জরুরি পরিষেবা জারি রেখে আগামী মঙ্গলবার ফের কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথমঞ্চ। 

আরও পড়ুন ; ফের পঞ্চায়েত ভোটে অংশ না নেওয়ার হুঁশিয়ারি, বকেয়া DA'র দাবিতে আন্দোলনে অনড়

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP
Suvendu Adhikari : মহিলা সুরক্ষা নিয়ে পুলিশকে কড়া বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Nepal Flash Flood: ফের নেপালে হড়পা বান, নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি
BJP News: বিরাটিতে BJP নেতার পরিবারকে রড দিয়ে বেধড়ক মারধর, প্রতিবাদ করায় আক্রমণ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget