এক্সপ্লোর

DA Agitation: ফের পঞ্চায়েত ভোটে অংশ না নেওয়ার হুঁশিয়ারি, বকেয়া DA'র দাবিতে আন্দোলনে অনড়

West Bengal: এক মাস হয়ে গেল। বকেয়া DA'র দাবিতে শহিদ মিনার চত্বরে অবস্থানে অনড় রয়েছে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের একাংশ। রবিবার ১৭ দিনে পড়েছে তাঁদের অনশন কর্মসূচি।

কলকাতা: রাজ্য সরকার (West Bengal Government) ৩ শতাংশ DA বৃদ্ধির পরেও আন্দোলনে অনড় রয়েছেন রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের একাংশ। এদিনে আন্দোলনকারীদের ধর্নামঞ্চে যান সিপিএম নেতা সুজন চক্রবর্তী। ধর্মঘটে আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দেন তিনি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।

আন্দোলনে অনড়: এক মাস হয়ে গেল। বকেয়া DA'র দাবিতে শহিদ মিনার চত্বরে অবস্থানে অনড় রয়েছে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের একাংশ। রবিবার ১৭ দিনে পড়েছে তাঁদের অনশন কর্মসূচি। মার্চ মাস থেকে বেতনের সঙ্গে ৩ শতাংশ হারে DA মিলবে। রাজ্য বাজেটে ঘোষণার পর শুক্রবার এনিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর। কিন্তু, রাজ্য সরকার ৩ শতাংশ DA বৃদ্ধির পরেও, ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের DA-এর ফারাক এখন ৩২ শতাংশ। এই প্রেক্ষাপটে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ।

অবস্থান-বিক্ষোভ, অনশন, টানা ২ দিনের কর্মবিরতি, ধিক্কার দিবসের পর আগামী ১০ মার্চ রাজ্যের সমস্ত সরকারি অফিসে ধর্মঘটের ডাক দিয়েছে তারা। পাশাপাশি, এদিন ফের পঞ্চায়েত ভোটে অংশ না নেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ  বলেন, “পঞ্চায়েত ভোটে অংশ নেব না। অসহযোগিতা করব। কমিশন থেকে যে তথ্য চাওয়া হয়েছে, তা দেব না।’’এদিন, ধর্নামঞ্চে একটি নাটক মঞ্চস্থ করেন আন্দোলনকারীরা। যেখানে দেখানো হয়, লটারি প্রাপকরা রাজ্যের কল্যাণে টাকা দান করছেন।

কেন্দ্র ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের DA-র ফারাক ছিল ৩৪ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয় ৩৫ শতাংশ। এখন মূল বেতনের ৩ শতাংশ হারে DA পান রাজ্য সরকারি কর্মীরা। তার সঙ্গে আরও ৩ শতাংশ, অর্থাৎ মূল বেতনের ৬ শতাংশ হাতে DA পাবেন রাজ্য সরকারি কর্মীরা। এর ফলে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের DA-এর ফারাক হবে ৩২ শতাংশ। এতে, একদমই খুশি নন আন্দোলনকারী সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীরা। এই আবহে ১০ মার্চ  রাজ্যের সমস্ত সরকারি অফিসে ধর্মঘটের ডাক দিয়েছে আন্দোলনরত সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের একাংশ। এদিকে DA-মামলা এখন সুপ্রিমকোর্টের বিচারাধীন রয়েছে। ১৫ মার্চ, এই শুনানি হওয়ার কথা।      

আরও পড়ুন: Suvendu Adhikari: সাগরদিঘি উপনির্বাচনে বিরোধীদের একজোট হওয়ার ডাক শুভেন্দুর

সেরা শিরোনাম

Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget