এক্সপ্লোর

Park Street Shootout: গুলিতে এফোঁড় ওফোঁড় পুলিশের গাড়ি, চাপ চাপ রক্ত ভিতরের আসনে, হতাহতের সংখ্যা কোথায় গিয়ে ঠেকবে!

Kolkata News: এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত ভাবে জানা গিয়েছে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েক জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। 

কলকাতা: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন পর পর তীব্র শব্দ শুনতে পেয়েছিলেন। আবার সিআইএসএফ সূত্রে জানা যাচ্ছে, ২০ থেকে ২৫ রাউন্ড গুলি চলেছে। কিন্তু পার্ক স্ট্রিটে (Park Street Shootout) জাদুঘরে সিআইএসএফ ব্যারাকে (CISF) হামলার ভয়াবহতা টের পাওয়া যাচ্ছে হামলার মুখে পড়া পুলিশের গাড়ি দেখেই। হামলাকারীর ছোড়া গুলিতে গাড়িটি কার্যত এফোঁড় ওফোঁড় হয়ে গিয়েছে। সামনের দিকের কাচে গর্ত রয়ে গিয়েছে। পিছনের দিকের কাচও ভেঙে চুরমার। গাড়ির ভিতরের আসনে রক্তের দাগ স্পষ্ট। ওই গাড়ি লক্ষ্য করেও হামলাকারী গুলি ছোড়েন বলে খবর। তাতে গাড়ির চালক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত ভাবে জানা গিয়েছে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েক জন। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। 

হামলায় ক্ষতিগ্রস্ত গাড়িটির নম্বর WB057994। এসএসকেএম হাসপাতালে আহতদের কয়েক জনকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই এই মুহূর্তে রয়েছে গাড়িটি। হামলার পর গাড়িটির যে ছবি সামনে এসেছে, তাতে দেখলে বোঝা যায়, কাচ ভেদ করে গুলি ঢুকে গিয়েছে গাড়িতে। গাড়ির আসন মুড়ে রাখা হয়েছিল যে তোয়ালেতে, সেটিতে চাপ চাপ রক্তের দাগ রয়েছে। রক্তাক্ত অবস্থায় যে গাড়ি থেকে বার করা হয়েছে কাউকে, তা বোঝা যায় পিছনের দরজায় লাগা রক্তের দাগ দেখে। পিছনের কাচও ভেঙে চুরমার। কলকাতাত শহরে পুলিশের গাড়ি লক্ষ্য করে এমন হামলা আগে কখনও হয়নি। 

আহতরা এখন কেমন রয়েছেন, তা নিয়ে নিশ্চিত ভাবে জানা যায়নি। সিআইএসএফ সূত্রে জানা গিয়েছে। আহতদের মধ্যে একজন হেড কনস্টেবল এবং অন্যজন এএসআই পদমর্যাদার অফিসার রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের ওই গাড়িতেই হাসপাতালে আনা হয় বলে মনে করা হচ্ছে। 

ভারতীয় জাদুঘরের নিরাপত্তার জন্যই সিআইএসএফ-এর ওই ব্য়ারাক। সেই সিআইএসএফ-এর অন্দরেই এমন হামলার ঘটনায় শিউড়ে উঠছেন শহরবাসী। ভরসন্ধেয় ঘটনাক্রম কেমন এমন আকার ধারণা করল, কন পরিস্থিতিতে তিনি গুলি চালালেন, রক্ষাকারীদের হাতে থাকা অস্ত্রই যদি বিপদের কারণ হয়ে দাঁড়ায়, সে ক্ষেত্রে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, উঠছে প্রশ্ন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget