এক্সপ্লোর

Kolkata: সুস্থ হয়েও এসএসকেএম থেকে ছুটি পাচ্ছেন না 'অভিভাবকহীন' ফিরোজ

অভিভাবকের সই পেলেই ছাড়পত্র, আর তার জন্যই হন্যে ফিরোজ

ঝিলম করঞ্জাই, কলকাতা : 'অভিভাবকহীন' হওয়ায় সুস্থ হয়েও এসএসকেএম থেকে ছুটি হচ্ছে না ফিরোজের। গত ১৭ অগাস্ট খাস কলকাতার রবীন্দ্র সদনের কাছে রাস্তায় কয়েকজন দুষ্কৃতী জোর করে বিষ খাইয়ে দেয় দক্ষিণ দিনাজপুরের চোকিয়াপুকুরের বাসিন্দা ফিরোজ এসদানি ইসগা আলিকে। তিনদিন চিকিৎসার পরে তিনি সুস্থ। নিজেই হেঁটে-চলেও বেড়াচ্ছেন হাসপাতাল চত্বরে। কিন্তু পাচ্ছেন না বাড়ি ফেরার অনুমতি। কারণ, হাসপাতালের ডিসচার্জ সার্টিফিকেটে সই লাগবে কোনও অভিভাবকের। ২৮ বছরের ফিরোজকে এমনটাই জানিয়েছেন চিকিৎসকা। দক্ষিণ দিনাজপুর থেকে বৃদ্ধ বাবা-মা এই কাজের জন্য আসা সম্ভব নয় জানাতে চিকিৎসরা তাঁকে জানিয়েছেন স্থানীয় কোনও অভিভাবক সই করে দিলেও চলবে। তাহলেই মিলবে ছুটি। কিন্তু হাসপাতাল চত্বরে অনেকের সঙ্গে কথা বলে নিজের সমস্যার কথা জানালেও কেউ 'অভিভাবক' হয়ে এগিয়ে আসেননি ফিরোজের জন্য। তাই শুক্রবার বিকেল পর্যন্ত বাড়ি ফেরার জন্য ছুটি পেতে অভিভাবকের খোঁজ চালিয়ে যাচ্ছেন দক্ষিণ দিনাজপুরের ফিরোজ।

হাসপাতাল চত্বরে অভিভাবকের খোঁজে ঘুরতে থাকা ফিরোজ বলেছেন, 'সবাই বলছে চিনি-জানি না এভাবে অভিভাবক হয়ে সই করে দিতে পারব না।' আবার অনেকে সমস্যার কথা শুনে প্রাথমিকভাবে সই করে দেওয়ার ব্যাপারে সম্মতি জানালেও শেষপর্যন্ত সইটা করছেন না। কিছুদিন আগে কলকাতায় এসেছিলেন ফিরোজ। কিছু দৃষ্কৃতীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাতে। প্রথমে নবান্ন ঘুরে পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের অফিসে অভিযোগপত্র জমাও দেন। তবে ফেরার আগেই বিপত্তি। ফিরোজের কথায় 'দুষ্কৃতীরা পিছনে হাত বেঁধে জোর করে বিষ খাইয়ে দেয়। আমি চেঁচিয়ে উঠতে কয়েকজন এসে ধরে এসএসকেএমে এনে দেয়। পরে হেস্টিংস থানার পুলিশ এসে ভর্তি করে।'

শারীরিক ঝক্কি সামলে উঠলেও আপাতত নতুন সমস্যায় ফিরোজ। অভিভাবকহীন হওয়ায় সুস্থ হয়েও ফেরা হচ্ছে না বাড়ি। গোটা পরিস্থিতির মাঝে মানবিক কেউ এগিয়ে এসে ভিনজেলার অপরিচিত ফিরোজের স্থানীয় অভিভাবকের দায়িত্ব নিয়ে তাঁকে বাড়ি ফেরার ছাড়পত্র জোগাড় করে দেন কি না, এখন সেই অপেক্ষা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
News Live Updates: অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে পুলিশি অভিযান
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget