এক্সপ্লোর

New Year's Security : জেনে রাখুন, বর্ষবরণের রাতে এই কাজগুলো করলেই শ্রীঘরে ! জানিয়ে দিলেন কলকাতার নগরপাল

মনোজ ভার্মা জানালেন, কলকাতা পুলিশের নজর রয়েছে শহরের সর্বত্র। কয়েকটি বিষয়ে তো কলকাতা পুলিশ এতটাই কড়া যে, ধরা পড়লে সোজা স্থান হবে শ্রীঘরে। 

কলকাতা : বর্ষবরণের রাত মানেই বেপরোয়া আনন্দ। অনেকেই ট্রাফিক আইনও শিকেয় তুলে রাজপথ শাসন করতে চান। নতুন বছরকে বরণ করে নিতে এতটাই মাতোয়ারা হয়ে ডেকে আনেন অন্যের বিপদও। বর্ষবরণের রাত মানেই কিন্তু নিয়ম ভাঙার ছাড়পত্র পাওয়া নয়, মনে করালেন নগরপাল। সাংবাদিক বৈঠকে কলকাতার নগরপাল মনোজ ভার্মা জানালেন, কলকাতা পুলিশের নজর রয়েছে শহরের সর্বত্র। কয়েকটি বিষয়ে তো কলকাতা পুলিশ এতটাই কড়া যে, ধরা পড়লে সোজা স্থান হবে শ্রীঘরে। 

সাংবাদিক বৈঠকে কলকাতার নগরপাল জানালেন, কলকাতা পুলিশ এবার চূড়ান্ত সতর্ক। উত্সবের শহরে ইভটিজারদের ঠেকাতে কড়া কলকাতা পুলিশ ৷ পার্ক স্ট্রিট সহ কলকাতার বিভিন্ন রাস্তায়, বিশেষত যেখানে বর্ষবরণের হুল্লোড় একটু বেশি, সেখানে সাদা পোশাকেও ঘোরাফেরা করবে পুলিশ।  সাদা পোশাকের মহিলা পুলিশ কর্মীরাও থাকবেন। কেউ উত্যক্ত করার চেষ্টা করলেই সঙ্গে সঙ্গেই স্থান হবে শ্রীঘরে৷  কলকাতার নগরপালের স্পষ্ট বার্তা, বর্ষবরণের ফূর্তিতে মত্ত হলে বেচাল করলে, কোনওরকম রেয়াত করা হবে না। এর আগে বড়দিনের আগেও রাস্তায় অতিরিক্ত পুলিশ নামিয়ে বিশৃঙ্খলা আটকানোর চেষ্টা করেছিল কলকাতা পুলিশ। পুলিশ সূত্রের খবর, সেদিন ১৯৪৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয় লালবাজার। নিউ ইয়ার্স ইভেও থাকবে ততটাই কড়াকড়ি। 

মনোজ ভার্মা জানিয়েছেন, বর্ষবরণের রাতে ক্লাব, হোটেল, নদীর ঘাট, ইত্যাদি জায়গায় উৎসবের উদযাপনের আয়োজন করা হয়। যেখানে যেখানেই ভিড়ভাট্টা থাকবে, সেখানেই থাকবে প্রচুর পুলিশ। মহিলা পুলিশের নজর থাকবে সর্বত্র। কাউকে মহিলাদের উত্যক্ত করতে দেখলেও ধরা হবে। সেই সঙ্গে রাস্তাঘাটে মাস্তানি দেখানো, বেনিয়ম হওয়া, মত্ত অবস্থায় গাড়ি চালাতে দেখলেই সোজা পুলিশের গাড়িতে তোলা হবে। 

কয়েকদিন আগে পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছিল পুলিশ। চোরাপথে ভারতে ঢুকে ওই ব্যক্তি কলকাতায় থাকছিল বলে অভিযোগ। এমনকি, এ দেশে এসে আধার কার্ড-সহ বেশ কিছু নথি সে বেআইনি ভাবে বানিয়েও নিয়েছিল বলে পুলিশ তদন্তে নেমে জানতে পারে। এভাবে আরও কেউ ঢুকে থাকতে পারে, বা কলকাতাতেই গা ঢাকা দিয়ে থাকতে পারে, এমন আশঙ্কা উড়িয়ে দিতে পারছেন না কেউই। ফলে বর্ষ বরণের আবহে আঁটোসাঁটো নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে রাখা হচ্ছে পার্ক স্ট্রিট।   

আরও পড়ুন : বাংলাদেশ থেকে ভারতে ছুড়ে দেওয়া হত জাল নোট ভর্তি প্লাস্টিকের ক্যারিব্যাগ! বাজারে ছড়িয়ে পড়ছে 'ভুয়ো টাকা'? 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget