এক্সপ্লোর

WTC Final: 'তৃতীয় চোখের ভুল শোধরানো দায়..', গিলের বিতর্কিত আউট নিয়ে অভিনব পোস্ট কলকাতা পুলিশের

Kolkata Police On Subhman Gill Out: নানা মুনির নানা মত। তবে বেশিরভাগ ক্রিকেট বিশেষজ্ঞেরই মত যে গিলকে ক্যাচ আউট দেওয়া উচিত হয়নি। বেনিফিট অফ ডাউট হিসেবে তা নট আউটই ছিল।

লন্ডন: একটা আউট। হাজারো বিতর্কের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠে গিয়েছে আইসিসির নিয়মের ওপর। কাঠগড়ায় তোলা হয়েছে রিচার্ড কেটেলবরোকে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের দ্বিতীয় ইনিংসে শুভমন গিল কি সত্যিই আউট ছিলেন। নানা মুনির নানা মত। তবে বেশিরভাগ ক্রিকেট বিশেষজ্ঞেরই মত যে গিলকে ক্যাচ আউট দেওয়া উচিত হয়নি। বেনিফিট অফ ডাউট হিসেবে তা নট আউটই ছিল। এই পরিস্থিতিতে কলকাতা পুলিশের পক্ষ থেকেও এক অভিনব পোস্ট করা হয়েছে। অনেকেই সেই পোস্টের ভাবনার প্রশংসা করেছেন। কেউ কেউ তো আবার সেই পোস্ট আইসিসিকে ট্যাগও করেছেন কমেন্ট বক্সে গিয়ে। 

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02mcMRYjqKc9zmFWV7vCQjHgFVoXpjnDfveCGUPyvStoHauYrLKRC24zSrpGUbDmVgl&id=100069362989549&sfnsn=wiwspwa&mibextid=l5K1IX

৪৪৪ রান তাড়া করতে নেমে স্কট বোল্যান্ডের বলে গালিতে শুভমন গিলের ক্যাচ নেন ক্যামেরন গ্রিন। এখন সফ্ট সিগন্যালের নিয়ম না থাকায় ওভালে চূডা়ন্ত সিদ্ধান্ত ছিল তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটেলবরোর ওপর। কিন্তু সমস্যাটা হচ্ছে সফ্ট সিগন্যাল গত মে মাস থেকে উঠে গিয়েছে। ফলে অনফিল্ড আম্পায়ার কোনও সিদ্ধান্ত না নিয়ে থার্ড আম্পায়ারের ওপর ছেড়ে দিয়েছিলেন। ভারতীয় ইনিংসের পঞ্চম ওভারেই ওপেনিং জুটি ভাঙে। ১৮ রান করে বোল্যান্ডের বলে চালিয়ে খেলতে যান গিল। সেই সময় গালিতে গ্রিন বল ধরার আগেই স্লো মোশনে ধরা পড়েছে বল ঘাস ছুঁয়েছিল। এই আউট নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক। 

সুনীল গাওস্কর বলেন, ''প্রথম আম্পায়ার যখন আপনাকে আউট দেন, তৃতীয় আম্পায়ারকে সেটিকে উল্টে দেওয়ার জন্য চূড়ান্ত প্রমাণ খুঁজে বের করতে হবে।'' শাস্ত্রী বলেন, ''থার্ড আম্পায়ার ভেবেছিলেন আঙ্গুলের নিচে ছিল বল। কিন্তু প্রশ্ন হল ক্যাচটা শেষ করার পর বল গড়িয়ে গেল কিনা।''

এই আউট নিয়ে প্রশ্ন তুলেছেন কুমার সাঙ্গাকারাও। তিনি বলেছেন, ''কীভাবে দেখা যাচ্ছে তার ওপর নির্ভর করে। বলের নিচে আঙুল নিয়ে বলটি ধরে থাকেন প্লেয়ার। কিন্তু সেক্ষেত্রে যদি বলের কোনও অংশ মাটিতে স্পর্শ করে, তবে সেক্ষেত্রে আম্পায়ার এটিকে সাধারণত নট আউটই দেন।''

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর ১৬৪/৩। এখনও ২৮০ রান প্রয়োজন ভারতের জয়ের জন্য। আজ ম্যাচের শেষ দিন। ক্রিজে আছেন বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানে। ২ জনের ওপরই ভরসা এই মুহূর্তে ভারতের এই ম্যাচ জয়ের। বিরাট ৪৪ ও রাহানে ২০ রানে অপরাজিত রয়েছেন।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget