এক্সপ্লোর

Kolkata Police: সরকারি হাসপাতালে দালাল চক্র! অভিযান কলকাতা পুলিশের

Government Hospital:জেরা করা হয়েছে ধৃতদের। তাদের বাকি সদস্যের খোঁজ জারি রেখে পুলিশ।

আবীর দত্ত ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা:  সরকারি হাসপাতালে দালাল চক্র রুখতে ফের অভিযান চালাল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এনআরএস (NRS Hospital) থেকে তিনজন ও এসএসকেএম (SSKM Hospital) থেকে দুই জন দালালকে গ্রেফতার করল গুন্ডা দমন শাখা। 

রাজ্যের বিভিন্ন জেলা থেকে কলকাতার শহরে নানা সরকারি মেডিক্যাল কলেজ (Government Medical College) ও হাসপাতালে চিকিৎসার জন্য আসেন বহু রোগী। ওই রোগীদের সঙ্গে আসেন তাঁদের পরিবারের লোকজন। অনেক সময়ই হাসপাতালে বেড বা শয্যা পেতে সময় লাগে ওই রোগীদের। পরিবারের অসুস্থ সদস্য়দের ভর্তি করার জন্য যে কোনও ভাবেই হোক শয্যা পাওয়ার জন্য চেষ্টা করেন তাঁরা। সেই সময়েই তাঁদের অসহায়তার সুযোগ নেয় দালাল চক্র। বেড পাইয়ে দেওয়া বা হাসপাতালে ভর্তি করে দেওয়ার নাম করে প্রতারণার জালে ফাঁসানো হয় রোগীর আত্মীয়দের।  

আর তারই সুযোগ নিয়ে বেড পাইয়ে দেওয়া বা ভর্তি করে দেওয়ার নাম করে জাল বিছিয়েছে দালাল চক্র। বুধবার এমনই দালাল চক্রের পাঁচজনকে দুটি হাসপাতাল থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। প্রথম ঘটনা এন্টালি থানা (Entally Police Station) এলাকার এনআরএস (NRS) হাসপাতাল ও মেডিক্যাল কলেজ। সেখানে এক রোগীকে ভর্তি করে দেওয়ার নাম করে পরিজনের কাছে থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। টাকা নিয়েও ভর্তি করে না দেওয়ায় পুলিশের দ্বারস্থ হয় রোগীর পরিবার। এরপরই অভিযানে নামে গুন্ডা দমন শাখা। হাসপাতাল চত্বর থেকেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন, প্রয়াগ সাহা, পঙ্কজ পাণ্ডে ও পবিত্র মুখোপাধ্যায়। ধৃতদের বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে (Sealdah Court) পেশ করে পুলিশ। কবে থেকে তারা এই চক্র চালাচ্ছে তা জানার চেষ্টা করা হয়েছে। জেরা করা হয়েছে ধৃতদের। ওই চক্রের বাকি সদস্যের খোঁজ চালাচ্ছে পুলিশ। 

দ্বিতীয় অভিযোগ আসে এসএসকেএম হাসপাতাল ও মেডিক্যাল কলেজ থেকে। ৩৫ হাজার টাকা নেওয়া হয়েছিল রোগী ভর্তির নাম করে। কিন্তু সেখানেও প্রতারিত হন রোগীর পরিজন। ওই ঘটনায় অভিযোগ পাওয়ার পরে উত্তম দাস ও মনোজ মল্লিক নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। লালবাজার সূত্রে খবর, হাসপাতালে দালাল চক্র রুখতে এই অভিযান টানা চলবে।

আরও পড়ুন: দলীয় সভায় যাওয়ার সময় দিলীপ ঘোষকে 'গো ব্যাক' স্লোগান, কালো পতাকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget