এক্সপ্লোর

Kali Puja 2026: বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন

Kali Puja Safety Majors: আজ আলিপুরের ধনধান্য় স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে প্রস্তুতি বৈঠকে বলেছিল পুলিশ। আর তারপরেই একগুচ্ছ বিধিনিষেধ জারি করা হয়েছে।

কলকাতা: পুজোর সপ্তমীর দিন, চোরবাগানের দুর্গাপুজোয় মর্মান্তিক দুর্ঘটনা। প্রত্যেকেই এসেছিলেন, পুজো দেখছে, মণ্ডপ দেখতে, মা দুর্গাকে দেখতে... কিন্তু অকালেই ঝরে গেল ১৯টা প্রাণ। ঠাকুর দেখতে এসে পদপিষ্ট হয়ে মারা গেলেন, ১৯ জন দর্শনার্থী। চোরবাগানের ঘটনায় এখনও তদন্ত চলছে কিন্তু বারে বারে আঙুল উঠছে, অব্যবস্থার দিকে। সাধারণ মানুষ থেকে শুরু করে, তদন্তকারী দলও মনে করছে, নিরাপত্তার জন্য যদি সঠিক পদক্ষেপ নেওয়া হত, যদি মণ্ডপ থেকে বেরনোর গেট পর্যাপ্ত চওড়া করা হত, যদি মণ্ডপের ভিতরে পর্যাপ্ত আলো থাকত.. তাহলে এই ঘটনা হয়তো এড়ানো যেত। আর নিয়মমাফিক দুর্গাপুজো পেরিয়ে, এবার কালীপুজো। তার আগে নিরাপত্তার কথা মাথায় রেখে এবার একাধিক কড়া নিয়ম জারি করছে, রাজ্য সরকার। আজ আলিপুরের ধনধান্য় স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে প্রস্তুতি বৈঠকে বলেছিল পুলিশ। আর তারপরেই একগুচ্ছ বিধিনিষেধ জারি করা হয়েছে। সেগুলি কী কী? দেখে নেওয়া যাক এক নজরে.. 

  • জরুরি পরিস্থিতিতে দর্শনার্থীদের নিরাপদে বেরিয়ে যাওয়ার সঠিক এবং নিরাপদ পরিকল্পনা থাকতে হবে প্রতিটি মণ্ডপে।
  • প্রবেশ ও প্রস্থানের জন্য পৃথক পথের ব্যবস্থা করতে হবে।
  • প্রবেশ পথের তুলনায় দ্বিগুণ করতে হবে দর্শকদের প্রস্থান পথ।
  • জরুরি প্রস্থানের পথ কোনোভাবেই আটকানো যাবে না।
  • হঠাৎ বৃষ্টি হলে, দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে।
  • অতিরিক্ত ভিড়, আতঙ্ক ও দুর্ঘটনা এড়াতে, সেই সময়ে সাময়িকভাবে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখতে হবে।
  • পুজো কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সবসময় মণ্ডপের আশপাশে উপস্থিত থাকতে হবে। বিশেষ করে প্রবেশ ও প্রস্থানের পথে অবশ্যই উপস্থিত থাকলে হবে পুজো কমিটির কাউকে।
  • কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে সবসময় সমন্বয় রেখে কাজ করতে হবে।
  • দমকলের গাড়ি মোতায়েন ও অগ্নিনির্বাপণ ব্যবস্থায় বিশেষ জোর দিতে হবে। 
  • প্রত্যেক মণ্ডপের মাইক বা পাবলিক অ্যাড্রেস সিস্টেম সর্বদা সচল রাখতে হবে।
  • প্রতিমা শুধুমাত্র নির্দিষ্ট করে দেওয়া ঘাটগুলিতেই বিসর্জন করতে হবে। যে কোনও ঘাটে প্রতিমা বিসর্জন করা যাবে না।
  • বিসর্জনের সময় ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে।
  • নিষিদ্ধ বাজি বিক্রি ও ফাটানো শাস্তিযোগ্য অপরাধ বলেও ঘোষণা করেছে পুলিশ। 

এই নিয়মগুলি মানা হচ্ছে কি না, সেই বিষয়ে কড়া নজরদারি রাখবে পুলিশ, এমনটাই জানানো হয়েছে। আরও জানানো হয়েছে, সাধারণ মানুষ যাতে সুস্থভাবে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন, আর কোনও দুর্ভাগ্যজনক ঘটনা যাতে না ঘটে, সেই কারণেই এত কড়াকড়ি।

 

আরও পড়ুন: R. Madhavan: ফের 'হরর' ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Advertisement

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget