এক্সপ্লোর

Kolkata Traffic: বড়দিনে শহরে যান নিয়ন্ত্রণ, কোন কোন পথে চলবে না গাড়ি, ফাঁকা থাকবে কোন রুট?

Christmas Park Street: বড়দিনকে কেন্দ্র করে শহরে যাতে কোনওপ্রকারের আইনশৃঙ্খলার অবনতি না হয় তার জন্য তৎপর লালবাজার।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: রাত পোহালেই বড়দিন। আলোর মালায় সেজে উঠেছে তিলোত্তমা। আজ রাত থেকেই ভিড় জমতে শুরু করে শহরের একাধিক এলাকায়। পার্ক স্ট্রিট, বো ব্যারাক থেকে শহরের চার্চগুলোয়।  

বড়দিনকে কেন্দ্র করে শহরে যাতে কোনওপ্রকারের আইনশৃঙ্খলার অবনতি না হয় তার জন্য তৎপর লালবাজার। কলকাতা পুলিশের পাশাপাশি লালবাজারের ট্রাফিক বিভাগের তরফ থেকেও বড়দিনে মহানগরে বিশেষভাবে যান নিয়ন্ত্রণ করা হবে।

লালবাজার সূত্রে খবর, আগামী ২৪ ডিসেম্বর বিকেল ৪টে থেকে ২৫ ডিসেম্বর ভোর ৪টে পর্যন্ত পার্ক স্ট্রিটে যান চলাচল নিয়ন্ত্রিত হবে।। বন্ধ করা হবে কিনা তা নির্ভর করবে ভিড়ের ওপর।যদি ভিড় বেশি হয় সেক্ষেত্রে জওহরলাল নেহরু রোড থেকে উড স্ট্রিট হয়ে পার্কস্ট্রিট সহ মিডলটন স্ট্রিটের রাস্তা বড়দিনের জন্য সম্পূর্ণ বন্ধ রাখা হবে।                                 

কোন কোন রুটে ঘুরপথে চলবে গাড়ি?

আরও কয়েকটি রাস্তা বন্ধ রাখা হবে৷ এছাড়াও বেশ কয়েকটি গাড়ির গতিপথও ঘোরানো হবে। মেয়ো রোড ও জওহরলাল নেহেরু রোড হয়ে আসা গাড়িগুলির গতিপথ কিদওয়াই স্ট্রিট থেকে ঘুরিয়ে দেওয়া হবে।


লালবাজারের তরফে জানা গিয়েছে, জওহরলাল নেহেরু রোডে দক্ষিণ দিকে যাওয়া যানবাহনগুলিকে হয় পার্কস্ট্রিট ফ্লাইওভারের দিকে অথবা মেয়ো রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। পাশাপাশি, ডাফরিন রোড বা খিদিরপুর রোডের দিকে যাওয়ার গাড়িগুলি অন্যান্য রুট দিয়ে ঘোরানো হবে।

আরও পড়ুন, থাকবে 'বিদেশি আলো', বাড়ছে ভেসেল সংখ্যা, গঙ্গাসাগর মেলায় যাওয়া এবার আরও সহজ!

ট্রাফিক বিভাগের পাশাপাশি বড়দিনের রাতে রাস্তায় থাকবেন খোদ কলকাতা পুলিশের নগরপাল মনোজ কুমার ভার্মা সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। রাতে প্রায় দেড় হাজার পুলিশকর্মীরা উপস্থিত থাকবেন। গোটা পার্ক স্ট্রিট জুড়ে প্রায় ৭টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। থাকছে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, কুইক রেসপন্স টিম, সারমেয় বাহিনী। এছাড়াও বড়দিনের দুপুরে ও রাতে শহরের একাধিক পার্ক এবং রেস্তোরাঁর সামনে কর্তব্যরত অবস্থায় থাকবে কলকাতা পুলিশের উইনার্স টিম বা প্রমীলা বাহিনী।        


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana: 'যাদের অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢোকেনি...,' কী করতে হবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
'যাদের অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢোকেনি...,' কী করতে হবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget