এক্সপ্লোর

Gangasagar Mela 2025: থাকবে 'বিদেশি আলো', বাড়ছে ভেসেল সংখ্যা, গঙ্গাসাগর মেলায় যাওয়া এবার আরও সহজ!

Mahakumbh 2025: কুয়াশার জন্য আধুনিক বিদেশী আলো বসানো হবে। যেগুলি বিমানবন্দরে থাকে। মূলত পরিবহন ব্যবস্থাকে মসৃণ করতে জেলা প্রশাসন একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: জানুয়ারির শুরুতেই ৮ থেকে ১৭ তারিখ পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলা দেশের অন্যতম জনপ্রিয় ধর্মীয় মেলা। লক্ষ লক্ষ তীর্থযাত্রীর ভিড় সামাল দিতে এখন প্রশাসনিক স্তরে চলছে জোর প্রস্তুতি। মকর সংক্রান্তি লাগছে ১৪ জানুয়ারি দুপুর ২টো ৫৮ মিনিটে। পূণ্যস্নানের সময় লাগছে সকাল ৬টা ৫৮ মিনিট থেকে ১৫ জানুয়ারি সকাল ৬টা ৫৮ মিনিট পর্যন্ত। 

সাগরমেলার পুণ্যার্থীদের কাছে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় কাকদ্বীপের মুড়িগঙ্গা নদী। নদীতে ক্রমাগত পলি জমার কারণে ভাটার সময় দিনে ৫ থেকে ৬ ঘন্টা ভেসেল পরিষেবা বন্ধ রাখতে হয়। ফলে মেলার সময় কাকদ্বীপের লট নং আট ও সাগরের কচুবেড়িয়ায় লক্ষ লক্ষ পুণ্যার্থী আটকে পড়ে। 

এবার সেই সমস্যা দূর করতে মুড়িগঙ্গা নদীতে নিয়মিত চলছে পলি কাটার কাজ। পাশাপাশি এবারের মেলায় ভেসেলের পাশাপাশি ৮টি বড় বার্জ চালানো হবে যাত্রী পরিবহনের জন্য। প্রতিবার আড়াই হাজার মানুষ বহন করা যাবে। 

আরও পড়ুন, সম্ভলে খোঁড়াখুড়ি করতেই চক্ষুচড়কগাছ! মাটি কোপাতেই বেরিয়ে এল....

সোমবার দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা, সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও এরকম একটি বার্জ ঘুরে দেখলেন প্রশাসনিক আধিকারিকদের নিয়ে। পাশাপাশি কুয়াশার সময় ভেসেলগুলি পথ হারিয়ে অন্যত্র চলে গেলেও এবার দ্রুত খোঁজ মেলার জন্য জিপিআরএস বসানো হচ্ছে। এই জিপিআরএসের সঙ্গে সরাসরি যোগ থাকবে মেলার মেগা কন্ট্রোলরুমের।

এছাড়া কুয়াশার জন্য আধুনিক বিদেশী আলো বসানো হবে। যেগুলি বিমানবন্দরে থাকে। মূলত পরিবহন ব্যবস্থাকে মসৃণ করতে জেলা প্রশাসন একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। 

বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে বাড়তি ট্রেন চালানো ছাড়াও সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন পরিষেবা বজায় রাখতে একাধিক পদক্ষেপ করছেন রেল কর্তৃপক্ষ। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে সেই মেলায় আগত তীর্থযাত্রীর ভিড় সামাল দিতে বিশেষ প্রস্তুতি নিচ্ছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন।

রেলের তরফে জানা হয়েছে, শিয়ালদার পাশাপাশি প্রিন্সেপ ঘাট, কাকদ্বীপ ও নামখানা স্টেশনে ‘মে আই হেল্প ইউ’ বুথ চালু করবে রেল। যাতে যাত্রীদের যে কোনও প্রয়োজনে সহায়তা দেওয়া যায়। এ ছাড়া, কাকদ্বীপ এবং নামখানায় পাঁচটি করে মোট ১০টি অতিরিক্ত বুকিং কাউন্টার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল জানিয়েছে।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget