এক্সপ্লোর

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের বাড়িতে কলকাতা পুলিশ

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের বাড়িতে কলকাতা পুলিশ।

আবির দত্ত, অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের বাড়িতে কলকাতা পুলিশের টিম। 188A হরিশ মুখার্জি রোডে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। কলকাতা পুরসভার নোটিসের পরেই সেখানে হাজির কলকাতা পুলিশ। হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'শান্তিনিকেতন' বাড়িতে ঢোকেন কলকাতা পুলিশের অফিসাররা। সাদা পোশাকে ছিলেন তাঁরা। একটি ব্যাগে কিছু সরঞ্জাম নিয়ে ভিতরে প্রবেশ করেন কলকাতা পুলিশের আধিকারিকরা। বাড়ির বাইরে দরজার কাছেও ছিলেন উর্দিধারী বেশ কয়েকজন পুলিশ আধিকারিক। 

এর আগে কলকাতা পুরসভার তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠায়। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতের কাছে ১০ দিন সময়ও চেয়েছেন। এই আবহে 188A হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি 'শান্তিনিকেতন'- এ সাদা পোশাকে ঢোকেন পুলিশ আধিকারিকরা। সাধারণত এই বাড়ির বাইরে উর্দিধারী পুলিশকে দেখা গিয়েছে কর্ত্যবরত অবস্থায়। তবে আজ 'শান্তিনিকেতন'- এ সাদা পোশাকে প্রবেশ করেন পুলিশ আধিকারিকরা। রাজ্যে পালাবদলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে অতিরিক্ত নিরাপত্তা ছিল, তা সরানো হয়। অভিষেকের কনভয়েও কাটছাঁট হয়েছে। অন্যদিকে, কলকাতা পুরসভার পাঠানো নোটিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ২টি বাড়ি, একটি হরিশ মুখার্জি রোডের বাড়ি 'শান্তিনিকেতন', অন্যটি কালীঘাট রোডের বাড়ি, দু'ক্ষেত্রেই জানতে চাওয়া হয় বেআইনি ভাবে কোনও নির্মাণ হয়েছে কিনা? অতিরিক্ত কোনও নির্মাণের ক্ষেত্রে পুরসভার অনুমতি নেওয়া হয়েছে কিনা? পুরসভার তরফে এইসব বিষয় জানতে চাওয়া হয় এবং বেআইনি নির্মাণ থাকলে তা প্রয়োজনে ভেঙে দেওয়া হবে বলেও জানানো হয় পুরসভার তরফে। 

পৈতৃক বাড়ি দিয়েও মেলেনি ফ্ল্যাট, জয় কামদার, শান্তনু সিন্‌হা বিশ্বাস, সোনা পাপ্পুর নামে অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর 'জনতার দরবারে' হাজির বৃদ্ধ 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্ডস এবং আত্মীয় লতা বন্দ্যোপাধ্যায়, অমিত বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকের নামে মোট ১৭টি নোটিস দেওয়া হয় কলকাতা পুরসভার তরফে। কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের এই 'শান্তিনিকেতন' বাড়িতে নোটিস পাঠায় কলকাতা পুরসভা। হাতে অনেক কাগজ নিয়ে হাজির হয়েছিলেন পুরকর্মীরা। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ এবং অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট - এই দুইয়ের তরফে নোটিস পাঠানো হয় অভিষেকের বাড়িতে। আজ প্রায় মিনিট ২০ থেকে ২৫, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভিতরে ছিলেন কলকাতা পুলিশের আধিকারিকরা। বেরনোর সময় এক আধিকারিকের হাতে দেখা যায় একটি মনিটর। সেটা নিয়েই বেরোচ্ছিলেন ওই আধিকারিক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের 'শান্তিনিকেতন' বাড়ি থেকে বেরনোর সময় সাদা পোশাকে থাকা কলকাতা পুলিশের আধিকারিকদের প্রশ্ন করা হলেও, তাঁরা কোনও জবাব দেননি। গাড়িতে করে মনিটর নিয়ে বেরিয়ে যান পুলিশ আধিকারিকরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Suvendu Adhikari on Annapurna Yojana: '১২ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন', মুর্শিদাবাদে গিয়ে একাধিক নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১২ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন', মুর্শিদাবাদে গিয়ে একাধিক নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ১১ জনের বিরুদ্ধে FIR
সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ১১ জনের বিরুদ্ধে FIR
West Bengal News Live : 'তৃণমূল জমানায় প্রতিহিংসা শিকার', একসঙ্গে ৪৪জন চিকিৎসক-অধ্যাপক বদলি
'তৃণমূল জমানায় প্রতিহিংসা শিকার', একসঙ্গে ৪৪জন চিকিৎসক-অধ্যাপক বদলি
Susmita Dev on Mamata: 'দিদির মনটা নরম, সবাইকে ক্ষমা করে দিতেন', বিজেপি যোগদানের প্রসঙ্গে সুস্মিতা দেবের মুখে হাইস্কুলের ডিবেটর থেকে রিল ক্যুইন
'দিদির মনটা নরম, সবাইকে ক্ষমা করে দিতেন', বিজেপি যোগদানের প্রসঙ্গে সুস্মিতা দেবের মুখে হাইস্কুলের ডিবেটর থেকে রিল ক্যুইন
Advertisement

ভিডিও

Susmita Deb :
APC College : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার APC কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া !
Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget