এক্সপ্লোর

Student Agitation : রাজ্যে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে এখনও অবস্থান বিক্ষোভে প্রেসিডেন্সির পড়ুয়ারা

পড়ুয়াদের দাবি, ইচ্ছুক ছাত্রছাত্রীদের বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করুক কর্তৃপক্ষ।  সেইসঙ্গে লাইব্রেরি এবং ল্যাবরেটরি খোলারও দাবি জানিয়েছেন তাঁরা।  

উজ্জ্বল মুখোপাধ্যায় , হিন্দোল দে ও সুদীপ্ত আচার্য, কলকাতা : প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন পড়ুয়াদের একাংশ।  আজ সকাল ১১ টা থেকে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে গণজমায়েতের ডাক দেওয়া হয়েছে।  গতকাল থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে শুরু হয়েছে অবস্থান। পড়ুয়াদের দাবি, বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে কমিটি গড়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হোক। 

কোভিডের থাবায় রাজ্যে দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। এই প্রেক্ষাপটে স্বাস্থ্য বিধি মেনে, অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াল ছাত্র সংগঠনগুলি। সোমবার প্রেসিডেন্সি  ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পথে নামলেন পড়ুয়ারা। ২০২০-র মার্চের পর প্রেসিডেন্সিতে ঢুকল পড়ুয়ারা। বিধি মেনে দ্রুত ক্লাস চালুর দাবিতে, প্রেসিডেন্সিতে SFI, IC সহ বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখায়। 

আরও পড়ুন :

অসম্পূর্ণ রেজাল্ট, মেলেনি মার্কশিট, হাওড়ার লালবাবা কলেজের পড়ুয়াদের প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ



প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআই নেত্রী  কৌশানি দত্ত চৌধুরী জানান, তাঁদের দাবি তাঁরা ডিনক্ জানিয়েছেন। এরপর সিদ্ধান্ত পছন্দ না হলে চলবে লাগাতার আন্দোলন। একই দাবিতে সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মিছিল করেন Faculty of Engineering and Technology Students Union বা FETSU-র সদস্যরা। স্মারকলিপি দেওয়া হয় উপাচার্যকে। ছাত্র-ছাত্রীদের দাবি, সমস্ত কিছু খুলে যাচ্ছে কিন্তু বিশ্ববিদ্যালয় খুলবে না কেন,?  ক্যাম্পাস ফিরিয়ে দেওয়া হোক, দরকারে ভ্যাকসিন দিয়ে ক্লাস শুরু হোক। এদিনই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দেওয়া হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। রিসার্চ স্কলার-সহ সমস্ত পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়া এবং সশরীরে ক্লাস চালু করার দাবি জানানো হয়েছে। 

কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষায় দুর্নীতি হয়েছে। ফাঁস হয়েছে প্রশ্নপত্র। এমনই অভিযোগে এদিন, রাজভবনের সামনে বিক্ষোভ দেখান ছাত্র পরিষদের সদস্যরা। বিক্ষোভকারীদের আটক করে পুলিশ। মঙ্গলবার সকালেও চলছে সেই বিক্ষোভ। 

আরও পড়ুন :

Jogamaya Devi College: এসএমএস পাঠিয়েও ভর্তি নয় কেন? অভিযোগে যোগমায়া দেবী কলেজে ছাত্রীদের অবস্থান। Bangla News



অন্যদিকে, অসম্পূর্ণ রেজাল্টের কারণে মার্কশিট হাতে পেলেন না হাওড়ার বেলুড়ের লালবাবা কলেজের প্রায় ৫০ জন পড়ুয়া।  স্নাতকস্তরের পাসের ওই পড়ুয়ারা কলেজের প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ দেখান।  কলেজ সূত্রে খবর, দ্রুত  সমস্যার সুরাহার আশ্বাস দিয়েছেন প্রিন্সিপাল। এরপরই বিক্ষোভ মেটে। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget