এক্সপ্লোর

Kolkata School Student Death : কলকাতার বেসরকারি স্কুলে ছাত্রের রহস্যমৃত্যু, পুলকারে চেপে এসেছিল ছোট্ট পড়ুয়া

Kolkata News : পুলিশ সূত্রে দাবি, শুক্রবার সকালে পুলকারে করে স্কুলে আসে ওই ছাত্র। তারপর, আচমকা সে অসুস্থ হয়ে পড়ে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী , রুমা পাল, কলকাতা : ভয়াবহ ঘটনা শহর কলকাতায়। এবার অস্বাভাবিক মৃত্যু শিশুর। তাও আবার স্কুলেই । আতঙ্কে অভিভাবকরা। কলকাতার একটি বেসরকারি  স্কুলের চার বছরের এক শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ল। সকাল অবধি তরতাজা, ছটফটে ছেলেটা স্কুলে যেতে গিয়ে কীভাবে শেষ হয়ে গেল, বুঝতে পারছেন না কেউই। 

পুলিশ সূত্রে দাবি, শুক্রবার সকালে পুলকারে করে স্কুলে আসছিল ওই ছাত্র। তারপর, আচমকা পুলকারেই সে অসুস্থ হয়ে পড়ে। বমি হয়। NRS হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

পরিবারের দাবি, পুলকার চালক জানান, স্কুলের কাছাকাছি পৌঁছতেই ৪ বছরের শিশুর বমি শুরু হয়। NRS হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্য়ুর মামলা রুজু করেছে পুলিশ। 

গাড়ি চালকের দাবি, স্কুলের কাছাকাছি পৌঁছনোর পর, গাড়িতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে শিশু। একাধিকবার বমি হয়। পুল কারের ড্রাইভারই শিশুর পরিবারকে খবর দেন। এরপর মা-বাবা ঘটনাস্থলে পৌঁছে তাদের সন্তানকে প্রথমে লেনিন সরণীর একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রেফার করা হয় NRS মেডিক্য়াল কলেজ হাসপাতালে। সেখানে নিয়ে গেলে ৪ বছরের শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। 

ক্য়ালকাটা বয়েজ স্কুলের  প্রিন্সিপাল রাজা ম্য়াকজি জানান,' এই শোকের সময় আমরা শিশুর মা-বাবার পাশে আছি। ক্য়ালকাটা বয়েজ স্কুল তার এক সন্তানকে হারিয়েছে। ছোট্ট এক ছাত্রকে। ও কালকে স্কুলে এসেছিল। ইউনিট-অ্য়াসেসমেন্ট ছিল, সেখানেও হাজির হয়েছে। আজকে সকালে খবর পেলাম সেই শিশু নেই। আমরা সাড়ে ৮টা নাগাদ খবর পেয়েছি। ' 

তালতলা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। ডেপুটি কমিশনার পদমর্যাদার পুলিশের উপস্থিতিতে মৃত শিশুর ইনকোয়েস্ট বা সুরতহাল করা হবে। তারপর ময়নাতদন্ত হলে জানা যাবে মৃত্যুর কারণ। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।       

সেরা শিরোনাম

Sujit Bose: পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
Mamata Banerjee Rally: আজ মমতার মিছিল,
আজ মমতার মিছিল, "আমি পুলিশকে বলব যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে", পরামর্শ মুখ্যমন্ত্রীর
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget