এক্সপ্লোর

Kolkata Bus Service: কলকাতায় পথে নামছে 'শপিং স্পেশাল' বাস! কোথা থেকে কখন পাওয়া যাবে?

Pujo Special Bus Service: বাঙালির সবচেয়ে বড় উৎসবের জন্য প্রস্তুত প্রশাসনও। এই পরিস্থিতিতে পুজোর আগে ২৫টি 'শপিং স্পেশাল' বাস চালানোর সিদ্ধান্ত নিল পরিবহণ দফতর।

কলকাতা: পুজোর আগেই কলকাতায় পথে নামছে 'শপিং স্পেশাল' বাস! শহরতলি বা দূরের জেলা থেকে কলকাতায় পুজোর কেনাকাটা করতে আসবেন যাঁরা, হাওড়া আর শিয়ালদা স্টেশনের বাইরে তাঁদের জন্য থাকবে শপিং স্পেশাল বাস। পুজোর ২ সপ্তাহ আগে থেকে শুরু হবে পরিষেবা। অন্যান্যবারের মতো এবারও এসি বাসে পুজো পরিক্রমার ব্যবস্থা করেছে পরিবহণ দফতর। 

বাঙালির সবচেয়ে বড় উৎসবের জন্য প্রস্তুত প্রশাসনও। এই পরিস্থিতিতে পুজোর আগে ২৫টি 'শপিং স্পেশাল' বাস চালানোর সিদ্ধান্ত নিল পরিবহণ দফতর। পুজোর ২ সপ্তাহ আগে থেকে চলবে 'পুজো শপিং স্পেশাল' বাস। প্রাথমিকভাবে, ২৫টি 'শপিং স্পেশাল বাস' নামবে রাস্তায়। 

কোথা থেকে ছাড়বে এই বাসগুলি? 

বাসগুলি ছাড়বে মূলত হাওড়া ও শিয়ালদা স্টেশন চত্বর থেকে। পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, 'যারা শপিং করতে আসেন হাওড়া ও শিয়ালদহে তাদের জন্য শপিং স্পেশাল বাস থাকবে। ২৫টা বাস শুরুতে থাকবে।' অন্যান্যবারের মতো এবারও রয়েছে বাসে পুজো পরিক্রমার ব্যবস্থা। AC বাসে কলকাতার বনেদি পুজোগুলো দেখানো হবে৷ সপ্তমী থেকে নবমী, এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাস থেকে প্রতিদিন সকাল ৮টায় যাত্রা শুরু হবে। 

এছাড়াও থাকছে, শহরতলি থেকে কলকাতার বনেদি বাড়ির পুজো পরিক্রমা, যার অধিকাংশটাই বারাসাত এবং উত্তর কলকাতায়। বিলাসবহুল বাসে কলকাতার পুজো পরিক্রমার ব্যবস্থা থাকছে। পঞ্চমী থেকে কলকাতায় শুরু হবে বাসের নাইট সার্ভিস। 

পরিবহণ মন্ত্রীর কথায়, 'পুজোর রাতে অনেক রাস্তায় নো এন্ট্রি থাকে। ফলে সারারাত ঘুরে স্টেশনে যাওয়া অসম্ভব হয়। গতবারের মত এবারও নাইট সার্ভিস থাকবে বাসের। শিয়ালদহ, হাওড়া, বারাসাত।' জলপথেও থাকছে পুজো স্পেশাল ট্যুরের ব্যবস্থা। 

এদিকে পুজোর দিনগুলিতে বিদ্যুতের অতিরিক্ত চাহিদা কীভাবে সামাল দেওয়া হবে, বুধবার তা নিয়ে বৈঠক করেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী এবার সব মণ্ডপে বিদ্যুৎ বিলে ৮০ শতাংশ ছাড় ঘোষণা করেছেন। যাঁদের যতটা বিদ্যুৎ দরকার, সেই পরিমাণটাই জানাবেন। পয়সা বাঁচাতে কম করে বলবেন না। কারণ তাতে দুর্ঘটনা ঘটতে পারে। যতটা দরকার হবে, ততটাই বিদ্যুৎ পাবেন।' 

উৎসবের দিনগুলোয় বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত কোনও সমস্যা হলে, হেল্পলাইনে ফোন করে জানানো যাবে। বিদ্যুৎভবনের হোয়াটসঅ্যাপ নম্বর  8900793503/8900793504, রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের টোল ফ্রি নম্বর 19121, CESC-র কন্ট্রোল রুম নম্বর 9831079666/9831083700, এছাড়াও রয়েছে CESC-র টোল ফ্রি নম্বর 1932। 

সেরা শিরোনাম

Nandigram-Reginagar By-Polls LIVE: অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
Abhijeet Dipke : 'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
Rejinagar By Elections: উত্তর ২৪ পরগনার খড়দায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, বোমাবাজি, আহত বেশ কয়েক জন
উত্তর ২৪ পরগনার খড়দায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, বোমাবাজি, আহত বেশ কয়েক জন
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget