এক্সপ্লোর

Kolkata Raj Bhavan: রবীন্দ্রনাথের নামে নামকরণ রাজভবনের উত্তর ফটকের, ঘোষণা রাজ্যপালের

Rabindra Nath Thakur: রাজভবনের উত্তর ফটকের নাম 'রবীন্দ্রনাথ ঠাকুর ফটক' হবে বলে জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: শান্তিনিকেতনের ফলক বিতর্ক পিছনে ফেলে নয়া উদ্যোগ। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindra Nath Thakur) নামে রাজভবনের উত্তর ফটকের নামকরণের সিদ্ধান্ত। রাজভবনের উত্তর ফটকের নাম 'রবীন্দ্রনাথ ঠাকুর ফটক' হবে বলে জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। বৃহস্পতিবার শান্তিকেতনে পৌঁছে ঘোষণা করলেন তিনি। (Kolkata Raj Bhavan)

শান্তিনিকেতন সফরে এসে এদিন ফটকের নামের ফলক উন্মোচন করে, তার শুদ্ধিকরণও করেন রাজ্যপাল। কবিগুরুর 'প্রাণের আরাম' ছাতিমতলায় সেই ফলকের উন্মোচন করা হয়। সঙ্গে ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক। রাজ্যপাল রবীন্দ্রভবন সংগ্রহশালা, ছাতিমতলা, উপাসনা গৃহ ঘুরেও দেখেন৷ 

বন্দেভারত এক্সপ্রেসে চেপে এদিন সকালে শান্তিনিকেতন পৌঁছন রাজ্যপাল। রথীন্দ্র অতিথি গৃহে প্রথমে বিশ্রাম নেন৷ দুপুরে রবীন্দ্রভবন সংগ্রহশালাতেও আসেন তিনি। ঘুরে দেখেন গুরুদেবের ব্যবহৃত সামগ্রী। সেখান থেকে ছাতিমতলায় পৌঁছন। রবীন্দ্রনাথের ছবি দেওয়া একটি শ্বেত পাথরের ফলক রাজভবন থেকে নিয়ে এসেছিলেন। সেই ফলকে লেখা ছিল 'কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ফটক'। 

আরও পড়ুন: Weather Update: আপাতত শীতের স্পেল! জেলা-কলকাতায় জাঁকিয়ে ঠান্ডা কতদিন চলবে?

সেখানেF ফলকটির উন্মোচন এবং শুদ্ধিকরণ করেন রাজ্যপাল। তিনি জানান, ফলকটি রাজভবনের উত্তর ফটকে বসবে৷ রাজভবনের উত্তর গেটের নামকরণ করা হবে 'কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ফটক'। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিককে পাশে নিয়ে রবীন্দ্রভবনের সামনে দাঁড়িয়ে রাজ্যপাল বলেন, "গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর দেশের শুধু নয়, গোটা বিশ্বের গর্ব। তাঁর সৃষ্টি পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে। আমি গর্ব বোধ করি এমন বিখ্যাত মানুষের কর্মভূমিতে আসতে পেরে।"

ঘটনাচক্রে যে শান্তিনিকেতনে দাঁড়িয়ে এই ঘোষণা করলেন রাজ্যপাল, রবীন্দ্রনাথের নাম ঘিরে সম্প্রতি বিতর্কের সূচনাও হয় সেখানেই। রবীন্দ্রনাথের প্রতিষ্ঠা করা বিশ্বভারতী সম্প্রতি UNESCO হেরিটেজের স্বীকৃত পায়। সেই স্বীকৃতিপ্রাপ্তিতে বিশ্বভারতী জুড়ে ফলক বসলেও, তাতে রবীন্দ্রনাথের কোনও উল্লেখ ছিল না। পরিবর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিশ্বভারতীর সদ্য প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নামই চোখে পড়ে।

সেই নিয়ে প্রতিবাদ-আন্দোলন শুরু হলে, কেন্দ্রের তরফে ওই ফলক পাল্টে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। নয়া ফলকে শুধু রবীন্দ্রনাথেরই উল্লেখ থাকবে বলে জানানো হয়। শ্বেতপাথরের ফলক আসার আগে সাময়িক ভাবে সেই মতো ফলক বসানো হয়েছে আপাতত। আর তার ঠিক পরই শান্তিকেতনে গিয়ে রাজভবনের উত্তর ফটকের নাম রবীন্দ্রনাথের নামে করার ঘোষণা করলেন রাজ্যপাল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget