এক্সপ্লোর

Weather Update: আপাতত শীতের স্পেল! জেলা-কলকাতায় জাঁকিয়ে ঠান্ডা কতদিন চলবে?

WB Weather Update:উত্তুরে হাওয়া অবাধ বইবে, সেই কারণে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা একই থাকবে

সঞ্চয়ন মিত্র, কলকাতা: আপাতত নট আউট শীত। রাজ্যে আপাতত পরিষ্কার আকাশ। জেলায় জেলায় আপাতত জাঁকিতে শীত থাকছে। দক্ষিণবঙ্গে (South Bengal) সপ্তাহজুড়ে শীতের স্পেল চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। খুব সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। উত্তুরে হাওয়া অবাধ বইবে, সেই কারণে আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা একই থাকবে। তবে সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

উত্তরবঙ্গে (North Bengal) তাপমাত্রা আরও কিছুটা কমার সম্ভাবনা। কয়েকদিন আগেই সান্দাকফুতে (Sandakfu) তুষারপাত হয়েছিল। দার্জিলিংয়ে বৃষ্টিও হয়েছিল। এই তুষারপাত ও হালকা বৃষ্টির পর উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা কমবে। পার্বত্য জেলাগুলিতে পারদ নিম্নমুখী হবে। সমতলের জেলাগুলিতে আগামী শনি-রবিবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়। (Weather Update)

পশ্চিমী ঝঞ্ঝা চাপ:
শনিবার উত্তর-পশ্চিম ভারতে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। এই ঝঞ্ঝার প্রভাবে ফের রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে আবহাওয়ার পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতে।

কলকাতায় কেমন হাওয়া?
কলকাতায় (Kolkata Weather) আজ পরিষ্কার আকাশ। শীতের স্পেল চলছে রাজ্যের রাজধানীতেও। আগামী কয়েকদিন তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে থেকে ২ ডিগ্রি কম ছিল সেটা। 

আরও পড়ুন:কনকনে ঠান্ডায় কাঁপছে দার্জিলিং, শিলাবৃষ্টিতে আরও ঠান্ডার সতর্কতা উত্তরবঙ্গে?

সেরা শিরোনাম

Indranil Sen:
"সারা রাত ধরে এখানে ফূর্তি হতো", সিঙ্গুরে ইন্দ্রনীল সেনের বাগানবাড়ি নিয়ে অভিযোগের পাহাড়
Indranil Sen: দাম ৪ হাজার টাকা! পাস কিনলে তবেই দুর্গাপুজো দেখার অনুমতি! ইন্দ্রনীলের ভয়াবহ দুর্নীতি প্রকাশ্যে
দাম ৪ হাজার টাকা! পাস কিনলে তবেই দুর্গাপুজো দেখার অনুমতি! ইন্দ্রনীলের ভয়াবহ দুর্নীতি প্রকাশ্যে
Indranil Sen: শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, বাম আমলেও সরকার ঘনিষ্ঠ ছিলেন ইন্দ্রনীল সেন! ভোগ করেছেন সুযোগ সুবিধাও
শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, বাম আমলেও সরকার ঘনিষ্ঠ ছিলেন ইন্দ্রনীল সেন! ভোগ করেছেন সুযোগ সুবিধাও
West Bengal: সাড়ে ৫ মাসে গ্রেফতার তৃণমূল আমলের পাঁচ মন্ত্রী! তোলপাড় রাজ্য, কার বিরুদ্ধে কী অভিযোগ?
সাড়ে ৫ মাসে গ্রেফতার তৃণমূল আমলের পাঁচ মন্ত্রী! তোলপাড় রাজ্য, কার বিরুদ্ধে কী অভিযোগ?

ভিডিও

Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda
Suvendu Adhikari | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির | #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget