এক্সপ্লোর

RG Kar Case: বিচারের দাবিতে ফের বুধবার CGO অভিযানের ডাক জুনিয়র চিকিৎসকদের

Junior Doctor On CGO Movement: বিচারের দাবি প্রায় আড়াই মাস পার। আর জি কর মেডিক্যালে প্রায় ৬ ঘণ্টার কনভেনশনের পর মোমবাতি, মশাল হাতে ক্যাম্পাস পরিক্রমা জুনিয়র ডাক্তারদের।

কলকাতা: বিচারের দাবিতে ফের আগামী ৩০ অক্টোবর সিজিও অভিযানের (CGO Complex) ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা। আর জি কর ঘটনার আড়াই মাস পার হয়ে গিয়েছে। এখনও নির্যাতিতা বিচার পাননি। বিচারের দাবিতে ফের সিজিও অভিযানের সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সিবিআইয়ের চার্জশিট নিয়ে প্রশ্ন তুলে এবার 'সিজিও-চলো' অভিযানের ডাক তুললেন তারা। 

বিচারের দাবি প্রায় আড়াই মাস পার। আর জি কর মেডিক্যালে প্রায় ৬ ঘণ্টার কনভেনশনের পর মোমবাতি, মশাল হাতে ক্যাম্পাস পরিক্রমা জুনিয়র ডাক্তারদের। সামিল নাগরিক সমাজও। অনশন তোলার ৫ দিনের মাথায় ফের বিচারের দাবিতে আর জি কর মেডিক্যালে গণ কনভেনশন
জুনিয়র ডাক্তারদের ডাকে গণ কনভেনশনে সামিল হয়েছিলেন বিশিষ্টরা। 

গণ কনভেনশনে থ্রেট কালচার নিয়ে সরব হলেন জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্যরা। মিথ্যা অভিযোগ, পাল্টা দাবি জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশনের আন্দোলনের নামে টাকা তোলার অভিযোগ জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশনের। ওদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশনের। 

এদিকে, আর জি কর-কাণ্ডে তোলপাড় বঙ্গ-রাজনীতি তার মধ্যেই, প্রথমবার বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই তাঁকে চিঠি লিখেছেন নিহত তরুণী-চিকিসকের মা-বাবা। তাই প্রশ্ন একটাই, নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে কী দেখা করবেন অমিত শাহ? শনিবার রাতেই  কলকাতায় অমিত শাহ। রবিবার সকালে পেট্রাপোল সীমান্তে, নতুন প্যাসেঞ্জার টার্মিনাল ও মৈত্রী গেটের উদ্বোধন করবেন। দুপুরে সল্টলেকের EZCC-তে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনাপর্বে থাকবেন অমিত শাহ। রবিবার সন্ধেতেই দিল্লি ফিরে যাবেন তিনি। তার মধ্যেই কী নিহত চিকিৎসকের মা-বাবাকে সাক্ষাতের জন্য সময় দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? এবিপি আনন্দর 'ঘণ্টা খানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানে এসে তদন্তের বিষয়ে নরেন্দ্র মোদি এবং অমিত শাহর দ্বারস্থ হওয়ার ইচ্ছাপ্রকাশ করেন নিহত চিকিৎসকের মা-বাবা।

অমিত শাহকে লেখা চিঠিতে নিহত চিকিৎসকের বাবা লেখেন, 'আপনার সঙ্গে সাক্ষাতের জন্য অনুরোধ করছি। আপনার সুবিধামতো যে কোনও জায়গায় গিয়ে দেখা করতে চাই। আমার মেয়ের সঙ্গে নারকীয় ঘটনা ঘটে যাওয়ার পর, আমরা ভীষণভাবে মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এখন অসহায় বোধ করছি। আমি সস্ত্রীক আপনার সঙ্গে দেখা করে পরিস্থিতি সম্পর্কে কিছু বিষয় আলোচনা করতে চাই। আমরা আপনার গাইডেন্স ও সাহায্য চাইছি।' 

আরও পড়ুন: RG করে গণ কনভেনশন শেষে মৌন মিছিল

সেরা শিরোনাম

TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
Prasanta Barman Case: সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের,
সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের, "আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে..", কী জানাল দেশের শীর্ষ আদালত ?
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Firhad Hakim: টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget