এক্সপ্লোর

Kolkata Road Accident : ফের ভয়াবহ পথ দুর্ঘটনা, ঠাকুরপুকুরে ট্যাক্সির ধাক্কা বালককে, মাথায় গুরুতর আঘাত

Kolkata Accident : হরিদেবপুর থেকে জেমস লং সরণির দিকে যাওয়ার সময় হোমের আবাসিক ছাত্রকে ধাক্কা মারে ট্যাক্সি।

হিন্দোল দে, কলকাতা : বেহালা (Behala) চৌরাস্তার পর ঠাকুরপুকুর (Thakurpukur) । মর্মান্তিক দুর্ঘটনায় শিশুমৃত্যুর ঘা এখনও দগদগে। সেই ঘটনার চারদিনের মাথায় এবার হোমের সামনে আবাসিক ছাত্রকে ধাক্কা মারল বেপরোয়া ট্যাক্সি। ফের রক্তাক্ত হল স্কুল পড়ুয়া। 

আহত হয় ১০ বছরের বালক- এই পথ দুর্ঘটনার (road accident) পর গুরুতর আহত হয় ১০ বছরের বালক। সকাল ১১টা নাগাদ ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালের সামনে এমজি রোডের ওপর দুর্ঘটনা ঘটে। হরিদেবপুর থেকে জেমস লং সরণির দিকে যাওয়ার সময় হোমের আবাসিক ছাত্রকে ধাক্কা মারে ট্যাক্সি। জানা গিয়েছে, মাথায় গুরুতর আঘাত রয়েছে বালকের। হরিদেবপুর থানার ASI দেখতে পেয়ে ওই ট্যাক্সিতেই পড়ুয়াকে তুলে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যান। আঘাত গুরুতর হওয়ায় পরে ওই বালককে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়।   

ডানকুনিতেও দুর্ঘটনা-হুগলির ডানকুনিতে পরপর দুর্ঘটনা। মেয়েকে স্কুল থেকে নিয়ে ফেরার পথে বাবাকে ধাক্কা মারল বেপরোয়া লরি। ক্লাস টু-র
পড়ুয়া অক্ষত থাকলেও, গুরুতর জখম হন বাবা। তাঁর পায়ের ওপর দিয়ে চলে যায় লরির চাকা। আশঙ্কাজনক এসএসকেএমে নিয়ে যাওয়া হয় বাবাকে। সকাল সাড়ে ১০টা নাগাদ স্কুল থেকে মেয়েকে নিয়ে ফিরছিলেন বাবা। ডানকুনির কালীপুর মোড়ে বাইপাস রোডে চণ্ডীতলা থেকে ডানকুনিগামী লরি ধাক্কা মারায় তিনি ছিটকে পড়েন। লরি চালককে আটক করেছে পুলিশ। এই দুর্ঘটনার ৫-৭ মিনিট পরেই একই জায়গায় ১০ মিটার দূরে ফের দুর্ঘটনার কবলে পড়ে চারচাকা গাড়ি। লরির ধাক্কায় গাড়িটি তুবড়ে যায়। লরি চালক পলাতক।  

দুর্ঘটনার পর একাধিক পদক্ষেপ- বেহালায় লরির ধাক্কায় শিশুমৃত্যুর জেরে যান শাসনে তৎপর হয়েছে পুলিশ। বন্দর এলাকা ছাড়া সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শহরের রাস্তায় পণ্যবাহী যান চলাচলে জারি হয়েছে নিষেধাজ্ঞা। নির্দেশিকায় বলা হয়েছে, রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বড় ও ভারী পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে। তবে ওষুধ, দুধ, সবজি, ফল, LPG ও অক্সিজেন সিলিন্ডার সরবরাহের মতো জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় রয়েছে। এই সমস্ত গাড়ি সকাল ৮ টা পর্যন্ত এবং বেলা ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলাচল করতে পারবে। ছোট ও মাঝারি পণ্যবাহী গাড়ি চলাচলের সময় বেঁধে দেওয়া হয়েছে রাত ১০টা থেকে সকাল ৬টা এবং দুপুর ১২টা থেকে বিকাল ৪টে পর্যন্ত।

আরও পড়ুন :

তৃণমূলের বরো চেয়ারম্য়ানকে গুলি করে, বোমা মেরে খুনের হুমকি !

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

সেরা শিরোনাম

Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget