এক্সপ্লোর

Roxy Cinema: নোটিসে ফৌজদারি মামলার হুঁশিয়ারি, কোর্টের নির্দেশে দখলমুক্ত রক্সি সিনেমা

Kolkata News: শনিবার কলকাতা পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালান পুরসভার আধিকারিকরা।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: হাইকোর্টের নির্দেশে (Calcutta High Court) দখলমুক্ত করা হল রক্সি সিনেমা হল (Roxy Cinema)। বিল্ডিংয়ে থাকা সমস্ত অবৈধ দোকান সিল করে দিল কলকাতা পুরসভা (Illegal Occupation)। এর পরও জোর জবরদস্তি ভিতরে ঢুকতে গেলে, ফৌজদারি মামলা রুজু করা হবে, নোটিস ঝুলিয়েছে পুর কর্তৃপক্ষ (Calcutta Municipal Corporation)।

দখলমুক্ত করা হল রক্সি সিনেমা হল, অবৈধ দোকান সিল করে দিল কলকাতা পুরসভা

সমস্ত অবৈধ দোকান সিল করে দেওয়া হল। ঝোলানো হল নোটিসও। প্রশাসনের তরফে দেখা গেল চূড়ান্ত তৎপরতা। কলকাতা হাইকোর্টের নির্দেশে, রক্সি সিনেমা হল দখলমুক্ত করল কলকাতা পুরসভা। 

শনিবার কলকাতা পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালান পুরসভার আধিকারিকরা। নিউ মার্কেট চত্বরে, রক্সি বিল্ডিংয়ে থাকা সমস্ত অবৈধ দোকান তাঁরা সিল করে দেন। এর পরও কোনও জবরদখলকারী, জোর করে ভিতরে ঢোকার চেষ্টা করলে, ফৌজদারি মামলা রুজু করা হবে, হুঁশিয়ারি দিয়ে রক্সি সিনেমা হলের গায়ে নোটিস ঝুলিয়ে দিয়েছেন পুর-কর্তৃপক্ষ।

আরও পড়ুন:  ABP Impact : খবরের জের, ছাত্রকে র‍্যাগিংয়ে অভিযুক্তদের কলেজে আসায় নিষেধাজ্ঞা, ১০ দফা নির্দেশিকা জারি

শনিবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দখলদারি মুক্ত অংশে গালা লাগানো হচ্ছে। রক্সি বিল্ডিংয়ের মধ্যে ছিল ১৩টি অবৈধ দোকান ছিল। ২০২০ সালের ১২ ডিসেম্বর, কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, রক্সি সিনেমা হলের ভিতরে যাঁরা দোকান খুলে বসে রয়েছেন তাঁরা জবরদখলকারী। সিনেমা হল জবরদখল মুক্ত করার নির্দেশ দেন বিচারপতি। 

রক্সি বিল্ডিংয়ের মধ্যে ছিল ১৩টি অবৈধ দোকান ছিল

এর পর, করোনা পরিস্থিতির জেরে বিষয়টি নিয়ে আর এগোতে পারেনি কলকাতা পুরসভা। ৯ সেপ্টেম্বর রক্সি বিল্ডিংয়ের ৪-এর A এবং ৪-এর B ঠিকানায় থাকা ১৩টি বেআইনি দোকানের মালিককে নোটিস ধরান পুরকর্তারা। তাতে বলা হয়, ৭ দিনের মধ্যে জায়গা খালি করে দিতে হবে। কিন্তু, ৩ মাস কেটে গেলেও জবরদখলকারীরা দোকান না সরানোয়, শনিবার তা সিল করে দেয় কলকাতা পুরসভা। 

কলকাতা পুরসভা জানিয়েছে, রক্সি সিনেমা হলটির সংস্কার করে সেখানে অফিস তৈরি করবে তারা। হেরিটেজ ঘোষিত সিনেমা হলের বাইরে কিছু করা রাখা যাবে না। এই রক্সি সিনেমার বিল্ডিংটি একেবারে গোড়ার দিকে ছিল অপেরা হাউস। ১৯৪০ সালে তৈরি হয় সিনেমা হলে। নেতাজি সুভাষচন্দ্র বসুও সেখানে সিনেমা দেখেছিলেন বলে শোনা যায়। রক্সি সিনেমা হলের সঙ্গে বাঙালরি আবেগ জড়িয়ে রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget