এক্সপ্লোর

Kolkata Shootout : বাড়ি থেকে ডেকে গুলিতে ঝাঁঝরা ১৯ বছরের যুবক! কলকাতায় ভয়াবহ ঘটনা, এখনও অধরা 'কুখ্যাত দুষ্কৃতী'

Kolkata Shootout : এলাকার বাসিন্দাদের  পুলিশ সব জেনেও পদক্ষেপ করছে না বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনার তদন্ত শুরু করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ 


সৌমিত্র রায়, আবির দত্ত, কলকাতা:
ভোটের আগে কলকাতা শহরে চলল গুলি।  সোমবার রাতে বেনিয়াপুকুর থানার তিলজলা এলাকায় গুলিবিদ্ধ  হন এক যুবক। একেবারে জনবহুল এলাকায় ডেকে নিয়ে এসে গুলি চালানো হয় অভিযোগ।  মাত্র ১৯ বছরের যুবককে সামনে থেকে গুলি চালিয়ে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়। এই ঘটনাক কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। এলাকার মানুষের একাংশের অভিযোগ, আক্রমণকারী যুবক ও তার গ্যাংয়ের কুকীর্তির কথা কারও এজানা নয়। সলমন এলাকার কুখ্যাত দুষ্কৃতী, দাবি এলাকার বাসিন্দাদের  পুলিশ সব জেনেও পদক্ষেপ করছে না বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনার তদন্ত শুরু করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ 

পুলিশ সূত্রের খবর, গুলিবিদ্ধ আহতের নাম মহম্মদ নিয়াজ ।  স্থানীয়সূত্রে খবর, সোমবার সন্ধেয় একটি দোকানের সামনে মহম্মদ নিয়াজ ও মহম্মদ সলমনের মধ্যে বচসা হয়। অভিযোগ, সেই সময় নিয়াজকে হুমকি দেয় সলমন। এলাকাবাসী ও পরিবারের মধ্যস্থতায় তখনকার মতো ঝামেলা মিটে যায়। অভিযোগ, এরপর রাত ১ টা নাগাদ সঙ্গীদের নিয়ে এসে নিয়াজকে বাড়ি বের করে গুলি চালায় মহম্মদ সলমন ও তাঁর সঙ্গীরা। এলোপাথাড়ি ৫-৬ রাউন্ড গুলি চালানো হয়। নিয়াজের পায়ে ৩টি গুলি লাগে। স্থানীয়দের দাবি, গুলি চালিয়ে স্কুটিতে করে চম্পট দেয় অভিযুক্তরা। আহত মহম্মদ নিয়াজ SSKM হাসপাতালে চিকিৎসাধীন।  

এলাকার মানুষের অভিযোগ এই সলমন ও তার গ্যাং নানা রকম কুকীর্তি করে বেড়ায়। মোবাইল ছিনতাই গ্যাংয়ের সঙ্গেও তার যোগাযোগ। আর সব জেনেও পুলিশ তাদের গ্রেফতার করছে না।  ঘটনাস্থলের উল্টোদিকেই সরকারি আবাসন। ৭০০ মিটার দূরত্বে পার্ক সার্কাস স্টেশন। ৩০০ মিটার দূরত্বে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল। ৫০০ মিটার দূরত্বে ডন বসকো স্কুলের গেট। এমনকী ১ কিলোমিটারের মধ্যে বেনিয়াপুকুর থানা। এই ঘটনা সামনে আসতেই শহরের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। সেই সঙ্গে ভোটের আগে দুষ্কৃতী দৌরাত্ম্যের এই ঘটনা সামনে আসতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতায় হাল আমলে এরকম গুন্ডাগিরির ঘটনা ঘটেছে একাধিক। চলতি মাসে  দক্ষিণ কলকাতার কাঁকুলিয়া রোডে গুলি-বোমা নিয়ে অশান্তি ছড়ানোর ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত সোনা পাপ্পু। আর কয়েক মাস আগে আনন্দপুরের গুলশন কলোনিতে অস্ত্র হাতে দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনা ঘটে। এমন একের পর এক ঘটনা ঘটেই চলেছে, অথচ সঙ্গে সঙ্গে দুষ্কৃতীরা ধরা পড়ছে না কেন, প্রশ্ন তুলছে মানুষ। 

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget