এক্সপ্লোর

Sumitra Sen Passes Away : প্রয়াত সঙ্গীতশিল্পী সুমিত্রা সেন

Singer Sumitra Sen Death : প্রয়াত সঙ্গীতশিল্পী সুমিত্রা সেন। বয়স হয়েছিল ৮৯ বছর।

পুরুষোত্তম পণ্ডিত, সঞ্চয়ন মিত্র, কলকাতা : প্রয়াত সঙ্গীতশিল্পী সুমিত্রা সেন। বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গতকালই হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়। আজ ভোর ৪টে নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার বাড়িতেই মৃত্যু হয় প্রবীণ শিল্পীর। 

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ছিল নিউমোনিয়াও। হাসপাতালে চলছিল চিকিৎসা। অবস্থার অবনতি হলেও নিউমোনিয়ার প্যাচ কমে আসে। পরে অবশ্য কিডনির সমস্যা বেড়ে যায়। ছিলেন অক্সিজেন সাপোর্টেই। সোমবার শিল্পীকে বাড়ি ফিরিয়ে আনেন দুই মেয়ে শ্রাবণী সেন ও ইন্দ্রাণী সেন। 

মেয়ে ইন্দ্রাণী সেন জানালেন, সোমবারও তাঁকে দেখতে বাড়িতে আসেন অনেকেই। তিনি চিনতেও পারছিলেন। ভোর রাতে তাঁর কাছে খবর পৌঁছায়। তিনি কাছেই থাকেন। বাড়ি এসে দেখেন সব শেষ । 

শিল্পীর আরেক মেয়ে সঙ্গীতশিল্পী শ্রাবণী সেন নিজের সোশ্যাল মিডিয়া পেজে মায়ের মৃত্যু সংবাদটি সকলকে জানিয়েছেন।

আজই কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
১৯৩৩ সালের ৭ মার্চ, সুমিত্রা সেনের জন্ম। ধীরে ধীরে রবীন্দ্রসঙ্গীতের জগতে নিজের জায়গা করে নিয়েছিলেন। তাঁর গাওয়া রবীন্দ্রনাথের গান শ্রোতাদের কাছে আজও প্রিয়। 
 সুমিত্রা সেনের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 
শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমিত্রা সেনের প্রয়াণে আমি গভীর শোকপ্রকাশ করছি। তিনি আজ কলকাতায়  শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৯ বছর। রবীন্দ্রসঙ্গীতের অগ্রগণ্য শিল্পী সুমিত্রা সেন দীর্ঘ কয়েক দশক ধরে নিজস্ব গায়কিতে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। প্রশিক্ষক হিসাবে তিনি অগণিত গুণমুগ্ধ ছাত্রছাত্রী রেখে গেছেন। 
পশ্চিমবঙ্গ  সরকার তাঁকে ২০১২ সালে 'সঙ্গীত মহাসম্মান' প্রদান করে। সুমিত্রা সেনের সঙ্গে আমার দীর্ঘদিনের নিবিড়  সম্পর্ক ছিল।
তাঁর প্রয়াণে সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি সুমিত্রাদির দুই কন্যা ইন্দ্রাণী ও শ্রাবণী এবং সুমিত্রাদির পরিবার-পরিজন ও  অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। শোকবার্তায় লেখেন মুখ্যমন্ত্রী। শিল্পীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রবীন্দ্র সঙ্গীত প্রেমীদের মধ্যে।  সুদীর্ঘকাল ধরে তিনি রবীন্দ্রগানের সাধনা করেছেন। অবশেষে দীপ নিভে গেল শিল্পীর।                                                                                    

সেরা শিরোনাম

'১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে'', কাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
'১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে'', কাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
Nandigram IC Change: উপনির্বাচনের আগে নন্দীগ্রাম থানার আইসি বদল, কে হলেন?
উপনির্বাচনের আগে নন্দীগ্রাম থানার আইসি বদল, কে হলেন?
West Bengal News Live : বিজেপি প্রার্থী হিসেবে রাজ্যসভায় মনোনয়ন পেশ কোয়েল মল্লিকের
বিজেপি প্রার্থী হিসেবে রাজ্যসভায় মনোনয়ন পেশ কোয়েল মল্লিকের
CPM News : এবার আনন্দপুরে সিপিএম কার্যালয়ে ঢুকে ভাঙচুর, আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা
এবার আনন্দপুরে সিপিএম কার্যালয়ে ঢুকে ভাঙচুর, আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget