এক্সপ্লোর

Kolkata Metro: পঞ্চমী থেকেই শুরু হচ্ছে বাড়তি পরিষেবা, গ্রিন আর ব্লু লাইনে কখন কখন মেট্রো? রইল তালিকা

Kolkata Special Metro service: সপ্তমী থেকে নবমী সারারাত চলবে মেট্রো। ব্লু ও গ্রিন লাইনে সারারাত চলবে মেট্রো।

কলকাতা: কলকাতার পুজো মানেই তো মণ্ডপে মণ্ডপে ঘোরা। এবার অবশ্য বর্ষা এসে কিছুটা ফিকরে করে দিয়েছে পুজোর আনন্দ। গত কয়েক বছর ধরেই মোটামুটি মহালয়া থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে যায় কলকাতায়। উদ্বোধন হয়ে যায় অধিকাংশ বড় বড় মণ্ডপেরই। ফলে রাস্তায় নেমে পড়েন বহু মানুষ। পুজো মানেই তো বছরকার অপেক্ষা। ফলে উৎসব উদযাপনে একেবারেই বদলে যায় কলকাতার রাস্তার ছবিটা। আলোর মালায় সেজে ওঠে রাস্তাঘাট। তবে প্রত্যেক মানুষ অবশ্যই গাড়ি করে ঠাকুর দেখেন না। তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা করল কলকাতা মেট্রো। প্রত্যেক বারের মতোই, এবার পুজোর কটা দিন বিশেষভাবে চালু থাকবে মেট্রো পরিষেবা। কবে থেকে চালু হবে বিশেষ মেট্রো পরিষেবা। কখন কখন চলবে মেট্রো? জেনে নেওয়া যাক। 

সপ্তমী থেকে নবমী সারারাত চলবে মেট্রো। ব্লু ও গ্রিন লাইনে সারারাত চলবে মেট্রো। পঞ্চমী থেকেই বাড়তি মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে। পঞ্চমীতে সকাল ৮ টা থেকে মেট্রো চলবে রাত ১১ টা পর্যন্ত। ষষ্ঠীতে সকাল ৯ টা থেকে মেট্রো চলবে রাত ১১ টা পর্যন্ত। সপ্তমীতে দুপুর ১ টা থেকে মেট্রো চলবে ভোর ৪টে পর্যন্ত। অষ্টমীতে দুপুর ১ টা থেকে মেট্রো চলবে ভোর ৪টে পর্যন্ত। নবমীতে দুপুর ১ টা থেকে মেট্রো চলবে ভোর ৪টে পর্যন্ত।  দশমীতে দুপুর ১ টা থেকে মেট্রো চলবে রাত ১০ টা পর্যন্ত।

অন্যদিকে, সপ্তমী থেকে নবমী সারারাত মেট্রো চলবে গ্রিন লাইনেও। পঞ্চমীতে  সকাল ৭.৩০ টা থেকে মেট্রো চলবে রাত ১১ টা পর্যন্ত। ষষ্ঠীতে সকাল ৯ টা থেকে থেকে মেট্রো চলবে রাত ১১ টা পর্যন্ত। সপ্তমীতে দুপুর ১.৩০ টা থেকে মেট্রো চলবে ভোর ৪টে পর্যন্ত। অষ্টমীতে দুপুর ১.৩০ টা থেকে মেট্রো চলবে ভোর ৪টে পর্যন্ত। নবমীতে দুপুর ১.৩০ টা থেকে মেট্রো চলবে ভোর ৪টে পর্যন্ত। দশমীতে দুপুর ১.৩০ টা থেকে মেট্রো চলবে রাত ১০.৩০ টা পর্যন্ত।

অর্থাৎ মোটামুটি সারারাতই চলবে মেট্রো। যে কোনও মানুষই ঠাকুর দেখে সহজেই পেয়ে যাবেন মেট্রো। গ্রীন লাইন চালু হওয়ার পর থেকে যাতায়াত আরও সুগম হয়েছে। প্রত্যেকবারই সল্টলেকের দিকে ঠাকুর দেখার সময় অনেকেই যাতায়াত নিয়ে সমস্যায় পড়েন। তবে এবার আর সেই চিন্তা নেই। সল্টলেক, শিয়ালদা আর হাওড়া এখন যাতায়াত করা যাবে মেট্রো পথেই।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SSC Recruitment Case: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, ঘোষণা করল SSC, ২৬ হাজার চাকরি বাতিলের পর যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, ঘোষণা করল SSC, ২৬ হাজার চাকরি বাতিলের পর যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget