এক্সপ্লোর

Tala Bridge: পুজোর আগেই খুলছে টালা ব্রিজ, প্রথম ১০ দিন চলবে শুধু ছোট গাড়ি

Kolkata: ভারবহন ক্ষমতার রিপোর্ট হাতে পেলেই উদ্বোধনের দিন ঘোষণা করা হবে।

 

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: অবশেষে প্রতীক্ষার অবসান। মিটে যাবে ট্রাফিক সমস্যা। পুজোর আগেই খুলে যাচ্ছে ৪ লেনের টালা ব্রিজ। ভারবহন ক্ষমতার রিপোর্ট হাতে পেলেই উদ্বোধনের দিন ঘোষণা করা হবে। জানিয়ে দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

নতুন রূপে টালা ব্রিজ:
দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে খুলতে চলেছে টালা ব্রিজ। শুক্রবার পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম ও পূর্ত মন্ত্রী পুলক রায়, দুই দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে টালা ব্রিজ নিয়ে আলোচনা করেন।

গুরুত্ব কোথায়:
উত্তর কলকাতার সঙ্গে শহরতলির যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম টালা ব্রিজ। ২০১৮ সালের সেপ্টেম্বরে, মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পর, রাজ্যের সবকটি ব্রিজেরই স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ২০১৯-এর অক্টোবরে সেই স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট বেরোয়। সেখানে বলা হয়, টালা ব্রিজ মেরামতি করে কোনও লাভ হবে না। পুরনো ব্রিজ ভেঙে ফেলে নতুন করে তৈরি করতে হবে টালা ব্রিজ। 

কবে খুলবে টালা ব্রিজ:

  • সূত্রের খবর, নতুন ব্রিজের ভারবহন ক্ষমতার রিপোর্ট হাতে পেলেই খুলে দেওয়া হবে।
  • মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ঠিক হবে উদ্বোধনের দিন।
  • সূত্রের খবর, চতুর্থীর দিন অর্থাত্‍ ২৯ সেপ্টেম্বর খুলে যেতে পারে টালা ব্রিজ।
  • তবে, শুরুতে অন্তত দিন দশেক শুধুমাত্র ছোট গাড়ি চলবে।   

কবে কী হয়েছে?

  • ২০১৮ সালের সেপ্টেম্বরে, মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর রাজ্যের সবকটি ব্রিজেরই স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
  • ২০১৯-এর অক্টোবরে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখে টালা ব্রিজ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়।
  • এরপর ২০২০-র পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হয় ব্রিজ ভাঙা।
  • অবশেষে ২ বছর পর নতুন রূপে চালু হতে চলেছে টালা ব্রিজ। 

সেতুর খুঁটিনাটি:

  • প্রশাসন সূত্রে খবর, ৪ লেনের নতুন সেতুটি ৮০০ মিটার লম্বা।
  • তৈরি করতে খরচ হয়েছে ৪৬৮ কোটি টাকা। 
  • ৪ লেনের নতুন সেতুর দু’দিকে অ্যাপ্রোচ রোড তৈরি করতে রেলের জমিতে থাকা ৩৮টি আবাসন ভাঙতে হয়েছে।

উত্তর কলকাতার সঙ্গে শহরতলির যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম টালা ব্রিজ। পুজোর আগে ব্রিজ খুলে দেওয়া হলে যানজটের ভোগান্তি অনেকটাই কমবে। 

আরও পড়ুন:  পুজোর ৩ দিন রাতভর মেট্রো, কবে-কতক্ষণ মিলবে মেট্রো? 

সেরা শিরোনাম

Bhangar: ভাঙরের মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু, শোকের ছায়া এলাকায়
ভাঙরের মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু, শোকের ছায়া এলাকায়
West Bengal Live Blog: জারি লাল সতর্কতা, কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন কলকাতা! তার মধ্যে তারাতলায় চলছে উদ্ধারকার্য!
জারি লাল সতর্কতা, কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন কলকাতা! তার মধ্যে তারাতলায় চলছে উদ্ধারকার্য!
Taratala Building Collapsed: তারাতলায় বিপর্যয়, উঠে আসছে আসগর হোসেন ও আনোয়ার খানের নাম, তাঁদের সঙ্গে ছবি ফিরহাদ হাকিম-সহ তাবড় তৃণমূল নেতাদের
তারাতলায় বিপর্যয়, উঠে আসছে আসগর হোসেন ও আনোয়ার খানের নাম, তাঁদের সঙ্গে ছবি ফিরহাদ হাকিম-সহ তাবড় তৃণমূল নেতাদের
Kolkata News: ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, কবে-কখন-কতটা সময়ের জন্য ? রইল বিস্তারিত
ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, কবে-কখন-কতটা সময়ের জন্য ? রইল বিস্তারিত

ভিডিও

Taratala News: তারাতলায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেখতে SSKM-এ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত
Taratala News: 'আমি যতদূর জানি, ওই গোডাউন বেআইনি নয়', তারাতলা-কাণ্ড প্রসঙ্গে বললেন Firhad Hakim
Ghantakhanek Sange Suman(২৪.০৬.২৬) পর্ব ২। তারাতলায় ভাঙল নির্মীয়মান গোডাউন। অসহায় মৃত্যু একের পর এক নির্মাণকর্মীর
Ghantakhanek Sange Suman(২৪.০৬.২৬) পর্ব ১। তারাতলায় হুড়মুড়িয়ে ভাঙল নির্মীয়মান গোডাউন ! নেপথ্যে চরম গাফিলতি?
Taratala News | কখনও ভেঙে পড়ছে ব্রিজ, কখনও নির্মীয়মাণ উড়ালপুল, আবার কখনও গোডাউন! | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI,
RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI, "কলিগকে বাঁচাবার জন্যই কি..", প্রশ্ন অভয়ার পরিবারের আইনজীবীর, কী বললেন বিচারপতি ?
BAN vs IND: বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
BAN vs IND: বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
Tamanna Khatun: তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
CM Suvendu Adhikari: অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার
অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার
Taratala Rescue Operation: বৃষ্টির মধ্যে একাধিক সমস্যা পেরিয়েই তারাতলায় চলছে উদ্ধারকাজ, আটকে থাকা মানুষদের উদ্ধারে তৎপর সেনাবাহিনী, NDRF
বৃষ্টির মধ্যে একাধিক সমস্যা পেরিয়েই তারাতলায় চলছে উদ্ধারকাজ, আটকে থাকা মানুষদের উদ্ধারে তৎপর সেনাবাহিনী, NDRF
North Bengal Landslide: নতুন ধসের জেরে বন্ধ NH ১০, ব্যাপক যানজট এই এলাকায়
নতুন ধসের জেরে বন্ধ NH ১০, ব্যাপক যানজট এই এলাকায়
Taratala Misshape: একদিন কাজে যেতে পারেননি, সেটাই বাঁচিয়ে দিল প্রাণ! আতঙ্ক কাটছে না তারাতলার গোডাউনের এক শ্রমিকের!
একদিন কাজে যেতে পারেননি, সেটাই বাঁচিয়ে দিল প্রাণ! আতঙ্ক কাটছে না তারাতলার গোডাউনের এক শ্রমিকের!
Taratala Building Collapse: নির্মাণ গাফিলতিতেই এত বড় বিপর্যয়? প্ল্যানে কাদের অনুমোদন? লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা
নির্মাণ গাফিলতিতেই এত বড় বিপর্যয়? প্ল্যানে কাদের অনুমোদন? লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা
Embed widget