এক্সপ্লোর

Kolkata: অস্থায়ী শিক্ষক-শিক্ষিকা ও ল্যাব অ্যাসিস্ট্যান্টদের স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ

Kolkata: বিদ্যালয়ে প্রাইভেট এজেন্সিগুলোকে সরিয়ে শিক্ষক, শিক্ষিকা ও ল্যাব অ্যাসিস্ট্যান্টদের স্থায়ীকরণের দাবি তুলে চলল বিক্ষোভ। বিক্ষোভের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে টেকনো সিটি থানার পুলিশ।

রঞ্জিত সাউ, কলকাতা: বিদ্যালয়ে প্রাইভেট এজেন্সিগুলোকে সরিয়ে শিক্ষক, শিক্ষিকা ও ল্যাব অ্যাসিস্ট্যান্টদের স্থায়ীকরণের দাবি তুলে চলল বিক্ষোভ। প্রাইভেট এজেন্সি সরিয়ে সরাসরি সরকারের অধীনে ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশনস ফ্রেম ওয়ার্ক (NSQF)-এর শিক্ষক, শিক্ষিকা ও ল্যাব আসিস্ট্যান্টদের সরকারীকরণ করে স্থায়ীকরণ করার দাবিতে নিউটাউনের কারিগরি ভবনের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে টেকনো সিটি থানার পুলিশ।

রাজ্যের মোট ৬৭৬ টি সরকারি স্কুল ও সরকারি সাহায্য প্রাপ্ত বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ১৩ টি বিষয় নিয়ে বৃত্তি মূলক শিক্ষা অভিযানের শিক্ষক শিক্ষিকা এবং ল্যাব অ্যাসিসটেন্টদের এজেন্সি দ্বারা নিয়োগ করা হয়। ২০১৩ সাল থেকে ১৩২৭ জন NSQF শিক্ষক, শিক্ষিকা ও ১১১ জন ল্যাব অ্যাসিস্টেন্ট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে বৃত্তি মূলক শিক্ষা দিয়ে আসছেন। রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে প্রাইভেট এজেন্সিগুলির বদলে সরাসরি সরকারের অধীনে শিক্ষক শিক্ষিকা এবং ল্যাব অ্যাসিসটেন্টদের স্থায়ীকরণ সহ ৭ দফা দাবি নিয়ে নিউটাউন কারিগরি ভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ঘটনাস্থলে এসে পৌঁছয় টেকনো সিটি থানার পুলিশ। তাঁদের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল কারিগরি ভবনে গিয়ে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে দেখা করে তাঁদের ডেপুটেশন জমা করে।

গতকালও বিকাশ ভবনের সামনে শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভের ছবি আমরা দেখেছি। বেতন বৈষম্য, বদলি-সহ একাধিক অভিযোগে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছে পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। কখনও নবান্নে, কখনও আবার এক্কেবারে শিক্ষামন্ত্রীর পাড়ায়। এই আন্দোলনের জেরে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল। কিন্তু অভিযোগ, ছাড়া পাওয়ার পর আন্দোলনকারী ১৭ জন শিক্ষক-শিক্ষিকাকে বদলি করা হয়েছে।  যাঁদের মধ্যে ৫০ ঊর্ধ্ব পাঁচজন শিক্ষিকাকে উত্তরবঙ্গে বদলি করা হয়েছে বলে অভিযোগ। প্রতিবাদে মঙ্গলবার বিকাশভবনের সামনে জমায়েত হন পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা। পুলিশ আটকালে ধস্তাধস্তি বেধে যায় দু-পক্ষের মধ্যে। এরপর আচমকাই শিশি থেকে কিছু বার খেতে শুরু করেন একের পর এক শিক্ষিকা। বিকাশভবনের সামনে 'বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন' পাঁচজন শিক্ষিকা। সেই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "কন্ট্রোল রুম থেকে" কোন কোন বিষয়গুলিতে নজরদারি ?
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
NIA Raids: IS ও আল কায়েদার জেহাদি মতাদর্শ প্রচারের অভিযোগ, পশ্চিমবঙ্গ-সহ দেশজুড়ে ২০ জায়গায় NIA তল্লাশি
IS ও আল কায়েদার জেহাদি মতাদর্শ প্রচারের অভিযোগ, পশ্চিমবঙ্গ-সহ দেশজুড়ে ২০ জায়গায় NIA তল্লাশি
Businessman Murders : হাড়হিম হত্যাকাণ্ড ! ব্যবসায়ীকে প্রথমে মাথায় আঘাত তারপর অ্যাসিড ঢেলে খুন, কারণ কী ?
হাড়হিম হত্যাকাণ্ড ! ব্যবসায়ীকে প্রথমে মাথায় আঘাত তারপর অ্যাসিড ঢেলে খুন, কারণ কী ?

ভিডিও

Weather Update Today : পাহাড়ে নেমেছে ধস, ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস
US Launches Air Strike : আচমকা কেন অশান্তির চাদরে ঢাকা পড়ল পশ্চিম এশিয়া? নেপথ্যে কোন কারণ?
Baruipur Case: নতুন করে গ্রেফতার ৮ জন! বারুইপুরকাণ্ডে বাড়ল মোট গ্রেফতারির সংখ্যা
TMC vs BJP Clash : মমতার মিছিলে অশান্তি, 'নাটক' বলে খোঁচা দিলীপের
Baruipur Incident : আলাদা-আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ, বারুইপুরকাণ্ডে বড় তথ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget