এক্সপ্লোর

Kolkata Accident : রাক্ষুসে গতিতে বাজারে ঢুকে পড়ল গাড়ি, পরপর ধাক্কা পথচারীদের, ভয়ঙ্কর দুর্ঘটনা ঠাকুরপুকুরে

চেকপোস্টে পুলিশ ছিল না। ফলে বিনা বাধায় এগোতে থাকে গাড়িটি।  পর পর ৮ থেকে ১০ জনকে ধাক্কা মারে গাড়িটি। এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। 

ঐশী মুখোপাধ্যায়, কলকাতা : রবিবার সকালে ভয়াবহ ঘটনা কলকাতার ঠাকুরপুকুরে। ছুটির দিনে বাজারে স্বাভাবিকভাবেই ভিড় বেশি ছিল বাজারে। এমন সময়ই খালের পাড়ের রাস্তা দিয়ে বাজারের মধ্যে ঢুকে পড়ে দুরন্ত গতির একটি গাড়ি। দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে গাড়িটি একের পর এক মানুষকে ধাক্কা মারতে থাকে। 

 পর পর ৮ থেকে ১০ জনকে ধাক্কা                     

স্থানীয়দের দাবি, গাড়িটি বেপরোয়া গতিতে ঢুকে পড়ে বাজারে। এই রাস্তায় এমনিই গাড়ি চলা নিষেধ। কিন্তু কীভাবে গাড়িটি ঢুকে পড়ে বাজারে, উঠেছে প্রশ্ন। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটিতে দুি জন মহিলা ছিল। খাল পাড় দিয়ে বারবার ধাক্কা মারতে মারতে গাড়িটি এগিয়ে আসে। চেকপোস্টে পুলিশ ছিল না। ফলে বিনা বাধায় এগোতে থাকে গাড়িটি।  পর পর ৮ থেকে ১০ জনকে ধাক্কা মারে গাড়িটি। এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। 

 রাস্তা অত্যন্ত খারাপ

সারা রাস্তায় এখন পড়ে কাচের টুকরো।  স্থানীয়দের দাবি, গত ৬ বছর ধরে গাড়ি চলাচল বন্ধ এখানে । চলছে রাস্তার কাজ। রাস্তার অবস্থা গুরুতর। সেখানেই ঢুকে পড়ে গাড়িটি। ধাক্কা মারতে মারতে এসে শেষে একটি স্কুটিতে ধাক্কা মেরে গাড়িটির চাকা লক হয়ে যায়।  ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। 'এলাকায় রাস্তা অত্যন্ত খারাপ, বছরের পর বছর রাস্তার কাজ হচ্ছে। তারপরেও সরু রাস্তা দিয়ে কীভাবে ঢুকে পড়ল গাড়ি', প্রশ্ন স্থানীয়দের। 

'কোথায় তৃণমূল কাউন্সিলর ?'

সেই সঙ্গে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন কাউন্সিলরের ভূমিকা নিয়ে । গাড়িতে সকলে মত্ত অবস্থায় ছিল বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের । চারচাকা গাড়ি যেখানে ঢোকা নিষেধ, বাজারে ঢোকার মুখেই পুলিশের চেক পোস্ট রয়েছে। তারপরও সরু রাস্তায় গাড়ি ঢুকে কীভাবে ধাক্কা মারতে মারতে এল? পুলিশ বা সিভিক ভলান্টিয়ার কোথায় ছিল? প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। ১২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছন্দা সরকার। এত বড় দুর্ঘটনার কথা শুনেও তিনি এলাকায় আসেননি বলে অভিযোগ স্থানীয়দের। কাউন্সিলরের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

কেমন আছেন আহতরা ?

স্থানীয় সূত্রে দাবি, আহতদের কেউ কেউ খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। স্থানীয় হাসপাতাল ভর্তি নিতেও চায়নি। নিয়ে যেতে হয়েছে অন্য হাসপাতালে। বাড়ির লোকেরা আশঙ্কিত, আহত ব্যক্তিরা বাঁচবেন তো ?                       

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
ISI Linkman Arrested : বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget