এক্সপ্লোর

Tollygunge Theft: টালিগঞ্জে খোদ পুলিশ কর্তার ফ্ল্যাটেই চুরি ! আতঙ্কে অনেকে আবাসন ছেড়ে চলে যাচ্ছেন

Theft at Tollygunge: পুলিশ নিরাপত্তাহীনতার বিষয়টি খতিয়ে দেখে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।

আবির দত্ত, কলকাতা : খোদ পুলিশ কর্তার ফ্ল্যাটে চুরি ! আতঙ্কে টালিগঞ্জের পুলিশ আবাসনের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, আবাসনে দুষ্কৃতীদের আনাগোনা রয়েছে। পুলিশকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ করছেন তাঁরা। নিরাপত্তা নিয়ে আতঙ্কে অনেকেই আবাসন ছেড়ে চলে যাচ্ছেন বলে দাবি। অভিযোগ, সোমবার টালিগঞ্জ পুলিশ আবাসনে এক অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে।

গত পরশু টালিগঞ্জ পুলিশ আবাসনে এই চুরি হয়। এই আবাসনের আবাসিকরা পুলিশেই কর্মরত। বেশ কয়েকটি বাড়ির মহিলাদের অভিযোগ, তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এখানে সিসি টিভি ক্যামেরা নেই। নিরাপত্তারক্ষী নেই। রাতে দুষ্কৃতীরা চলে আসছে। ছাদে উঠে যাচ্ছে।

এই পরিস্থিতিতে অনেকে কোয়ার্টার ছেড়ে চলে যাচ্ছেন। তাই অবিলম্বের নিরাপত্তার দাবি জানানো হচ্ছে। এর আগেও অভিযোগ করা হয়েছিল। কিন্তু, সেভাবে ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাঁদের অভিযোগ।

পুলিশ নিরাপত্তাহীনতার বিষয়টি খতিয়ে দেখে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে। 

জাকারিয়া স্ট্রিটে ট্যাক্সি চুরিতে বাধা !

গতকালই কলকাতার (Kolkata) জাকারিয়া স্ট্রিটে ট্যাক্সি চুরি রুখতে গিয়ে প্রাণ যায় চালকের। পালানোর সময় ট্যাক্সির চালককে পিষে দেয় অভিযুক্ত। তাকে হাতেনাতে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্তে নেমেছে জোড়সাঁকো থানা। 

চুরি রুখতে গিয়ে প্রাণ গেল : মঙ্গলবার সকাল ৭ টা ৪৫। অন্যদিনের মতো গাড়ি ধোয়ার জন্য রাস্তার ধারে দাঁড় করিয়ে রেখেছিলেন ৫২ বছর বয়সি মহম্মদ ফিরোজ। তিনি ওই ট্যাক্সির চালক। ২৯ বছর জাভেদ আহমেদের নজর ছিল ট্যাক্সির ওপর। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল একটি ট্যাক্সি। দরজা খুলে উঠে বসল এক যুবক। দেখেই দৌঁড়ে এলেন এক ব্যক্তি। রাস্তার অপর প্রান্ত থেকে ছুটে এলেন আরেকজন। অবলীলায় ২ জনকেই টেনে নিয়ে গেল চলন্ত ট্যাক্সি। সজোরে ধাক্কা মারল রাস্তার অপর প্রান্তের লাইট পোস্টে। ট্যাক্সির তলায় পিষে গেলেন সাদা গেঞ্জি পরা প্রৌঢ়। ঘটনা নজরে আসতেই ছুটে আসনে পথ চলতি সকলে। হাতে নাতে ধরে ফেলা হয় অভিযুক্ত যুবককে।    

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় আধ ঘণ্টা ওই এলাকায় ঘোরাফেরা করে সে। ট্যাক্সির চারপাশ ফাঁকা দেখতেই দরজা খুলে উঠে বসে। জাভেদ আহমেদকে পাকড়াও করে জোড়াসাঁকো থানার হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। জাভেদকে গ্রেফতার করেছে পুলিশ। রক্তাক্ত মহম্মদ ফিরোজকে মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
TMC News : 'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget