এক্সপ্লোর

TMC : মাইক বাজানোর প্রতিবাদ, ‘আক্রান্ত’ প্রতিবাদী তৃণমূল নেতা

TMC-BJP : নাগেরবাজার থানায় ৫ বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত টিএমসিপি নেতা।  

জয়ন্ত পাল, দমদম : দক্ষিণ দমদমে (South Dumdum) মাইক বাজানোর প্রতিবাদ করায় তৃণমূল ছাত্রনেতাকে (TMC Leader) মারধরের অভিযোগ। প্রতিবাদে এলাকায় মিছিল করলেন তৃণমূল সমর্থকরা। পালটা মারের হুঁশিয়ারি দিলেন তৃণমূল কাউন্সিলর। দলীয় কোন্দলের জেরে মারধর বলে পাল্টা দাবি বিজেপির। 

ঠিক কী অভিযোগ

তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদ করায় তৃণমূল ছাত্রনেতাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মী এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। দক্ষিণ দমদমের কুণ্ডুবাগানে, গত কয়েকদিন ধরে, বিজেপি কর্মী সন্দীপ দত্তর সঙ্গীরা তাণ্ডব চালাচ্ছিলেন বলে অভিযোগ। একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দেন এই সন্দীপ।

রবিবার গণেশপুজো (Ganesh Puja) উপলক্ষ্যে পিকনিক করছিলেন বিজেপি কর্মীরা। অনেক রাত পর্যন্ত বাজছিল মাইক। অভিযোগ, তার প্রতিবাদ করায় তৃণমূলের ছাত্রনেতা দেবদীপ চক্রবর্তীকে মেরে মাথা, নাক ফাটিয়ে দেওয়া হয়।

প্রতিবাদে তৃণমূলের মিছিল

আক্রান্ত টিএমসিপি (TMCP) নেতা দেবদীপ চক্রবর্তী বলেছেন, 'কিছুদিন ধরে দোকান ভাঙছিল, তাণ্ডব চালচ্ছিল এলাকায়, কাল রাতে মাইক বাজানোর প্রতিবাদ করায় মারধর'। তৃণমূল ছাত্রনেতাকে মারধরের প্রতিবাদে, সোমবার দক্ষিণ দমদমে মিছিল করেন তৃণমূল কর্মীরা। সেখান থেকেই বিজেপিকে হুঁশিয়ারি দেন এলাকার তৃণমূল কাউন্সিলর মুনমুন চক্রবর্তী। তিনি বলেন, 'এবার আর রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি শোনাবো না, পিঠে তালই পড়বে এবার।'

বিজেপির পাল্টা

মারধরের অভিযোগ উড়িয়ে, বিজেপির পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। উত্তর ২৪ পরগনার বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি গৌতম সাহা মন্ডল বলেছেন, 'এটা নিজেদের মধ্যে গণ্ডগোল, কাক কাকের মাংস খাচ্ছে এখন, মানুষ তৃণমূলের এই রাজনীতি বিশ্বাস করে না'। নাগেরবাজার থানায় ৫ বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত টিএমসিপি নেতা।  

আরও পড়ুন- 'ট্রেজারিতে টাকা আছে তো? রাতে ঘুমোতে পারি না, চিন্তা হয়,' রাজ্যের কোষাগার নিয়ে উদ্বেগ মুখ্যমন্ত্রীর

দিনকয়েক আগে রেলে চাকরির নামে ৫ লক্ষ টাকা হাতানোর অভিযোগে ডেবরায় তৃণমূল নেতাকে গাছে বেঁধে মারধর করেন ভারত জাকাত মাঝি পারগানা মহলের সদস্যরা। পুলিশ গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে। ৩ মাসে টাকা ফেরানোর প্রতিশ্রুতিও দেন অভিযুক্ত। পরে অভিযুক্তই অভিযোগ দায়ের করেন ২ জনের নামে। অভিযোগ অভিযোগ, ছেলে ও ভাইয়ের সরকারি চাকরির জন্য তিনি টাকা দিয়েছেন ডেবরা পঞ্চায়েত সমিতির এক কর্মাধ্যক্ষকে। শুধু তাঁর কাছ থেকেই নয়, ওই কর্মাধ্যক্ষ চাকরির টোপ দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছেন।   

সেরা শিরোনাম

West Bengal News Live : রামনবমীতে অশান্তির মামলায় গ্রেফতার প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামী
রামনবমীতে অশান্তির মামলায় গ্রেফতার প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামী
Weather Updates: দুর্যোগের কমলা সতর্কতা জারি! ঝড়ের সঙ্গে বাড়বে বজ্রপাত, অতি ভারী বৃষ্টি হবে এই জেলাতে
দুর্যোগের কমলা সতর্কতা জারি! ঝড়ের সঙ্গে বাড়বে বজ্রপাত, অতি ভারী বৃষ্টি হবে এই জেলাতে
Aparupa Poddar Husband Arrest : NIA-র হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী
NIA-র হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী
Calcutta High Court: হাইকোর্টে ধাক্কা 'কালীঘাট-তৃণমূল'-এর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট 'ফ্রিজ' নিয়ে হাইকোর্ট কী নির্দেশ দিয়েছে?
হাইকোর্টে ধাক্কা 'কালীঘাট-তৃণমূল'-এর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট 'ফ্রিজ' নিয়ে হাইকোর্ট কী নির্দেশ দিয়েছে?

ভিডিও

Humayun Kabir : হুমায়ুনের হুমকিকাণ্ডে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই অনুষ্ঠানের ৩ AJUP নেতা গ্রেফতার
Uttarpradesh : উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! কাশগঞ্জে মাটিতে ভেঙে পড়ল বিমান
Haldia Fire : হলদিয়া পেট্রোকেমিক্যালস্-এর ন্যাপথার পাইপলাইনে বিধ্বংসী আগুন!
Sange Suman পর্ব ১(২৯.০৬.২৬): উস্কানিমূলক বক্তৃতার জেরে বিধানসভায় হুমায়ুনকে 'আল্টিমেটাম' মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'সরকারি বেসরকারি যাই ভাঙুক, এক ইঞ্চি এগোতে দেব না', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Netherlands vs Morocco: বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর
বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর
Manuel Neuer Retirement: বিশ্বকাপ থেকে জার্মানি ছিটকে যেতেই পাকাপাকি ফুটবলকে বিদায় জানালেন ন্যয়ার
বিশ্বকাপ থেকে জার্মানি ছিটকে যেতেই পাকাপাকি ফুটবলকে বিদায় জানালেন ন্যয়ার
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Virat Kohli: '১২, ১৩ বছরের ছেলেদের কাছে ইয়ো ইয়ো টেস্টে হারবেন বিরাট', চ্যালেঞ্জ জানালেন রঞ্জিত বাজাজ
'১২, ১৩ বছরের ছেলেদের কাছে ইয়ো ইয়ো টেস্টে হারবেন বিরাট', চ্যালেঞ্জ জানালেন রঞ্জিত বাজাজ
Embed widget