এক্সপ্লোর

Mamata Banerjee : 'ট্রেজারিতে টাকা আছে তো? রাতে ঘুমোতে পারি না, চিন্তা হয়,' রাজ্যের কোষাগার নিয়ে উদ্বেগ মুখ্যমন্ত্রীর

TMC : রাজ্যের আর্থিক হালের সঙ্গীন অবস্থা নিয়ে পূর্বতন বাম সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : রাজ্যের আর্থিক হাল নিয়ে তৃণমূল সরকারকে মাঝে-মধ্যেই নিশানা শানায় বিরোধীরা। একাধিক জনমুখী প্রকল্প থেকে অনুদান, রাজ্য সরকারের একাধিক সিদ্ধান্ত ঘিরে চড়া সুরেই উড়ে আসে আক্রমণ। অর্থের ভাঁড়ারের হাল যে খুব একটা ভাল নয়, সেটা মাঝে-মধ্যেই প্রকাশ পায় কেন্দ্রের কাছে রাজ্যের প্রকল্প-বকেয়া ঘিরে টানাপোড়েন নিয়েও। এবার সরাসরি রাজ্যের প্রশাসনিক প্রধানের মুখে উঠে এল রাজ্যের ধুঁকতে থাকা অর্থনৈতিক হালের কথা। অবস্থা যে বেশ সঙ্গীন সেটা বুঝিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, 'রাতে ঘুমোতে পারি না, চিন্তা হয়'।

আর্থিক হাল নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী

বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে শিক্ষারত্ন সম্মান প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বলেছেন, 'অনেক লাঞ্ছনা, বঞ্চনা নিয়ে কাজ করছি। সরকারটা চালাতে প্রায় নিজেকেই নিজেকে গোঁতাতে হয়। রাতে ঘুমোতে পারি না। চিন্তা হয়, একশো দিনের কাজে টাকাটা ঠিকমতো দিতে পারব তো? ট্রেজারিতে টাকা আছে তো?'

যার পরই পূর্বতন বাম সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, 'প্রথমেই তো অনেক টাকা ধারের বোঝা নিয়ে শুরু করতে হয়েছিল। অন্য রাজ্যের সঙ্গে তুলনা করবেন না। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা নতুন রাজ্য। তাদের ওখানে কোনও টাকার দেনা ছিল না। দিল্লি একটা মিউনিসিপ্যালিটির মতো রাজ্য। ওদের রেভিনিউ আর্নিং অনেক বেশি। পশ্চিমবঙ্গ আয়তনে ইউরোপের প্রায় চারটে দেশের সমান। প্রায় ১১ কোটি লোকের বসবাস।'

বামেদের আক্রমণ

আগের বাম সরকারকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘তখনকার শিক্ষামন্ত্রী বলেছিলেন, এদের নম্বর পারমিট করছে না। তাও আমি বলেছিলাম, ব্যবস্থা করে দিতে। আমাদের আমলে কাগজ আছে, তাই দুর্নীতি ধরা পড়ে। বামেদের আমলে কোনও কাগজ নেই, আমরা খুঁজে পাইনি। ন্যায়বিচার যাঁরা পাননি, তাঁরা আমাদের আমলেই তা পাবেন। চাকরি দিতে চাই, কেউ কেউ পিআইএল করে জীবনটাই পিআইএল করে দিচ্ছে’।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমাদের আমলে কাগজ আছে, তাই দুর্নীতি ধরা পড়ে। তোমাদের আমলে কোনও কাগজ নেই, আমরা খুঁজে পাইনি।’ মুখ্যমন্ত্রী বলেন, কাজ করতে করতে মানুষ একটা দুটো ভুল করতেই পারে, ওই যে মধ্যপ্রদেশে ব্যাপম হল আপনারা দেখেছেন তো। এখানকার এডুকেশন মিনিস্টারকে গ্রেফতার করা হয়েছে আজও? ৫৪ জন সুইসাইড করেছিল। সরকারে থাকতে গেলে, অনেক জায়গা হাজারও লক্ষ জায়গা, নিচুতলায় কেউ একটা করলে, দোষটা আসে ওপরতলায়। পরে নিচুতলাকে ধরতে ধরতে সে পালিয়ে যায়।

আরও পড়ুন- '৮৯ হাজার শিক্ষক নিয়োগ হতে চলেছে’ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

সেরা শিরোনাম

Mamata Banerjee : '১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে'', কাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
'১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে'', কাদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
West Bengal News Live : সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
Nandigram IC Change: উপনির্বাচনের আগে নন্দীগ্রাম থানার আইসি বদল, কে হলেন?
উপনির্বাচনের আগে নন্দীগ্রাম থানার আইসি বদল, কে হলেন?
CPM News : এবার আনন্দপুরে সিপিএম কার্যালয়ে ঢুকে ভাঙচুর, আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা
এবার আনন্দপুরে সিপিএম কার্যালয়ে ঢুকে ভাঙচুর, আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget