এক্সপ্লোর

Kolkata-Bangkok Flight: রানওয়ের দিকে ছুটে যাওয়ার সময় বিপত্তি, গভীর রাতে কলকাতা-তাইল্যান্ড বিমানে যান্ত্রিক ত্রুটি, চূড়ান্ত হয়রানি যাত্রীদের

Kolkata Airport: Thai Lion সংস্থার SL243 বিমানটিতে বিপত্তি ঘটে বলে জানা গিয়েছে।

কলকাতা: উড়ানের ঠিক আগে যাত্রীভর্তি বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল। কলকাতা থেকে ব্যাঙ্ককগামী বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল শেষ মুহূর্তে। কোনও রকম ঝুঁকি না নিয়ে যাত্রীদের নামিয়ে আনা হল। আপাতত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। বিমান সংস্থার তরফে যাত্রীদের হোটেলে রাখার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় ফের বিমানযাত্রার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। (Kolkata-Bangkok Flight)

Thai Lion সংস্থার SL243 বিমানটিতে বিপত্তি ঘটে বলে জানা গিয়েছে। এই বিমানটিও একট আন্তর্জাতিক বিমান। এই বিমানটিও তৈরি করেছে আমেরিকার সংস্থা Boeing. তবে এই বিমানটি ড্রিমলাইনার সিরিজের নয়। শুক্রবার রাতে কলকাতা বিমানবন্দর থেকে তাইল্যান্ডের ব্যাঙ্কক রওনা দেওয়ার কথা ছিল বিমানটির। রানওয়ের দিকে ছুটতেও শুরু করে বিমানটি। ঠিক সেই সময়ই বিপত্তি দেখা দেয়। (Kolkata Airport

যাত্রীরা জানিয়েছেন, শুক্রবার রাত ২টো বেজে ৩৫ মিনিটে কলকাতা থেকে ব্যাঙ্কক যাওয়ার কথা ছিল Thai Lion-এর ওই বিমানটির। নির্ধারিত সময়ের আগেই বিমানে যাত্রীদের তোলা হয়। বিমানটি নির্দিষ্ট সময়ে ট্যাক্সিওয়ে থেকে রানওয়ের দিকে ছুটতেও শুরু করে। কিন্তু বাঁক নিয়ে রানওয়েতে ওঠার মুখে আচমকা দাঁড়িয়ে যায় বিমানটি। বিমানটির ফ্ল্যাপ বিকল হয়ে যায় বলে খবর। 

ওই ঘটনার পর প্রায় ঘণ্টা তিনেক যাত্রীদের বিমানের মধ্যেই বসিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ। যাত্রীরা জানিয়েছেন, বিমানের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র কাজ করছিল না। চরম সমস্যায় পড়তে হয় তাঁদের। সেই সময় বিমানের টেকনিশিয়ানরা ডানায় উঠে কাজ করছেন। শেষ পর্যন্ত শনিবার ভোর ৫.৩০ নাগাদ বিমান সংস্থার তরফে জানানো হয় যে, বিমানটিতে যান্ত্রিক গোলযোগ ধরা পড়েছে। বিমানটি উড়তে পারছে না। 

এর পর যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়। আপাতত হোটেলে তাঁদের থাকার ব্যবস্থা করেছে বিমান সংস্থা। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, ওই বিমানটিতে মেরামতির কাজ চলবে। রবিবার ভোর ৪টে নাগাদ ওই বিমানে চাপিয়েই সকলকে ব্যাঙ্কক নিয়ে যাওয়া হবে বলে যাত্রীদের জানিয়েছে বিমান সংস্থা। 

এই ঘটনা নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে। গত মাসে গুজরাতের আমদাবাদে রানওয়ে ছাড়ার কয়েক সেকেন্ড পরই ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান। সেই থেকে পর পর একাধিক সংস্থার বিমানে সমস্যা চোখে পড়েছে। Boeing নির্মিত বিমানগুলি আদৌ যাত্রার জন্য় নিরাপদ কিনা প্রশ্ন ওঠে। সেই আবহেই কলকাতা বিমানবন্দরে বিপত্তি বাধে।

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কী কী কারণে ফর্ম রিজেক্ট হতে পারে? জেনে নিন
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কী কী কারণে ফর্ম রিজেক্ট হতে পারে? জেনে নিন
News Live: আগামী দিনে কি তৃণমূল দলটাই হাতছাড়া হয়ে যেতে পারে মমতার? এবার তৃণমূলের ভাগ্য নির্ধারণ করবেন জ্ঞানেশ কুমার
আগামী দিনে কি তৃণমূল দলটাই হাতছাড়া হয়ে যেতে পারে মমতার? এবার তৃণমূলের ভাগ্য নির্ধারণ করবেন জ্ঞানেশ কুমার
Ritabrata Banerjee: তৃণমূলের নাম-প্রতীক ও তহবিল কার হাতে থাকবে ? কমিশনের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত
তৃণমূলের নাম-প্রতীক ও তহবিল কার হাতে থাকবে ? কমিশনের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত " জ্ঞানেশ কুমার আমাদের জানিয়েছেন .."
Kalighat TMC:কমিশনের সঙ্গে “ কী করে সাক্ষাতের সময় পেল ”ঋতব্রত-তৃণমূল” ? সাংবাদিক বৈঠকে 'কালীঘাট তৃণমূল'র সদস্য সৌগত রায়
কমিশনের সঙ্গে “ কী করে সাক্ষাতের সময় পেল ”ঋতব্রত-তৃণমূল” ? সাংবাদিক বৈঠকে 'কালীঘাট তৃণমূল'র সদস্য সৌগত রায়

ভিডিও

Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপে এমন নিয়ম আগে কখনও দেখা যায়নি, কেউ করছেন নিন্দে, কারও মুখে প্রশংসা
ফুটবল বিশ্বকাপে এমন নিয়ম আগে কখনও দেখা যায়নি, কেউ করছেন নিন্দে, কারও মুখে প্রশংসা
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Gold Silver Price Hike: একলাফে ৬ হাজারের বেশি বাড়লো রুপোর দাম, তাল মিলিয়ে বাড়ছে সোনাও
একলাফে ৬ হাজারের বেশি বাড়লো রুপোর দাম, তাল মিলিয়ে বাড়ছে সোনাও
Anubrata Mondal: আদালতে বড়সড় ধাক্কা, এই মামলায় ফের বিপাকে পড়তে পারেন অনুব্রত ?
আদালতে বড়সড় ধাক্কা, এই মামলায় ফের বিপাকে পড়তে পারেন অনুব্রত ?
Weather Warning: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! তবে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা? জেনে নিন 'সাইক্লোনিক সার্কুলেশন' আর 'সাইক্লোন'-এর পার্থক্য
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! তবে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা? জেনে নিন 'সাইক্লোনিক সার্কুলেশন' আর 'সাইক্লোন'-এর পার্থক্য
Bengaluru Horror: বাচ্চাদের ঢুকিয়ে রাখা হত ওয়াশিং মেশিনের মধ্যে, বন্ধ করা হত বাথরুমে; বেঙ্গালুরুর ডে কেয়ারে নির্যাতনের অভিযোগ
বাচ্চাদের ঢুকিয়ে রাখা হত ওয়াশিং মেশিনের মধ্যে, বন্ধ করা হত বাথরুমে; বেঙ্গালুরুর ডে কেয়ারে নির্যাতনের অভিযোগ
Bengal Cricket: পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
Udayan Guha: নিকাশি নালা ভরাট করে ভুয়ো বিল্ডিং পরিকল্পনার মাধ্যমে বাণিজ্যিক ভবন তৈরি, উদয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ
নিকাশি নালা ভরাট করে ভুয়ো বিল্ডিং পরিকল্পনার মাধ্যমে বাণিজ্যিক ভবন তৈরি, উদয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ
Embed widget