এক্সপ্লোর

Kolkata News: মত্ত অবস্থায় বচসা-হাতাহাতি-ধাক্কা, সংজ্ঞা হারিয়ে মৃত্যু এক ব্যক্তির, আটক তাঁর বন্ধু

Kolkata News: মৃত ব্যক্তির নাম লোকনাথ দত্ত। পেশায় ব্যবসায়ী ছিলেন তিনি। প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, ওই ব্যবসায়ীর সঙ্গে তাঁর বন্ধু, পেশায় অটোচালক গোপাল ভাদুড়ির প্রায়শই বচসা বাঁধত।

জয়ন্ত পাল, হিন্দোল দে: মত্ত অবস্থায় প্রথমে বচসা, তার পর হাতাহাতি। দীর্ঘ দিন ধরে দেখেতে দেখতে দুই বন্ধুর এমন ‘আলাপচারিতা’য় চোখ সয়ে গিয়েছিল স্থানীয়দের। কিন্তু তাতে যে প্রাণহানি ঘটবে তা আঁচ করে উঠতে পারেননি কেউ। রবিবার উল্টোডাঙায় (Ultadanga) এমনই ঘটনা ঘটল। বন্ধুর সঙ্গে বচসা, হাতাহাতি চলাকালীন সংজ্ঞা হারিয়ে পড়ে যান এক ব্যক্তি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

রবিবার উল্টোডাঙার তেলেঙ্গাবাগানে এই ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তির নাম লোকনাথ দত্ত। পেশায় ব্যবসায়ী ছিলেন তিনি। প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, ওই ব্যবসায়ীর সঙ্গে তাঁর বন্ধু, পেশায় অটোচালক গোপাল ভাদুড়ির প্রায়শই বচসা বাঁধত। গতকালও মত্ত অবস্থায় বসচায় জড়িয়ে পড়েন দু’জনে। তা থেকে ক্রমশ ধাক্কাধাক্কি এবং মারামারি শুরু হয়। এমন চলাকালীন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ভ্যানের উপর আচমকাই লোকনাথকে ধাক্কা মারেন গোপাল। তাতেই সংজ্ঞা হারিয়ে পড়ে যান লোকনাথ।

আচমকা এই ঘটনায় স্থানীয়রা ছুটে আসেন। কিন্তু ডাকাডাকি করেও লোকনাথের সাড়া মেলেনি। তড়িঘড়ি পুলিশে খবর দেন সকলে। তার পর অচৈতন্য লোকনাথকে তুলে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়ার হয়। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। গোপালের ধাক্কাতেই লোকনাথের মৃত্যু হয়েছে কি না, তা যদিও নির্দিষ্ট ভাবে জানা যায়নি। লোকনাথের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার রিপোর্ট এলেই মৃত্যু কারণ স্পষ্ট ভাবে জানা যাবে।

আরও পড়ুন: Kolkata News: বেহালায় আইএনটিইউসি নেতার বাড়িতে হামলা, মারধর স্ত্রীকে, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর

স্থানীয়রা জানিয়েছেন, রবিবার দুই বন্ধু লোকনাথ এবং গোপাল একসঙ্গে একটি অনুষ্ঠানবাড়িতেও গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এলাকার কালীপুজোতেও সামিল হন তাঁরা। গভীর রাত পর্যন্ত পুজো চলছিল। সেই সময়ই আড়াইটে-তিনটে নাগাদ আচমকা বচসা শুরু হয় দু’জনের মধ্যে। তা ধাক্কাধাক্কি-মারামারির আকার নেয় মুহূর্তের মধ্যেই। তা চলাকালীনই বিপত্তি ঘটে যায়।

এই ঘটনায় কেষ্টপুরের বাসিন্দা অভিযুক্ত গোপালকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কী কারণে বচসা বেঁধেছিল তা জানার চেষ্টা চলছে। তবে মৃত লোকনাথের পরিবারের দাবি, গোপাল ধাক্কা দেওয়াতেই মৃত্যু হয়েছে তাঁর। যে ভ্যানে লোকনাথকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ, তার উপর লোকনাথের জুতোজোড়া এখনও রয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, সেই সময় কারা ছিলেন সেখানে? কীভাবে পেলেন ইঞ্জেকশন? সিসিটিভিতে দেখা গেল?
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget