এক্সপ্লোর

Kolkata News: বেহালায় আইএনটিইউসি নেতার বাড়িতে হামলা, মারধর স্ত্রীকে, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর

Kolkata News: রাতেই অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য তাঁকে ফোন করেন বলে জানিয়েছেন আইএনটিইউসি নেতা। তৃণমূলের তরফে এ নিয়ে প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: বেদি ভাঙা নিয়ে অশান্তির সূত্রপাত। তার জেরে রাতদুপুরে বেহালায় (Kolkata News) আইএনটিইউসি (Trade Union Wing of Congress) নেতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল (TMC) কাউন্সিলরের বিরুদ্ধে। কংগ্রেস নেতার স্ত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ সামনে এসেছে। বিষয়টি পুলিশকে জানিয়েও লাভ হয়নি। বরং পুলিশের চোখের সামনেই ভাঙচুর চলে বলে দাবি কংগ্রেস নেতার। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

বেহালার (Behala) পর্ণশ্রী থানা এলাকার রয়েড পার্কের ঘটনা। কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি(Indian National Trade Union Congress/INTUC)-র নেতা গৌতম সাহার বাড়িতে হামলা চালানোর অভিযোগ ১৩০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিজিৎ মুখোপাধ্যায় এবং তাঁর শাগরেদদের বিরুদ্ধে।

গৌতম জানিয়েছেন, শনিবার একটি বৈদি তৈরি করেন তিনি। কিন্তু রবিবার সেই বেদি ভেঙে দেন তৃণমূলের লোকজন। বেদি ভাঙার সেই ছবি এবং ভিডিয়ো নেটমাধ্যমে আপলোড করেছিলেন তিনি। তার পর থেকে ভিডিয়ো তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছিল তাঁকে। তাতে রাজি না হওয়াতেই বাড়ি বয়ে এসে হামলা চালানো হয়েছে।

রবিবার রাত ১০টা নাগাদ তৃণমূল কাউন্সিলরের শাগরেদরা লাঠিসোটা নিয়ে তাঁর বাড়ির সামনে হাজির হন বলে অভিযোগ গৌতমের। তিনি জানিয়েছেন, বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। পেট্রোল ঢেলে আগুনও ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ভাঙচুর চলাকালীন নীচে নেমে দেখতে এলে, তাঁর স্ত্রী, পুরসভা নির্বাচনে যিনি ১১৯ নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাঁকেও মারধর করা হয় বলে দাবি আইএনটিইউসি নেতার।

আরও পড়ুন: ATM Fraud Suspected Detained: পাটুলিতে এটিএম-এর পাশে 'সন্দেহজনকভাবে ঘোরাঘুরি', পুলিশের কাছে অবাক করা তথ্য

ভাঙচুর চলাকালীন পরিবারের তরফে বেহালা পর্ণশ্রী থানায় ফোন করে খবর দেওয়া হলে, পুলিশ ঘটনাস্থলে আসে। কিন্তু পুলিশের সামনেই তাম্ডব চলতে থাকে বলে অভিযোগ ওই পরিবারের। মধ্যরাতের কিছু ক্ষণ আগে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে বলে জানিয়েছে তারা। তার পর গভীর রাতে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন গৌতম। তিনি জানিয়েছেন, পুলিশের তরফে কনও নিরাপত্তা দেওয়া হয়নি। তাই আতঙ্কে ভুগছে তাঁর পরিবার।

আইএনটিইউসি নেতার অভিযোগ, বেশ কিছুদিন ধরেই কংগ্রেস ছাড়ার জন্য হুমকি দিচ্ছিল তৃণমূল। রবিবার কংগ্রেসের বেদি ভাঙার ছবি তিনি নেটমাধ্যমে আপলোড করেন। সেই আক্রোশেই রাতে তাঁর বাড়িতে হামলা চালানো হয়। এই ঘটনায় রাতেই অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য তাঁকে ফোন করেন বলে জানিয়েছেন আইএনটিইউসি নেতা। তৃণমূলের তরফে এ নিয়ে প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget