এক্সপ্লোর

St Xavier’s University Kolkata : ইনস্টাগ্রামে বিকিনি ছবি দিয়ে চাকরি খোয়ালেন অধ্যাপিকা !

Controversy : অভিযোগপত্রে লেখা ছিল, 'সোশাল মিডিয়ায় অন্তর্বাস পরে অধ্যাপিকার ছবি পোস্ট করা দৃষ্টিকটু ও অশালীন।'

কলকাতা : সোশাল মিডিয়ায়  (Social Media) ব্যক্তিগত পরিসরে দেওয়া একটি ছবি, আর তার জেরে হারাতে হল চাকরি ! অভিযোগ কলকাতার এক অধ্যাপিকার। অভিযোগ, শহরেরই সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। আর সেই অভিযোগ ঘিরে কার্যত তোলপাড় নেটদুনিয়া। তবে, বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল এবিপি লাইভ বাংলার তরফে। ব্যর্থ হতে হয়। উত্তর মেলেনি এসএমএস-এরও। 

অধ্যাপিকার অভিযোগ, সোশাল মিডিয়ায় নিজের প্রোফাইলে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। যে ছবি নজরে পড়ে বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রের। আর সেই ছবি নিয়েই আপত্তি জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দ্বারস্থ হন ছাত্রের অভিভাবক। আর সেই ছবির ভিত্তিতেই নাকি তাঁকে আসতে বারণ করে দেওয়া হয়েছে বলেই সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের (St Xavier’s University Kolkata) বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই অধ্যাপিকা।

অভিযোগের প্রেক্ষিতে বক্তব্য কী তা জানতে যোগাযোগের বেশ কয়েকবার চেষ্টা করা হলেও সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। বারবার ফোন বা এসএমএসে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলেও মেলেনি কোনও উত্তর। তবে জানা যাচ্ছে, শিক্ষিকার অভিযোগ নিয়ে সেন্ট জেভিয়ার্সের বিরুদ্ধে ইতিমধ্যে শুরু হয়েছে আইনি লড়াই।

ঠিক কী ঘটেছে

ঘটনার সূত্রপাত গত বছরের অক্টোবর মাসে। সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে গত বছরের অগাস্ট মাসে চাকরিতে সদ্য কাজে যোগ দেওয়া এক অধ্যাপিকা তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে বিকিনি পরা একটি ছবি পোস্ট করেন। তিনি একটি ফোটোশুটে অংশ নেওয়ার ছবি ব্যক্তিগত পরিসরে কাছের বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলেন। কিন্তু সেই ছবি ঘিরেই তৈরি হয় বিতর্ক। প্রথমে সেই ছবি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও পরে তার অভিভাবকরা দেখেন। যার পরই বিশ্ববিদ্যালয়ের কাছে তাঁরা জমা দেন লিখিত অভিযোগ। যে অভিযোগপত্রে লেখা ছিল, 'সোশাল মিডিয়ায় অন্তর্বাস পরে অধ্যাপিকার ছবি পোস্ট করা দৃষ্টিকটু ও অশালীন।'

কী অভিযোগ

যে অভিযোগপত্রের ভিত্তিতেই সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠিত এক সংস্থা সেই অধ্যাপিকার কাছে জবাবদিহি চেয়ে তাঁকে কাজে আসতে বারণ করে দেয় বলেই অভিযোগ ওই অধ্যাপিকার। সেন্ট জেভিয়ার্স থেকেই পড়াশোনা করে সেখানে অধ্যাপনার কাজে যোগদানের পরের ঘটনাক্রমে কার্যত মুষড়ে পড়েন ওই অধ্যাপিকা। এবিপি লাইভের পক্ষে বিষয়টি সম্পর্কে তাঁর থেকে জানতে চাওয়া হলে তিনি শুধু জানান, 'আমার নতুন করে কিছুই বলার নেই, আইনজীবী যা বলার নির্দিষ্ট মঞ্চে সেটা বলবেন।' এদিকে, এবিপি লাইভের প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই অধ্যাপিকার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ও জানিয়েছে ওই অধ্যাপিকা স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন।

আরও পড়ুন- বীরভূমে সরকারি বাসের সঙ্গে অটোর সংঘর্ষ, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৯

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : স্বাধীনতা দিবসের আগে রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা, ফের জঙ্গিসন্দেহে গ্রেফতার তিন, 'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
স্বাধীনতা দিবসের আগে রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা, ফের জঙ্গিসন্দেহে গ্রেফতার তিন, 'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget