এক্সপ্লোর

Weather Update : কলকাতায় আকাশ কালো করে দুর্যোগ শুরু, ঝমঝমিয়ে বৃষ্টি, বজ্রপাত ,আবহাওয়ার বড় আপডেট

সকাল থেকেই দমকা হাওয়া, প্রবল বৃষ্টি এবং ঘন ঘন বজ্রপাত।

কলকাতা: ভোর থেকেই শহর ও সংলগ্ন এলাকায় আবহাওয়ার বড় পরিবর্তন। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও আশপাশের জেলাগুলিতে সাময়িকভাবে দিকে মাঝারি  থেকে তীব্র বজ্রপাত ও বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে । এর সঙ্গে থাকতে পারে দমকা হাওয়া, প্রবল বৃষ্টি এবং ঘন ঘন বজ্রপাত। সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় তুমুল বৃষ্টিতে ভিজল শহর ও শহরতলি। বৃষ্টির সঙ্গে ছিল ঝোড়ো হাওয়ার দাপট। বিভিন্ন এলাকায় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছয় বলে জানা গিয়েছে।

সকাল ৫:৩০ মিনিট নাগাদ থেকে টানা বৃষ্টি  চলছে । ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির জেরে সল্টলেকের AE ব্লকে একটি বড় গাছ ভেঙে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির উপর পড়ে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। আবহবিদদের মতে, গত কয়েক দিনের তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ার জেরেই স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয়েছে। তার ফলেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে। এর আগেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে।

আরও পড়ুন :                                 

১ দিনের অপেক্ষা ! ঢুকছে বর্ষা, তুমুল বৃষ্টি চলবে অবিরাম, দুর্যোগ আশঙ্কা, কলকাতায় কবে?

অন্যদিকে, উত্তরবঙ্গেও শুরু হয়েছে প্রাক-বর্ষার বৃষ্টি। জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রপাতে মোট ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। প্রশাসনের তরফে খারাপ আবহাওয়ার সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সাধারণ  মানুষকে যতটা সম্ভব ঘরের ভিতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে খোলা জায়গা, ছাদ, মাঠ বা গাছের নীচে না থাকার আবেদন জানানো হয়েছে। আবহবিদদের মতে, প্রাক-বর্ষার সক্রিয় পরিস্থিতির জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। আগামী কয়েক ঘণ্টায় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন অংশে ঝড়বৃষ্টির প্রভাব পড়তে পারে। এই বজ্রঝড়ের ফলে তাপমাত্রা সাময়িকভাবে কিছুটা কমলেও, বজ্রপাতের ঝুঁকি থাকায় সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সেরা শিরোনাম

Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget