এক্সপ্লোর

Rail News: ৮৮ কিমি বেগে ঝোড়ো হাওয়া, উপড়ে পড়ল গাছ, বন্ধ শিয়ালদা-বনগাঁ শাখায় ট্রেন চলাচল

Kolkata Weather: প্রায় ১ ঘণ্টার প্রবল বৃষ্টি আর ঝড়ে বিপর্যস্ত কলকাতা। কলকাতায় অন্তত ২৫টি জায়গায় গাছ পড়ে যান চলাচল ব্যাহত। 

সমীরণ পাল, মধ্যমগ্রাম: অবশেষে শহরে স্বস্তির বৃষ্টি তবে সেই বৃষ্টির মধ্য়েই কলকাতায় (Kolkata Weather) তাণ্ডব চালাল কালবৈশাখী। কয়েক মিনিটের ঝড়েই লন্ডভন্ড পরিস্থিতি। শহর ও শহরতলিতে ৮৮ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইল। দুপুরেই নামল আঁধার।কলকাতা ও বিভিন্ন জেলায় তুমুল বৃষ্টিও দেখা গেল। প্রায় এক ঘণ্টার সেই প্রবল বৃষ্টি আর ঝড়েই বিপর্যস্ত কলকাতা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টি। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় কলকাতায় রাজপথে ভাঙল বহু গাছ, সংখ্যাটা খুব একটা কম নয়। সব মিলিয়ে আজকের ঝড়-বৃষ্টিতে কলকাতায় অন্তত ২৫টি জায়গায় গাছ পড়ে যান চলাচল ব্যাহত।      

গাছ পড়েই বিপত্তির সৃষ্টি হয়েছে ট্রেন চলাচলের ক্ষেত্রেও। এমন পরিস্থিতিতে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল (Rail Update)। প্রবল ঝড়-বৃষ্টিতে শিয়ালদা-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। মধ্যমগ্রাম ও বিশরপাড়া কৌদালিয়া স্টেশনে গাছ পড়ে বিপত্তির সৃষ্টি হয়। এবং তার জেরেই ব্যাহত হয় ট্রেন চলাচল পরিষেবা। ডাউন লাইনে ওভারহেড তারে গাছ পড়ে বিপত্তির সৃষ্টি হয়েছে। 

 

শিয়ালদা-বনগাঁ ও শিয়ালদা-হাসনাবাদ শাখার বিশরপাড়া কৌদালিয়া স্টেশনে আপ ও ডাউন লাইনের মাঝে গাছ পড়ে যায়., ছিঁড়ে যায় ওভারহেড তার। তার ফলেই এই শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। তবে শুধু এই স্টেশন নয়, এর পাশাপাশি মধ্যমগ্রাম স্টেশনের ডাউন লাইনের উপরেও একটি গাছ পড়ে যায়। তিন নম্বর লাইনে ট্রেন দাঁড়িয়ে ছিল, সেই লাইনের উপরেও গাছ পড়ে বলে খবর। সেই লাইনেই একটি ট্রেন ছিল। বর্তমানে সেখানে ট্রেনটি দাঁড়িয়েই রয়েছে। প্রায় আধ ঘণ্টা সম্পূর্ণভাবে ওই দুই স্টেশনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

আরও পড়ুন:- কোচেদের অমান্য, দলের অন্দরেই জল্পনা! মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক পদ হারাচ্ছেন হার্দিক পাণ্ড্য?

বিশরপাড়া কৌদালিয়া ও মধ্যমগ্রাম স্টেশনের ডাউন লাইনে পড়া গাছ সরিয়ে দেওয়া হলেও, তিন নম্বর লাইনে ওভারহেড তারের ওপর গাছ পড়ে রয়েছে। সেই গাছ সরানোর কাজ চলছে, তাই এখনও ওই লাইনে ট্রেন দাঁড়িয়েই রয়েছে। তবে আবার আপ ও ডাউনের ট্রেন চলাচল শুরু হলেও, গোটা ঘটনায় নিঃসন্দেহেই ট্রেন পরিষেবা বিঘ্নিত হচ্ছে। শহরতলির বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, যার ফলে যাত্রীদের ভোগান্তিও হচ্ছে। 
ট্রেন চলাচল শুরু হলেও, রেল পুলিশ সূত্রে খবর ট্রেন বেশ দেরি করে চলছে। 

সেরা শিরোনাম

Vidyasagar Setu Closure: রবিবার ১৬ ঘণ্টা বন্ধ সেকেন্ড ব্রিজ, মেরামতির জন্য একাধিক বিধিনিষেধ যান চলাচলে
রবিবার ১৬ ঘণ্টা বন্ধ সেকেন্ড ব্রিজ, মেরামতির জন্য একাধিক বিধিনিষেধ যান চলাচলে
Cyclone Akvan: ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
Municipal Election: ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাচ্ছে BJP ? জল্পনা বাড়ালেন সুকান্ত
News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget