এক্সপ্লোর

Kolkata Weather Update : বাণীবন্দনায় নেই বৃষ্টিকাঁটা, ফিরছে শীতের আমেজও

No rain on Saraswati puja: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কাল থেকে কয়েকদিন ৩ থেকে ৪ ডিগ্রি কমবে তাপমাত্রা। পারদ নামায় ফিরবে শীতের আমেজ। 

সঞ্চয়ন মিত্র, কলকাতা : সুখবর ! সরস্বতী পুজোয় কলকাতায় বৃষ্টি (Kolkata rain) হবে না। গোটা দক্ষিণবঙ্গেই (south bengal) আজ থেকে আবহাওয়ার উন্নতি। তবে উত্তরবঙ্গে (North Bengal) আজও বৃষ্টি হবে। এদিকে, গতকালের তুলনায় একধাক্কায় তিন ডিগ্রি নেমেছে পারদ। 

শনিবার কলকাতার (Kolkata Weather) সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কাল থেকে কয়েকদিন ৩ থেকে ৪ ডিগ্রি কমবে তাপমাত্রা। পারদ নামায় ফিরবে শীতের আমেজ। 

অন্যদিকে জেলায় জেলায়ও আবহাওয়া ঝলমলে।  শুক্রবার মুষলধারে বৃষ্টির পর শনিবার সকালটা কুয়াশা দিয়ে শুরু হল। ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে পশ্চিম বর্ধমান জেলার বিস্তীর্ণ এলাকা । যান চলাচল করছে খুবই ধীর গতিতে।

আরও পড়ুন :

সরস্বতী পুজোয় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, বসন্তপঞ্চমীর অভিনন্দন প্রধানমন্ত্রীরও

প্রায় দুবছর বাদে স্কুল খোলার পর সরস্বতী পুজো ঘিরে যখন আনন্দের আয়োজন হচ্ছিল, তখন হঠাৎ বৃষ্টিতে মাঠ জুড়ে জল আর কাদা। করোনাকালে প্রায় দুবছর বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠানের দরজা। স্কুল খুলতেই সরস্বতী পুজো...। আনন্দ ধরছিল না পড়ুয়াদের। কিন্তু হঠাৎ বৃষ্টি হঠাতই চিন্তার কারণ হয়ে উঠেছিল। কিন্তু আবহাওয়া দফতর কিছুটা হলেও চিন্তামুক্ত করেছে। সরস্বতী পুজোয় আর বৃষ্টি আনন্দে বাধা হয়ে দাঁড়াবে না। 

অন্যদিকে, সরস্বতী বন্দনার দিন বাজারে আগুন। ফল থেকে সবজি, সব কিছুরই চড়া দাম। টোপা কুল দেড়শো, নারকেল কুল ২০০, আপেল, পেয়ারা দেড়শো, বেদানা ২০০, শসা ও শাঁকালু ৪০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। গোটা সেদ্ধর সবজির জন্য ছোট বেগুন ৮০, রাঙা আলু ৮০, সাদা সিম বিক্রি হচ্ছে কেজি প্রতি ১০০ টাকায়। ৩০০-৪০০ টাকা কেজি সজনে ফুল। সরস্বতী পুজোয় দাম বেড়েছে ফুলের বাজারেও।

ব্যস্ততার মাঝেই আজ সরস্বতী বন্দনায় মেতে উঠেছেন তারকারাও৷ রুপোলি পর্দা থেকে শুরু করে ছোট পর্দার তারকারা সকলেই ব্যস্ত বাগদেবীর আরাধনায়।

সেরা শিরোনাম

Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojona : 'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা
'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা

ভিডিও

Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget