এক্সপ্লোর

Weather Update: ঝোড়া হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি, সপ্তাহান্তে ফের ধেয়ে আসছে দুর্যোগ? জারি হলুদ সতর্কতা

Rain and Thunderstorm: বৃষ্টির খবর পেয়ে অনেকে হয়তো মনে করছেন, তাপমাত্রা কমবে। ঠিক যেমনটা হয়েছিল গত সপ্তাহেই। তবে আবহাওয়া দফতর কিন্তু এক্ষেত্রে উল্টো খবর শোনাচ্ছে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • সপ্তাহান্তে পশ্চিমবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।
  • বৃষ্টি হলেও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা, কমবে না স্বস্তি।
  • উত্তর ও দক্ষিণবঙ্গে জারি হয়েছে হলুদ সতর্কতা, বাড়বে ঝড়।
  • ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প।

কলকাতা: বৃষ্টি কেটেছে, আজ সকাল থেকে রোদের তাপ ছিল বেশ কড়া। অনেকেই মনে করেছিলেন, দুর্যোগ কাটল বোধহয়। তবে আদৌ কী তা নয়? আবহাওয়া দফতর বলছে, সপ্তাহান্তে পশ্চিমবঙ্গে ফের হতে পারে বৃষ্টিপাত। বজ্রবিদ্যু-সহ বৃষ্টির জন্য পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামী শুক্রবার থেকেই মূলত দক্ষিণবঙ্গে জারি করা হয়েছে বৃৃষ্টিপাতের সতর্কতা। অর্থাৎ সপ্তাহান্তে ফের ভিজবে কলকাতা সহ শহরতলি। 

তবে বৃষ্টির খবর পেয়ে অনেকে হয়তো মনে করছেন, তাপমাত্রা কমবে। ঠিক যেমনটা হয়েছিল গত সপ্তাহেই। তবে আবহাওয়া দফতর কিন্তু এক্ষেত্রে উল্টো খবর শোনাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, বৃষ্টি হলেও পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রা। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কলকাতায় টানা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যু ও ঝোড়ো হাওয়া চলার সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া চলার সম্ভাবনা রয়েছে। শনিবার আর রবিবার, সেটা বেড়ে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও একই পূর্বাভাস রয়েছে। হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় ঝড়বৃষ্টির আশঙ্কা বেশি থাকবে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমানে মঙ্গলবারও ঝড়বৃষ্টি হতে পারে।

তবে শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গেও সমানভাবে ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি আর কালিম্পং-এ বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর এবং কোচবিহারে ঝড়বৃষ্টি চলছেই। উত্তরের সব জেলায় নতুন করে দুর্যোগ শুরু হয়েছে। তবে যথেষ্ট বৃষ্টি হলেও, সপ্তাহান্তে যে তাপমাত্রা ফের কমবে, সেই আশার কথা কিন্তু শোনাচ্ছে না আবহাওয়া দফতর। আজ কলকাতার তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রির আশেপাশে। আগামী কয়েকটা দিন এই তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে বলেই মনে করছে আবহাওয়া দফতর। 

ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকেছে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। সেই কারণেই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানাচ্ছেন আবহবিদেরা। গত কয়েক দিন সাগর উত্তাল ছিল। ঝোড়ো হাওয়া বইছিল উপকূল সংলগ্ন সমুদ্রের উপর। তবে আপাতত সেই দাপট কমেছে। মৎস্যজীবীদের উপর এই মুহূর্তে আর কোনও নিষেধাজ্ঞা নেই। তবে গত সপ্তাহে এক ধাক্কায় ১১ ডিগ্রি তাপমাত্রা কমে গিয়েছিল। ফলে বেশ আরামদায়ক অনুভূতি তৈরি হয়েছিল। কিন্তু আজ থেকে ফের তাপমাত্রা বাড়তে শুরু করেছে।

সেরা শিরোনাম

Pareshram Das: পরেশরাম দাসকে 'মাফিয়া, বড় গুন্ডা' বলেছেন মুখ্যমন্ত্রী, পাল্টা কী বললেন ধৃত তৃণমূল বিধায়ক ?
Pareshram Das: পরেশরাম দাসকে 'মাফিয়া, বড় গুন্ডা' বলেছেন মুখ্যমন্ত্রী, পাল্টা কী বললেন ধৃত তৃণমূল বিধায়ক ?
West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Falta Jahangir Khan: জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ?
Falta Jahangir Khan: জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ?
TMC MLA Arrest: এবার ধর্ষণের অভিযোগ, এর আগেও একাধিক অভিযোগ উঠেছে MLA পরেশরামের বিরুদ্ধে, তালিকায় রয়েছে কী কী ?
এবার ধর্ষণের অভিযোগ, এর আগেও একাধিক অভিযোগ উঠেছে MLA পরেশরামের বিরুদ্ধে, তালিকায় রয়েছে কী কী ?

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget