এক্সপ্লোর

Weather Update: কলকাতা ছুঁয়ে ফেলতে পারে ৪০ ডিগ্রি, হালকা বৃষ্টির পূর্বাভাসও দিচ্ছে হওয়া অফিস!

Weather Forecast: মঙ্গলবার উত্তরের জেলাগুলোর ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আবার পশ্চিমের জেলাগুলোয় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কলকাতা : গত কয়েক দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় বৃষ্টিপাত (Heavy Rain) দেখা গিয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হয়েছে বলেও খবর (Weather Update)। ৩০ মার্চ সোমবার সকলের মধ্যে রাজ্যের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা বেশি বলেই জানাচ্ছে হাওয়া অফিস (India Meteorological Department)।

আলিপুর আবহাওয়া দফতরের (Regional Meteorological Centre, Kolkata) পূর্বাভাস অনুযায়ী উত্তর ও দক্ষিণ দিনাজপুর,মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, কলকাতা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় মাঝারি বৃষ্টিপাত হবে বলেই জানিয়েছে হওয়া অফিস। এ ছাড়াও উত্তরের পাঁচ জেলা অর্থাৎ, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও একটু বেশি।

উত্তরের পাঁচ জেলায় হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করেছে হওয়া অফিস। এর পাশাপাশি হলুদ সতর্কতা (Yellow Alert) জারি হয়েছে কলকাতা ও শহরতলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে কোনও সতর্কতা জারি করেনি আবহাওয়া দফতর। যদিও মঙ্গলবার বেলার দিক থেকে উত্তরের জেলাগুলো এবং মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় কমলা সতর্কতা (Orange Alert) জারি হতে পারে বলেই জানিয়েছে হওয়া অফিস। আর বাকি রাজ্যে জারি হতে পারে হলুদ সতর্কতা (Yellow Alert)।

মঙ্গলবার বেলার দিকে উত্তরের জেলাগুলোর ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর (India Meteorological Department)। আবার পশ্চিমের জেলাগুলোয় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবেই বলেই জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের (Regional Meteorological Centre, Kolkata) তরফে।

পুরুলিয়ার তাপমাত্রা ইতিমধ্যেই ছুঁয়ে ফেলেছে ৩৭ ডিগ্রি। কলকাতার আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চল বাদ দিলে তাপমাত্রা ২৪ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রির মধ্যে রয়েছে। আগামী কয়েক দিনে উত্তরের জেলাগুলোয় সর্বোচ্চ তাপমাত্র বাড়তে পারে ২ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর দক্ষিণের জেলাগুলোয় আগামী কয়েক দিনে ৩ ডিগ্রি থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। ফলে, কলকাতার তাপমাত্রা ছুঁয়ে ফেলতে পারে ৩৮ থেকে ৩৯ ডিগ্রির পারদ।

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget