এক্সপ্লোর

Mamata on Anubrata : "অনুব্রতকে গ্রেফতার করলেন কেন ?" সুর চড়ালেন মমতা

Anubrata Mondal Update : অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা : অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গ্রেফতারির পর থেকে বিরোধীরা সুর চড়িয়েছেন। কিন্তু, তিনি মুখ খোলেননি। কী ভাবছেন তিনি, জানা যায়নি তাও। এবার তিনি মুখ খুললেন। " অনুব্রতকে গ্রেফতার করলেন কেন ? কী করেছিল কেষ্ট ?" দলের বীরভূম জেলা সভাপতির পাশে দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল। একজন নিয়োগ-দুর্নীতির মামলায় ইডি’র হাতে ধৃত। আরেকজনকে গরু পাচারের মামলায় গ্রেফতার করেছে সিবিআই। দু’জনই তৃণমূল নেত্রীর দীর্ঘদিনের সঙ্গী এবং বিশ্বস্ত অনুগামী। নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৫ দিন সময় নিয়েছিল তৃণমূল নেতৃত্ব। কিন্তু, অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর, ৪ দিন কেটে গেলেও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি শাসকদল। উপরন্তু, মোদি সরকারের বিরুদ্ধে ED-CBI’কে কাজে লাগানোর অভিযোগে পথে নামে তৃণমূল। তখনই বীরভূমের দৌর্দণ্ডপ্রতাপ নেতাকে নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের মনোভাব স্পষ্ট হয়ে যাচ্ছিল।

কী বললেন তৃণমূলনেত্রী ?

সেই সুরেই আজ সরব হলেন দলনেত্রী। তিনি বললেন, "অনুব্রতকে গ্রেফতার করলেন কেন ? কী করেছিল কেষ্ট ? কেষ্টকে জেলে আটকালে কী হবে ? ওদের এজেন্সির কিছু লোক রয়েছে, তাঁদের টাকা দিয়ে পোষে। মাঝরাতে কেন সিবিআই বাড়িতে ঢুকছে ? কেষ্টর বাড়িতে তাণ্ডব চালিয়েছে সিবিআই।"

আরও পড়ুন ; দেহরক্ষী সায়গল হোসেনের সঙ্গে যৌথ সম্পত্তি অনুব্রতর, সাপ্লিমেন্টারি চার্জশিটে দাবি CBI-এর

এর পাশাপাশি মোদি সরকারকে নিশানা করেন তৃণমূলনেত্রী। বলেন, "২০২৪-এ নরেন্দ্র মোদির সরকার টিকবে না। মহারাষ্ট্র ভেঙেছে, এবার বাংলাকে ভাঙার চেষ্টা করছে। তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করছে, ব্যর্থ হবে। বাংলা রয়্যাল বেঙ্গল টাইগার, ওসব চলবে না এখানে। বিধায়কদের টাকা দিয়ে ঝাড়খণ্ডকে ভাঙার চেষ্টা করছিল, আমরা ধরে দিয়েছি। মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে ঘোড়া কেনাবেচা, তার কেন তদন্ত হবে না ? তুমি কি সাধু পুরুষ ? মরে যাব, কিন্তু মাথানত করব না। আমি জানি ওদের প্ল্যান কী আছে। বলছে ববিকে গ্রেফতার কর, কেষ্টকে অ্যারেস্ট কর। কতজনকে গ্রেফতার করবে? আমি জেলভরো আন্দোলনের ডাক দেব।"

 শুধু তাই নয়, কেন্দ্রের বিরুদ্ধে সুর আরও চড়িয়ে তিনি বলেন, "তৃণমূলের ছেলেদের সকাল, দুপুর, বিকেল নোটিস পাঠিয়েই চলেছে। শুধু তৃণমূলের ছেলেদের নোটিস পাঠাচ্ছে, কোনও কাজ করতে দিচ্ছে না। কোথাও কোনও বিচার নেই, হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে। দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, কী ব্যবস্থা হয়েছে? সব পার্টি চোর, আর তোমরা সাধু ? ঝাড়খণ্ড সরকার ভাঙতে দিইনি। হাতেনাতে চোরেদের ধরেছি, এটা বাংলার কৃতিত্ব।"

সেরা শিরোনাম

Kunal Ghosh:
"এখন উড়ালপুল থেকে রং তুলে ফেলা হচ্ছে, বিপজ্জনক রং ছেলেমানুষি করে লাগালেন কেন? দুর্ঘটনার দায় কে নেবে?", পোস্ট কুণালের
Gyanesh Kumar: দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget